এক্সপ্লোর

IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজ়ে খেলবেন না কেএল রাহুল? চেয়েছেন বিশ্রাম?

Indian Cricket Team: ২২ জানুয়ারি কলকাতায় ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড সিরিজ়।

নয়াদিল্লি: অজ়িভূমে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় শেষ। আপাতত বেশ কয়েকদিন টিম ইন্ডিয়ার লাল বলের সিরিজ় নেই। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ় খেলতে নামছে ভারতীয় দল (Indian Cricket Team)। ২২ জানুয়ারি কলকাতায় ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড (India vs England) সিরিজ়। সেই সিরিজ়ে অবশ্য কেএল রাহুলকে (KL Rahul) হয়তো খেলতে দেখা যাবে না।

ভারত ও ইংল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ও তিনটি ওয়ান ডে ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। ১৯ ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার সুযোগ রয়েছে দুই দলের সামনেই। এই সিরিজ়ের জন্য কেএল রাহুলকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে খবর। অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁকে খেলতে দেখা যাবে। রাহুল নিজেই ইংল্যান্ড সিরিজ়ের জন্য বিশ্রাম চেয়েছেন বলে বিসিসিআইয়ের এক সূত্র পিটিআইকে জানিয়েছেন। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি মাঠে নামতে প্রস্তুত। 

ভারতীয় কোচ গৌতম গম্ভীর ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণের হয়ে সওয়াল করেছেন। তবে রাহুল কিন্তু কর্ণাটকের বিজয় হাজারে ট্রফির ম্যাচ থেকে বিশ্রামই চেয়েছেন। লম্বা অজ়ি সফরের পর তিনি খানিকটা সময় পরিবারের সঙ্গেই সম্ভবত কাটাতে চান। বিজয় হাজারেতে তিনি বিশ্রাম চাইলেও অবশ্য রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে তিনি খেলবেন কি না, তা এখনও সুনিশ্চিত নয়।

বর্ডার-গাওস্কর ট্রফির আগে রাহুলের জাতীয় দলে জায়গা নিয়ে প্রশ্নচিহ্ন ছিল। তবে অজ়িভূমে ভারতীয় দলের হয়ে গুটিকয়েক ব্যাটার যারা রান পেয়েছেন, তাঁদের অন্যতম রাহুল। ১০ ইনিংসে ৩০.৬৬ গড়ে তিনি ২৭৬ রান করেছিলেন। সীমিত ওভারের ক্রিকেটে কিপার-ব্যাটার হিসাবে ঋষভ পন্থ ও সঞ্জু স্য়ামসনের সঙ্গে তাঁর লড়াই। যদিও এই লড়াইয়ে স্যামসনের থেকে আপাতত এগিয়েই রয়েছেন। তাই ইংল্যান্ড সিরিজ়ে না খেললেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর জায়গা পাওয়া নিয়ে খুব একটা সংশয় নেই।

প্রসঙ্গত, রাহুল বিশ্রাম নিলেও এই সিরিজ়ে এক মহাতারকার প্রত্যাবর্তন ঘটতে পারে। খবর অনুযায়ী ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সাদা বলের সিরিজ়েই শামিকে ফের একবার জাতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে। শামি ঘরোয়া ক্রিকেটে বহুদিন আগে থেকেই মাঠে নেমে পড়েছেন। রঞ্জি ট্রফি, সৈয়দ মুস্তাক আলিতে খেলেছেন। তারপরেই আশা ছিল বর্ডার-গাওস্কর ট্রফিতে তাঁকে দেখা যাবে। কিন্তু হাঁটুতে হালকা ফোলা থাকায় তাঁকে ফিটনেসের ছাড়পত্র দেয়নি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির মেডিক্যাল দল। তবে তারকা ফাস্ট বোলার পুরোপুরিভাবে ফিট হওয়ার পথে। কড়া রিহ্যাবের পর তাঁর ফিটনেসের দিকে নজর রেখেছে এনসিএ। তাঁরা ছাড়পত্র দিলেই এ মাসেই জাতীয় দলে শামির প্রত্যাবর্তন ঘটতে পারে।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অনুশীলন ম্যাচ খেলতে নামবে রোহিত বাহিনী, প্রতিপক্ষ কারা? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Soorynavanshi: ইংল্যান্ডে ব্যর্থ হলেও, জিম্বাবোয়েতে শুরুতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে কী বলল বৈভব সূর্যবংশী?
ইংল্যান্ডে ব্যর্থ হলেও, জিম্বাবোয়েতে শুরুতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে কী বলল বৈভব সূর্যবংশী?
Shubman Gill on NEET Paper Leak Protest: প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
Indian Cricket News: পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
Vaibhav Sooryavanshi: অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget