এক্সপ্লোর

Karun Nair: ৩১৪৮ দিন পর প্রথম অর্ধশতরান, ওভালে করুণ নায়ারের সাফল্যে স্বর গরম সোশ্যাল মিডিয়া

IND vs ENG 5th Test: পঞ্চম টেস্টের প্রথম দিন শেষে করুণ নায়ার ৫২ রানে অপরাজিত ছিলেন।

লন্ডন: ক্রিকেটের কাছে আরেকটি সুযোগ চেয়েছিলেন তিনি। ইংল্যান্ড সিরিজ় সেই সুযোগ এসেওছিল। তবে প্রথম তিন টেস্টে বারংবার ভাল শুরু করেও ৫০ রানের গণ্ডি পার করতে ব্যর্থ হন করুণ নায়ার। কিন্তু ওভালের কঠিন পিচে যেখানে সাই সুদর্শন বাদে ভারতীয় দলের আর কোনও ব্যাটার তেমন রানই পেলেন না, সেখানেই জ্বলে উঠলেন নায়ার (Karun Nair)। তাঁর বিখ্যাত ট্রিপল হান্ড্রেডের নয় বছর, সঠিকভাবে বলতে গেলে ৩১৪৮ দিন পর আবারও অর্ধশতরানের গণ্ডি পার করলেন কর্ণাটকের ডান হাতি ব্যাটার।

নায়ারের সাফল্যে সোশ্যাল মিডিয়ায় শোরগোল। কঠিন পরিস্থিতিতে সবুজ গালিচার ন্যায় ওভালের পিচে পঞ্চম টেস্টে (IND vs ENG 5th Test) নায়ারের লড়াই একদিকে যেমন দিনশেষে জো রুটের বাহবা আদায় করে নিল। তেমনই নেটিজেনরাও মুগ্ধ।

 

 

 

 

নায়ার যখন ব্যাট করতে নেমেছিলেন, তখন সদ্য দলের সবথেকে ইনফর্ম ব্যাটার শুভমন গিল ২১ রানে রান আউট হয়ে সাজঘরে ফিরেছিলেন। ৮৩ রানে তিন উইকেট হারিয়ে বেশ চাপেই পড়েছিল ভারতীয় দল। অপরপ্রান্ত থেকে একের পর এক উইকেট পড়ছিল। চাপে ছিল ভারতীয় দল। তবে এই সবের মধ্যেও নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কার্যত প্রতিপক্ষকে তাঁকে আউট করার কোনও সুযোগই দিলেন না নায়ার। ওভালে পঞ্চম টেস্টের প্রথম দিনশেষে নায়ার আপাতত ৫২ রানে অপরাজিত রয়েছেন। তিনি ইতিমধ্যেই ওয়াশিংটন সুন্দরের সঙ্গে মিলে সপ্তম উইকেটে অর্ধশতরানের পার্টনারশিপ গড়ে ফেলেছেন।

জাতীয় দলে প্রত্যাবর্তনটা নায়ারের জন্য সুখকর হয়নি। ছয় ইনিংসে বড় রান পাননি তিনি। চতুর্থ টেস্টে দল থেকে বাদও পড়েন তিনি। এমন পরিস্থিতিতে অনেকেই মনে করছিলেন যে নায়ার হয়তো আর সুযোগ পাবেন না। তবে পঞ্চম টেস্টে ফের একবার তাঁকে সুযোগ দেওয়া হয়। সেই সুযোগ কাজে লাগালেন তিনি। এই অর্ধশতরান যে নায়ারের আত্মবিশ্বাস বাড়াবে, তা বলাই বাহুল্য। ভারতীয় সমর্থকরা আশা করবেন নায়ার দ্বিতীয় দিনও নিজের ইনিংস এগিয়ে নিয়ে দলকে বেশ ভাল জায়গায় পৌঁছে দেবেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
Indian Cricket Team: 'সিনিয়র ক্রিকেটার তো নেইই', অবসরের পরেই ভারতীয় দল নিয়ে বিস্ফোরক রাহানে, নিশানায় গম্ভীর?
'সিনিয়র ক্রিকেটার তো নেইই', অবসরের পরেই ভারতীয় দল নিয়ে বিস্ফোরক রাহানে, নিশানায় গম্ভীর?
Indian Cricket Team: রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার
রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget