এক্সপ্লোর

IPL 2024: আইপিএল ২০২৪ শেষেই অবসর নিচ্ছেন দীনেশ কার্তিক?

Dinesh Karthik: আইপিএলের প্রথম মরশুম থেকে এখনও অবধি খেলা চালিয়ে যাওয়া মাত্র সাত ক্রিকেটারের অন্যতম দীনেশ কার্তিক।

নয়াদিল্লি: আইপিএলের প্রথম মরশুম থেকে এখনও খেলা চালিয়ে যাওয়া গুটিকয়েক ক্রিকেটারদের মধ্যে তিনি অন্যতম। তবে রিপোর্ট অনুযায়ী এ বারের আইপিএল মরশুম শেষেই বিদায় জানাতে চলেছেন দীনেশ কার্তিক। শীঘ্রই আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার নিয়েও তিনি সিদ্ধান্ত পারেন বলে আভাস মিলছে।

মাত্র সাত ক্রিকেটারই এখনও পর্যন্ত আইপিএলের সবকয়টি মরশুম খেলেছেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন দীনেশ কার্তিক। তবে চলতি জুনেই তিনি ৩৯-এ পা দেবেন। এবার তিনি নিজের কেরিয়ার নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছেন। তাঁকে এরপর ঘরোয়া ক্রিকেটে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে। এতে অবশ্য অবাক হওয়ার কিছুই নেই। কার্তিক ইতিমধ্যেই ঘরোয়া তো বটেই বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক সিরিজ়েও ধারাভাষ্য দিয়েছেন। তাই তাঁকে পুরোপুরিভাবে পেশাদার ধারাভাষ্যকারের ভূমিকায় দেখে কেউই খুব একটা বিস্মিত হয়তো হবেন না।

দীনেশ কার্তিক অবশ্য ২০০৮ সালে দিল্লি ডেয়ারডেভিলস ফ্র্যাঞ্চাইজি দিয়ে নিজের আইপিএল কেরিয়ার শুরু করেন। তারপর একগুচ্ছ ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন তিনি। কেকেআরকে নেতৃত্বও দিয়েছেন তারকা কিপার ব্যাটার। তবে ২০১৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গেই তিনি নিজের একমাত্র আইপিএল খেতাবটি জেতেন। কার্তিক এখনও পর্যন্ত ২৪২টি আইপিএল ম্যাচ খেলে ২৫.৮১ গড়ে ৪৫১৬ রান করেছেন। ২০টি অর্ধশতরান করার কৃতিত্ব রয়েছে তাঁর দখলে। তবে এই আইপিএল শেষেই তিনি কেরিয়ারে ইতি টানেন কি না, এবার সেটাই দেখার।

টুর্নামেন্টের আগেই অবসর

ভারতীয় ক্রিকেটার হিসেবে নিজের কেরিয়ার শেষ করলেন শাহবাজ নাদিম (Shahbaz Nadeem)। বিশ্বজুড়ে টি টোয়েন্টি ফ্র‍্যাঞ্চাইজি লিগে খেলতে চান। আর তাই অবসরের সিদ্ধান্ত নিলেন জাতীয় দলে খেলা এই স্পিনার। ঝাড়খণ্ডের হয়ে প্রথম শ্রেণির ম্যাচ খেলতেন শাহবাজ। ঝুলিতে পুরেছেন মোট ৫৪২ উইকেট। বিশ্বব্যাপী ফ্রাঞ্চাইজি লিগে খেলতে চান তিনি এবার।

ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করলেও সেই অর্থে ধারাবাহিক সুযোগ পাননিম জাতীয় দলের জার্সিতে খেলেছেন মাত্র ২ টো টেস্ট। ২০১৯ সালে রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই ঘরের মাঠে টেস্ট অভিষেক হয় নাদিমের। চোট পাওয়া কুলদীপ যাদবের বদলি হিসেবে ডাক পড়েছিল নাদিমের। সুযোগেই ৪০ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেন তিনি। ম্য়াচেও বড় ব্যবধানে জয় পেয়েছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। তবে দ্বিতীয় টেস্ট খেলার জন্য তাঁকে প্রায় দু বছর এরপর অপেক্ষা করতে হয়। ৩৪ বছরের এই ক্রিকেটার জানিয়েছেন যে তিনি দীর্ঘদিন ধরেই অবসরের ভাবনা চিন্তা করছিলেন। জাতীয় দলের দরজা যে তাঁর জন্য পুরো বন্ধই প্রায় তা বুঝতে পেরেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন নাদিম।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে  

আরও পড়ুন: সিএসকে ক্যাম্পে যোগ দিলেন ধোনি, চেন্নাই মজল তাঁদের প্রিয় 'থালা'-কে নিয়ে 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
KKR IPL: রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget