এক্সপ্লোর

ENG vs IND: জো রুট মাস্টারক্লাসে ভারতকে হারিয়ে সিরিজ়ে সমতায় ফিরল ইংল্যান্ড

England vs India: ৩৫ বল বাকি থাকতে চার উইকেটে ভারতকে দ্বিতীয় ওয়ান ডেতে পরাজিত করল ইংল্যান্ড।

কার্ডিফ: হাতে অল্প রানের পুঁজি ছিল। সেই পুঁজি নিয়েই নতুন বল হাতে যশপ্রীত বুমরা এবং প্রসিদ্ধ কৃষ্ণের দুরন্ত স্পেলে আশা জেগেছিল ভারতের। কিন্তু দিনের শেষে জো রুট (Joe Root) প্রমাণ করে দিলেন কেন তিনি বর্তমান প্রজন্মের সর্বসেরা অন্যতম। গোটা ইংল্যান্ড (England vs India) ইনিংসকে আগলে রাখলেন তিনি। ৯৯ রানে অপরাজিত থেকে শতরান হাতছাড়া করলেও, তাঁর ব্যাটে ভর করেই সিরিজ়ে সমতায় ফিরল ইংল্যান্ড।

হাতে ছিল মাত্র ২৩৩ রান। এই অল্প রান ডিফেন্ড করতে নেমে শুরুতেই উইকেট নেওয়া প্রয়োজন ছিল। সেটাই করে দেখান ভারতের তারকা ফাস্ট বোলার যশপ্রীত বুমরা। ইনিংসের প্রথম বলেই বেন ডাকেটকে সাজঘরে ফেরান তিনি। ইনিংসের চতুর্থ ওভারে প্রসিদ্ধ কৃষ্ণ চার রানে জেকব বেথলকে ফেরালে ভারতের সমর্থকরা আশায় বুক বাঁধতে শুরু করেন। এমন পরিস্থিতিতে হ্যারি ব্রুককে সঙ্গ নিয়ে ইনিংস মেরামতির কাজ শুরু করেন রুট।  

আরও পড়ুন:- লর্ডসেই রোহিতের কেরিয়ারে যবনিকা পতন! ইংল্যান্ড সিরিজ় শেষেই অবসর 'হিটম্যান'-র? 

ব্রুক নিজের প্রতিআক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়েই একাধিকবার স্কুপ শট মারতে গিয়ে ব্যর্থ হন। সেই স্কুপ শট মারার চেষ্টাই তাঁর কাল হয়। তাঁকে ১৬ রানে ফিরিয়ে ভারতীয় দলকে তৃতীয় সাফল্য এনে দেন গুরনুর ব্রার। স্যাম কারান এরপর মাঠে নেমে যেটুকু সময় ক্রিজে ছিলেন, তাঁকে বেশ ভালই দেখাচ্ছিল। কিন্তু ২৬ রানে তাঁকে সাজঘরে ফেরান শিবম দুবে। গত ম্যাচে ভারতের নায়ক অক্ষর পটেল জস বাটলারকে ১৭ রানে বোল্ড করলে ১২৫ রানে আধা ইংল্যান্ড দল সাজঘরে ফিরে যায়। ভারতের জয়ের আশা আরও বাড়ে।

তবে এদিন জো রুট যেন বদ্ধপরিকর হয়েই মাঠে নেমেছিলেন কিছুতেই তাঁকে ক্রিজ থেকে সরানো যাচ্ছিল না। পরিস্থিতি বুঝে খানিক ধীর গতিতে হলেও তিনি ইংল্যান্ডের ইনিংস এগিয়ে নিয়ে যান। ৭৬ বলে অর্ধশতরান হাঁকান ইংল্যান্ডের মহাতারকা ক্রিকেটার। উইল জ্যাকসও তাঁকে ষষ্ঠ উইকেটে যোগ্য সঙ্গ দেন। দুইজনে মিলে অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন। ব্রার ৩০ রানে জ্যাকসকে সাজঘরে ফেরালেও, ততক্ষণে ইংল্যান্ড জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। যেটুকু যা অবশিষ্ট ছিল, তা গাস অ্যাটকিনসন ১৬ বলে ২৩ রানের ইনিংসে পূরণ করে দেন।

দুর্ভাগ্যবশত জো রুট ৯৯ রানেই অপরাজিত থেকে যান। তবে ইংল্যান্ড চার উইকেটে দুরন্তভাবে ম্যাচ জিতে সিরিজ়ে সমতায় ফেরে। এবার লর্ডসে শেষ ওয়ান ডেতেই সিরিজ়ের ভাগ্য নির্ধারিত হবে।     

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More

সেরা শিরোনাম

Rohit Sharma-Virat Kohli: জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
Bhuvneshwar Kumar: কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ
কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ
Smriti Mandhana Record: এমন রেকর্ড দখলে নেই বিরাট, রোহিতেরও, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন স্মৃতি
এমন রেকর্ড দখলে নেই বিরাট, রোহিতেরও, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন স্মৃতি
Indian Cricket Team: চলতি ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে প্রশ্ন উঠেছে বারংবার, ভারতীয় বোলিং নিয়ে এবার মুখ খুললেন স্যামসন
চলতি ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে প্রশ্ন উঠেছে বারংবার, ভারতীয় বোলিং নিয়ে এবার মুখ খুললেন স্যামসন

ভিডিও

College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda
CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Embed widget