এক্সপ্লোর

Rohit Sharma: লর্ডসেই রোহিতের কেরিয়ারে যবনিকা পতন! ইংল্যান্ড সিরিজ় শেষেই অবসর 'হিটম্যান'-র?

ENG vs IND: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজ়ে রোহিত প্রথম ওয়ান ডেতে ১১ এবং দ্বিতীয় ওয়ান ডেতে ২৬ রানের ইনিংস খেলেন।

নয়াদিল্লি: ইতিমধ্যেই টেস্ট এবং টি-২০ দুই ফর্ম্য়াট থেকে অবসর নিয়েছেন তিনি। তাঁর ফর্ম, ফিটনেস নিয়ে সাম্প্রতিক অতীতে একাধিক প্রশ্ন উঠেছে। এবার যা খবর তাতে রোহিত শর্মার (Rohit Sharma) আন্তর্জাতিক কেরিয়ার শেষ হতে চলেছে। লর্ডসে ভারত বনাম ইংল্য়ান্ডের (ENG vs IND) শেষ ওয়ান ডে ম্যাচই জাতীয় দলের জার্সি গায়ে রোহিতের শেষ ম্য়াচ হতে চলেছে বলে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে।

চলতি ইংল্যান্ড সিরিজ়ে রোহিত শর্মাকে একেবারেই ফর্মে দেখায়নি। প্রথম ওয়ান ডেতে ২১ বলে ১১ রান করার পর দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচেও ৪৭ বলে মাত্র ২৬ রান করেন। এরপরেই শোনা যাচ্ছে রোহিতের কেরিয়ারে যবনিকা পতন ঘটতে চলেছে। রিপোর্ট অনুযায়ী 'হিটম্যান'-কে আর দলে চাইছে না ভারতীয় দলের নির্বাচকরা। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ম্যাচশেষেই ৩৯ বছর বয়সি ভারতীয় মহাতারকার ১৯ বছরের আন্তর্জাতিক কেরিয়ারের শেষ হতে চলেছে।

শোনা যাচ্ছে এই ইংল্যান্ড সিরিজ়ের আগেই নির্বাচকরা রোহিত শর্মা এবং কোচ গৌতম গম্ভীরের সঙ্গে বসে তাঁদের ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন এবং নির্বাচকরা রোহিতকে সেই বিশ্বকাপের দলে চাইছেন না। অবশ্য তাঁকে সম্ভবত আর আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ দেওয়া না হলেও, রোহিত এরপরে অবসর নেবেন কি না, সেই সিদ্ধান্তটা সম্পূর্ণভাবেই রোহিতের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন:- কার্ডিফে অর্ধশতরান হাঁকালেন কোহলি, ইংল্যান্ডের মাটিতে গড়লেন বিরাট রেকর্ড 

এদিন রোহিত বড় রান না পেলেও, রান পান বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ার। দুইজনেই অর্ধশতরান হাঁকান। শুরুটা শুভমন গিলও মন্দ করেননি। তাঁকে বেশ ছন্দে দেখাচ্ছিল। তবে তিনি ৩১ রানেই সাজঘরে ফেরেন। 

রোহিত আউট হওয়ার পরে ঈশান কিষাণ ব্যাটে নেমে এই সফরে ফের একবার শর্ট বলের শিকার হন। তাঁর সংগ্রহ মাত্র এক রান। চাপে পড়ে যাওয়া ভারতের হয়ে এই সময়ই ইনিংসের হাল ধরেন বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ার। শুরুতে শ্রেয়স খানিকটা দেখেশুনে খেলে দুরন্ত ছন্দে থাকা কোহলিকেই স্ট্রাইক দিচ্ছিলেন। কোহলিও একের পর এক চোখধাঁধানো শট মেরে ৫০ বলে অর্ধশতরান করেন।   

কিন্তু শ্রেয়সের সঙ্গে কোহলির অর্ধশতরানের পার্টনারশিপ ভাঙেন জোফ্রা আর্চার। তাঁকে নতুন স্পেলে নিয়ে আসার অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন ইংল্যান্ডের তারকা ফাস্ট বোলার। কোহলি আউট হওয়ার পরেই ভারতীয় ব্যাটিংয়ে ধস নামে। শাকিব মামুদের শর্ট বলে দুই রানে আউট হন সুন্দর, শিবম দুবে এবং অক্ষর পটেল পরপর বলে যথাক্রমে শূন্য ও এক রানে জোফ্রা আর্চারের শিকার হন। এইসবের মধ্যেই শ্রেয়স আইযার ব্যাট চালিয়ে নিজের অর্ধশতরান পূরণ করেন। তবে তারপরে আর বেশিদূর এগোতে পারেননি তিনি। শেষের দিকে বুমরা ব্যাট চালিয়ে ২০ রান যোগ করে দলের স্কোর আরেকটু টানেন। 

সেরা শিরোনাম

Glenn Philips Record: ভারতের বিরুদ্ধে আর কেউ পারেননি, সেঞ্চুরি হাঁকানোর পরই অনন্য রেকর্ড গড়লেন ফিলিপস
ভারতের বিরুদ্ধে আর কেউ পারেননি, সেঞ্চুরি হাঁকানোর পরই অনন্য রেকর্ড গড়লেন ফিলিপস
NZ vs IND Live: নিকোলস-ফিলিপ্সের শতরানে জবাবে রাহুল-যশস্বীর শতরানের পার্টনারশিপ, দ্বিতীয় দিনশেষে ভাল জায়গায় ভারত
নিকোলস-ফিলিপ্সের শতরানে জবাবে রাহুল-যশস্বীর শতরানের পার্টনারশিপ, দ্বিতীয় দিনশেষে ভাল জায়গায় ভারত
NZ vs IND: কিউয়িদের ৩৬৮-র জবাবে যশস্বী, রাহুলের দুরন্ত পার্টনারশিপ, ১৫৯ রানে দ্বিতীয় দিন শেষ করল ভারত
কিউয়িদের ৩৬৮-র জবাবে যশস্বী, রাহুলের দুরন্ত পার্টনারশিপ, ১৫৯ রানে দ্বিতীয় দিন শেষ করল ভারত
PAK vs SL: ঘরের মাঠে বোলারদের অনিয়ন্ত্রিত বোলিং, লজ্জার রেকর্ড গড়ে শীর্ষে পাকিস্তান
ঘরের মাঠে বোলারদের অনিয়ন্ত্রিত বোলিং, লজ্জার রেকর্ড গড়ে শীর্ষে পাকিস্তান

ভিডিও

Belur Math Jagadhatri Puja | বেলুড় মঠের সারদাপীঠে সাড়ম্বরে জগদ্ধাত্রীর আরাধনা
Jagadhatri Puja 2026 | আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠ ও মিশনে জগদ্ধাত্রী পুজোর আয়োজন
Cyclone Akvan News | মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়, একাধিক জায়গায় তুমুল বৃষ্টি
Tulu Mondal | টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব পুলিশের
Medical College |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget