এক্সপ্লোর

KL Rahul Injury: এশিয়া কাপ শুরুর আগেই সুখবর, নেটে স্বচ্ছন্দে দীর্ঘক্ষণ ব্যাট করলেন রাহুল

Asia Cup 2023: টিম ইন্ডিয়া ২ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের এশিয়া কাপের অভিযান শুরু করবে।

বেঙ্গালুরু: আর মাত্র দিনকয়েকের অপেক্ষা। তারপরেই শুরু হতে চলেছে এশিয়া কাপ (Asia Cup 2023)। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু এবারের এশিয়া কাপ টুর্নামেন্ট। ইতিমধ্যেই সেই টুর্নামেন্টের জন্য টিম ইন্ডিয়ার (Team India) দল ঘোষণা করা হয়ে গিয়েছে। সেই ১৭ জনের দলে কেএল রাহুল (KL Rahul) থাকলেও, নির্বাচকপ্রধান অজিত আগরকর জানিয়েছিলেন যে রাহুল নতুন চোট পেয়েছেন। তবে শুরুর দিকে ম্যাচগুলিতে তিনি নাও খেলতে পারেন। তবে রাহুলের সাম্প্রতিক ফিটনেস রিপোর্ট কিন্তু বেশ ইতিবাচকই। 

শ্রীলঙ্কায় যাওয়ার আগে বর্তমানে বেঙ্গালুরুর আলুরে ভারতীয় দল অনুশীলন সারছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী সেই অনুশীলন শিবিরে রাহুল কোনও সমস্যা ছাড়াই ভালভাবেই ব্যাট করছেন। এই অনুশীলন শিবিরেই ভারতীয় ক্রিকেটারদের অনুশীলনের পাশাপাশি তাঁদের ফিটনেস পরীক্ষাও করা হয়। সেই ইয়ো ইয়ো টেস্টে রিপোর্ট অনুযায়ী বিরাট কোহলিকে পিছনে ফেলে শীর্ষস্থান দখল করেছেন তরুণ ভারতীয় ব্যাটার শুভমন গিল। তাঁর ইয়ো ইয়ো টেস্টের স্কোর ১৮.৭। সেখানে কোহলি নিজেই জানিয়েছিলেন ইয়ো ইয়ো টেস্টে তিনি ১৭.২ স্কোর করেছেন।

খবর অনুযায়ী, ইয়ো ইয়ো টেস্টে অংশগ্রহণকারী সকল ভারতীয় ক্রিকেটারই প্রয়োজনীয় ১৬.৫ সীমা পার করতে সক্ষম হয়েছেন। তবে শোনা যাচ্ছে কেএল রাহুল, যশপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণ, তিলক ভার্মা এবং সঞ্জু স্যামসন (রিজার্ভ সদস্য) নাকি এই পরীক্ষায় অংশগ্রহণ করেননি। এক বিসিসিআই সূত্র জানান, 'কোনও খেলোয়াড়ের ইয়ো ইয়ো টেস্টের ফলাফল তাঁর শেষ ম্যাচ খেলার সময় যা ছিল, তার থেকে বর্তমানে অনেকটাই ভিন্ন হতে পারে। শেষ কয়েক সপ্তাহ ফিটনেস নিয়ে খেলোয়াড়রা কতটা খেটেছেন, তার উপরই সবটা নির্ভর করে। এখনও পর্যন্ত গিলই সর্বাধিক ১৮.৭ স্কোর করেছেন। সিংহভাগ খেলোয়াড়রা ১৬.৫ থেকে ১৮-র মধ্যেই স্কোর করেছেন।'

সেই সূত্রের তরফেই জানানো হয় যে খেলোয়াড়রা দুই সিরিজের মধ্যে বিরতি নিলে বা অনেকটা ব্যবধান থাকলে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির তরফে ফিটনেস পরীক্ষা করা হয়। 'যদি খেলোয়াড়দের দুই টুর্নামেন্টের মধ্যে ব্যবধান থাকে, তাহলে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ক্রীড়া বিজ্ঞান বিভাগ ও ভারতীয় ম্যানেজমেন্টের তরফে সমস্তরকম প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা হয়। ' বলেন সেই সূত্র। 

প্রসঙ্গত, ৩০ তারিখ থেকে এশিয়া কাপ শুরু হলেও, টিম ইন্ডিয়া ২ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের এশিয়া কাপের অভিযান শুরু করবে। বিশ্বকাপের আগে এই এশিয়া কাপের ভাল পারফর্ম করাটা যে কোনও দলেরই যে আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দেবে, সেই নিয়ে আলাদা করে কিছু বলার প্রয়োজন হয় না।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: কলকাতা লিগে আর না খেলার সিদ্ধান্ত, কী বললেন মোহনবাগান সচিব?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Soorynavanshi: ইংল্যান্ডে ব্যর্থ হলেও, জিম্বাবোয়েতে শুরুতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে কী বলল বৈভব সূর্যবংশী?
ইংল্যান্ডে ব্যর্থ হলেও, জিম্বাবোয়েতে শুরুতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে কী বলল বৈভব সূর্যবংশী?
Shubman Gill on NEET Paper Leak Protest: প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
Indian Cricket News: পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
Vaibhav Sooryavanshi: অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget