এক্সপ্লোর

KL Rahul Retirement: অবসর ঘোষণা করতে চলেছেন কেএল রাহুল?

KL Rahul Retirement: টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে কেএল রাহুল সুযোগ পাননি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ় তৃতীয় ম্য়াচে বাদ পড়েন তিনি। এই ঘটনাগুলি জল্পনা বাড়াচ্ছে।

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) হয়ে সম্প্রতি শ্রীলঙ্কা বিরুদ্ধে সিরিজ়ে অংশগ্রহণ করেছিলেন কেএল রাহুল (KL Rahul)। দলের গুরুত্বপূর্ণ সদস্যও তিনি। তবে হঠাৎই তাঁর অবসরের জল্পনায় সরগরম সোশ্যাল মিডিয়া। 

ঘটনার সূত্রপাত রাহুলের একটি পোস্ট ঘিরে। নিজের সোশ্যাল মিডিয়া স্টোরিতে একটি পোস্ট করেন ভারতের তারকা ক্রিকেটার। সেখানে তিনি জানান তাঁর কিছু ঘোষণা করার আছে। রাহুল লেখেন, 'আমার কিছু ঘোষণা করার আছে। সঙ্গে থাকুন।' সেই পোস্টটির পর থেকেই রাহুলের অবসরের জল্পনা শোনা যাচ্ছে। রাহুল গত বছরের ৫০ ওভারের বিশ্বকাপে ভাল ফর্মে থাকলেও, বর্তমানে রান পাচ্ছেন না। টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে তিনি সুযোগ পাননি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ় দলে ছিলেন বটে। তবে প্রথম দুই ম্যাচে তিনি তেমন রান পাননি। তৃতীয় ম্যাচে একাদশ থেকেই বাদ পড়েন। তাঁর অফ ফর্মই যেন অবসরের জল্পনায় আগুনে ঘি ঢালার কাজ করছে। 

 

সোশ্য়াল মিডিয়ায় রাহুলের পোস্ট
সোশ্য়াল মিডিয়ায় রাহুলের পোস্ট

 

হয়তো রাহুলের এই পোস্টটি অন্য কোনও বিষয়েও হতে পারে যার সঙ্গে ক্রিকেটের কোনওরকম যোগ নেই। তবে তাতে জল্পনা অবশ্য থামছে না। ইতিমধ্যেই রাহুলের নাম নিয়ে বেশ কিছু ভুয়ো মন্তব্যও সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। রাহুল ওই স্টোরির পর আরেকটি পোস্টও করেন বটে যেখানে কালো আবছাওয়ায় একজন দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। কিন্তু তাতে কিছুই স্পষ্ট হয়নি। অনেকে আবার মনে করছেন রাহুল হয়তো লখনউ সুপার জায়ান্টস দল ছাড়তে চলেছেন, সেই ঘোষণাও করতে পারেন। গোটা বিষয়টি নিয়ে জট অব্যাহত। 

 

 

 

এখন অপেক্ষা সময়ের। সময়ই সবকিছুর জবাব দিতে পারবে। তবে মাত্র ৩২ বছর বয়সে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য রাহুলের অবসর ঘোষণা করার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: খুনের মামলায় জড়তি শাকিব আল হাসান! বাংলাদেশের তারকা অলরাউন্ডারের বিরুদ্ধে দায়ের হল অভিযোগ 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget