এক্সপ্লোর

Kapil Dev on Rohit: 'ও কি আদৌ ফিট?' রোহিত শর্মাকে নিয়ে বিস্ফোরক কপিল দেব

Rohit Sharma: গত বছরে ভারতের ৬৮টি ম্যাচের মধ্যে অধিনায়ক রোহিত শর্মা মাত্র ৩৯টি ম্যাচ খেলেছিলেন।

নয়াদিল্লি: চলতি ভারত-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজে রোহিত শর্মা (Rohit Sharma) খেলছেন না। সাম্প্রতিক সময়ে একাধিক সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিতকে। ভারতীয় (Team India) অধিনায়ক চোটের জেরেও বেশ কিছু সিরিজে খেলতে পারেননি। গত বছরে ভারতের ৬৮টি ম্যাচের মধ্যে (পাঁচ টেস্ট, ২১টি ওয়ান ডে, ৪২টি টি-টোয়েন্টি) রোহিত মাত্র ৩৯টি ম্যাচ (দুইটি টেস্ট, আটটি ওয়ান ডে, ২৯টি টি-টোয়েন্টি) খেলেছেন। এরপরে রোহিতের ফিটনেস নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। রোহিতের ফিটনেসের দিকে এবার কপিল দেবও (Kapil Dev) আঙুল তুললেন।

ফিটনেস নিয়ে প্রশ্ন

রোহিতের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলে কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার কপিল দেব বলেন, 'রোহিত শর্মার মধ্যে তেমন কোনও খামতি নেই। ওর মধ্যে সকল দক্ষতা উপস্থিত। তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয় ওর ফিটনেস নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়েছে। ও কি আদৌ সম্পূর্ণ ফিট? অধিনায়ক তো দলের বাকিদের ফিট হওয়ার জন্য উদ্বুদ্ধ করবে। সতীর্থরা নিজের অধিনায়ককে নিয়ে গর্ব করবে। আমি নিশ্চিতভাবেই বলতে পারি যে রোহিতের ফিটনেসের ওপর বিরাট প্রশ্নচিহ্ন রয়েছে।'

ক্রিকেটীয় দক্ষতায় আস্থা

রোহিত শর্মা সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে খুব বেশি রান পান না বলেও বিশেষজ্ঞদের একাংশের সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। কপিল দেব এই তত্ত্বের সঙ্গে সহমত হলেও, তাঁর দাবি ক্রিকেটার হিসাবে রোহিতের দক্ষতায় কোনও খামতি নেই। 'অধিনায়ক হওয়ার পর থেকে রোহিত তেমন রান করতে পারেননি বলে অনেকেই সমালোচনা করেছেন বটে। আমিও এর সঙ্গে সহমত, তবে আমার মনে হয় না ওর ক্রিকেটীয় দক্ষতায় কোনও ত্রুটি আছে। ক্রিকেটার হিসাবে ও দারুণ সফল। ও যদি নিজের ফিটনেসের উন্নতি করতে পারে, তাহলে গোটা দলই ওকে দেখে উদ্বুদ্ধ হবে।' মত কপিল দেবের।

পন্থের অস্ত্রোপ্রচার

ঋষভ পন্থের (Rishabh Pant) হাঁটুর অস্ত্রোপচার হল। মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি (Dhirubhai Ambani Kokilaben Hospital) হাসপাতালে শুক্রবার পন্থের ডান হাঁটুর লিগামেন্টে অস্ত্রোপচার হল। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে (BCCI) খবর, সফল হয়েছে অস্ত্রোপচার।

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা সংবাদসংস্থাকে বলেছেন, 'শুক্রবার পন্থের হাঁটুর সফল অস্ত্রোপচার হয়েছে। আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিশেষজ্ঞ, ডক্টর দীনেশ পাড়দিওয়ালার তত্ত্বাবধানে পরবর্তী চিকিৎসা ও রিহ্যাবিলিটেশন পদ্ধতি চূড়ান্ত করা হবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের স্পোর্টস সায়েন্স ও মেডিসিন টিম গোটা ব্যাপারটা পর্যবেক্ষণ করছে।'

আরও পড়ুন: সমালোচকদের জবাব দেওয়ার সুযোগ, শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের আগে অনুশীলনে ফিরলেন রাহুল

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: চলতি সিরিজ়ে মিলছে না সুযোগ, ম্যানেজমেন্টকে স্বৈরাচারী আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সূর্যবংশীর কোচ
চলতি সিরিজ়ে মিলছে না সুযোগ, ম্যানেজমেন্টকে স্বৈরাচারী আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সূর্যবংশীর কোচ
IND vs WI: 'হোমগ্রাউন্ড'-এ নজরে অভিষেক, কেমন হবে হায়দরাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্য়াচের ২২ গজ?
'হোমগ্রাউন্ড'-এ নজরে অভিষেক, কেমন হবে হায়দরাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্য়াচের ২২ গজ?
IND vs SL: নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget