এক্সপ্লোর

IND vs AUS ODI: রোহিতের অনুপস্থিতিতে টিম ইন্ডিয়ার নেতৃত্বে রাহুল, ওয়ান ডেতে অধিনায়ক কেএলের রেকর্ড কেমন?

KL Rahul: ভারতীয় দলের হয়ে সাতটি ওয়ান ডে ম্যাচে অধিনায়কত্ব করেছেন কেএল রাহুল।

নয়াদিল্লি: আর একমাসও বাকি নেই। ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতেই বসতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপের আসর (ODI World Cup 2023)। তবে মেগা টুর্নামেন্টের আগে ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS ODI) তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে। রেকর্ড চ্যাম্পিয়নদের বিরুদ্ধে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে, শক্তি, দুর্বলতা পরীক্ষা করার সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার সামনে।

২২ সেপ্টেম্বর মোহালিতে আয়োজিত হবে সিরিজের প্রথম ম্যাচ। তবে সিরিজের প্রথম দুই ম্যাচে ভারতীয় পুরুষ দলের নির্বাচকরা রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পাণ্ড্য, যশপ্রীত বুমরার মতো বেশ কিছু তারকাদের বিশ্রাম দিয়েছেন। অধিনায়ক রোহিতের অনুপস্থিতিতে ভারতীয় দলকে প্রথম দুই ম্যাচে নেতৃত্ব দেবেন কেএল রাহুল (KL Rahul)। ওয়ান ডে ক্রিকেটে অধিনায়ক রাহুল কেমন পারফর্ম করেছেন, কী বলছে পরিসংখ্যান?

রাহুল এখনও পর্যন্ত ভারতীয় দলকে সাতটি ওয়ান ডে আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এই সাত ম্যাচের মধ্যে তাঁর অধিনায়কত্বের রেকর্ড খুব আহামরি নয়। রাহুলের নেতৃত্বে ভারতীয় দল চারটি ম্যাচ জিতেছে আর তিনটি ম্যাচে পরাজয়ের সম্মুখীন হতে হয়েছে টিম ইন্ডিয়াকে। তবে এই প্রথমবার ঘরের মাঠে ৫০ ওভারের ফর্ম্যাটে ভারতীয় গলরকে নেতৃত্ব দেবেন রাহুল। এর আগে তাঁর নেতৃত্বে ভারতীয় দল সাতটি ম্যাচই বিদেশের মাটিতে খেলেছে।

২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিডজে ভারতীয় দল তিনটি ম্যাচেই পরাজিত হয়েছিল। তবে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে আবার রাহুলের নেতৃত্বাধীন ভারতীয় দল ৩-০ জয়লাভ করে। বাংলাদেশের বিরুদ্ধে এক ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন রাহুল। সেই ম্যাচেও ভারত জয়লাভ করে।

অধিনায়ক রাহুল ব্যাট হাতেও কিন্তু তেমন পারফর্ম করতে পারেননি। মাত্র ১৯.১৬ গড়ে তিনি ১১৫ রান করেছেন। মাত্র একটি অর্ধশতরান করেছেন তিনি। অধিনায়ক এবং ব্যাটার, উভয় হিসাবেই নিজের রেকর্ড ভাল করার সুযোগ রয়েছে রাহুলের সামনে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডেতেও তাঁর রেকর্ড কিন্তু বেশ ভাল। অজ়িদের বিপক্ষে রাহুল ১১ ইনিংসে ৪৩.৫৫ গড়ে মোট ৩৯২ রান  করেছেন। তিনটি অর্ধশতরানও রয়েছে তাঁর দখলে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বৃষ্টির জেরে ভেস্তে গেল ম্যাচ, এশিয়ান গেমসের শেষ চারে মান্ধানারা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget