এক্সপ্লোর

IND vs ENG 5th Test: স্পিন ফাঁদে নাজেহাল ইংল্যান্ড, কুলদীপের দাপটে চা বিরতিতে ইংল্যান্ডের স্কোর ১৯৪/৮

Kuldeep Yadav: এখনও পর্যন্ত ম্যাচে ১৫ ওভার বল করে ৭২ রানের বিনিময়ে পাঁচ উইকেট নিয়েছেন কুলদীপ যাদব।

ধর্মশালা: প্রথম সেশনে কুলদীপ দুই উইকেট নিলেও, জ্যাক ক্রলির আগ্রাসী ব্যাটিংয়ে ভারত এবং ইংল্যান্ড উভয় দলেরই সেশনটা মন্দ কাটেনি। কিন্তু দিনের দ্বিতীয় সেশনেই পঞ্চম টেস্টের (IND vs ENG 5th Test) রাশ নিজেদের হাতে তুলে নিল ভারত। সৌজন্যে ভারতের স্পিনত্রয়ী কুলদীপ, অশ্বনি ও জাডেজা। পাঁচ উইকেট নিলেন কুলদীপ (Kuldeep Yadav)। শততম টেস্ট খেলা অশ্বিন এক ওভারেই পেলেন জোড়া সাফল্য, আর ইংল্যান্ড তারকা জো রুটকে ২৬ রানে ফেরালেন জাডেজা। চা বিরতিতে ইংল্যান্ডের স্কোর ১৯৪/৮। অর্থাৎ দ্বিতীয় সেশনে ৯৪ রান খরচ করে ভারতীয় দল ছয়টি উইকেট তুলে নিতে সক্ষম হয়েছে। 

প্রথম সেশনে ক্রলি দুরন্ত ছন্দে ছিলেন। দ্বিতীয় সেশনের শুরুটাও জো রুটের সঙ্গে মিলে দুরন্তভাবে করেন তিনি। ষশপ্রীত বুমরাকে  আক্রমণ করেন দুই ব্যাটার। তবে ভারতকে বড় সাফল্য এনে দেন কুলদীপ যাদব। একবার কুলদীপের বোলিংয়ে সরফরাজ ক্রলির ক্যাচ ধরলেও, আম্পায়ার তা নাকচ করে দেন। ভারতীয় দল রিভিউও নেয়নি। তবে পরবর্তীতে দেখা যায় ক্রলির ব্য়াটে বল লেগেছিল। অবশ্য ভারতকে এর জন্য খুব বেশি ভুগতে হয়নি। ক্রলিকে ৭৯ রানে বোল্ড করেন কুলদীপ।

ক্রলি আউট হওয়ার পর শততম ম্যাচ খেলা জনি বেয়ারস্টো এবং রুট ইংল্যান্ডের ইনিংস সামলানোর কাজ করেন। তিন উইকেট হারিয়েই ১৫০ রানের গণ্ডি পার করে ইংল্যান্ড। বেয়ারস্টো বিধ্বংসী মেজাজে শতাধিক স্ট্রাইক রেটে রান করে ইংল্যান্ডকে দু'শোর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে ফের একবার ভারতের ত্রাতা হয়ে উঠেন কুলদীপ। তিনিই ১৮ বলে বেয়ারস্টোর ২৯ রানের ইনিংস সমাপ্ত করেন। জো রুটের গুরত্বপূর্ণ উইকেট নেন রবীন্দ্র জাজেজা। কুলদীপ এরপর ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসকে আউট করে নিজের পাঁচ উইকেট সম্পূর্ণ করেন।

সেশন শেষ হওয়ার আগে আরেক তারকা স্পিনার আর অশ্বিন একই ওভারে ভারতকে পরপর দুইটি সাফল্য এনে দেন। তিনি টম হার্টলিকে ছয় এবং মার্ক উডকে শূন্য রানে ফেরান। স্পিনারদের দাপটে যে ম্যাচে বর্তমানে ভারত কিছুটা সুবিধাজনক জায়গায়, তা বলাই বাহুল্য। তৃতীয় সেশনে টিম ইন্ডিয়া ইংল্যান্ডকে কত দ্রুত অল আউট করতে পারে, এবার সেটাই দেখার।    

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে   

আরও পড়ুন: আইপিএল ২০২৪ শেষেই অবসর নিচ্ছেন দীনেশ কার্তিক? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget