এক্সপ্লোর

MS Dhoni: 'কেমন আছে হাঁটু?', অনুরাগীর প্রশ্নের জবাবে ধোনির প্রতিক্রিয়া ভাইরাল

Mahendra Singh Dhoni : গত মাসেই মুম্বইয়ে মহেন্দ্র সিংহ ধোনি নিজের হাঁটুতে অস্ত্রোপ্রচার করান।

চেন্নাই: আইপিএল চলাকালীন মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) প্রায় গোটা টুর্নামেন্টই হাঁটুতে ব্যান্ডেজ জড়িয়ে খেলেছিলেন। তাঁর যে হাঁটুতে সমস্যা রয়েছে, তা পরবর্তীতে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) তরফে জানানোও হয়। সেই হাঁটুর সমস্যার সমাধানের জন্যই জুনে মুম্বইয়ে ধোনির অস্ত্রোপ্রচারও হয়। সেই অস্ত্রোপ্রচারের পর কেমন আছেন তিনি? এক অনুরাগী মাহিকে সেই প্রশ্নই করেছিলেন। জবাবে নিজের প্রতিক্রিয়ায় মন জিতলেন ধোনি, ভাইরাল হল সেই ভিডিও।

দিন দু'য়েক আগেই নিজের ৪২তম জন্মদিন পালন করেছেন ধোনি। সারমেয়দের সঙ্গে কেক কাটার পাশাপাশি নিজের রাঁচির বাড়ির ছাদ থেকে অনুরাগীদের জন্য হাতও নাড়ান ধোনি। এরপর রবিবারই তাঁর এক ছবি ভাইরাল হয়েছে। সেখানে ধোনিকে নতুন হেয়ারস্টাইল ও গাল ভর্তি দাঁড়িতে দেখা গিয়েছে। তিনি ও সাক্ষী রবিবারই চেন্নাইতে এসে পৌঁছেছেন। চেন্নাই বিমানবন্দর থেকে বের হওয়ার সময়ই তাঁকে এক অনুরাগী তাঁর হাঁটুর বিষয়ে জিজ্ঞেস করেন। জবাবে হাত নাড়িয়ে তিনি সেই অনুরাগীকে আশ্বস্ত করেন। 

 

প্রসঙ্গত, ধোনির প্রযোজনা সংস্থার ব্যানারে তৈরি প্রথম সিনেমা 'এলজিএম'-এর অডিও এবং ট্রেলার লঞ্চের জন্যই স্ত্রী সাক্ষীকে নিয়ে চেন্নাইয়ে পৌঁছে গিয়েছেন ধোনি। সেখানেই তাঁকে স্বাগত জানানোর জন্য বিমানবন্দরে হাজার হাজার অনুরাগী উপস্থিত ছিলেন। প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিমানবন্দরের বাইরে আসতেই 'ধোনি, ধোনি' ধ্বনি উঠে। ফুল ছিটিয়ে তাঁকে স্বাগতও জানান তাঁর অনুরাগীরা। সেই ফাঁকেই তাঁকে এক অনুরাগী তাঁর হাঁটুর বিষয়ে প্রশ্নটা করেছিলেন। 

তবে হাঁটুর চোট তাঁকে ভোগালেও, ধোনির আইপিএল চলাকালীন মাঠে নামা নিয়ে কিন্তু কোনদিনই কোনও প্রশ্নচিহ্ন ছিলনা। সিএসকের সিইও কাশী বিশ্বনাথন এক সাক্ষাৎকারে জানিয়েছেন, 'আমরা কখনওই ধোনিকে প্রশ্ন করিনি যে তুমি খেলতে পারবে না, আজ বিশ্রাম নিতে চাও। কারণ আমরা জানতাম যে যদি ধোনি বিশ্রাম নিতে চাইত না এবং ওর সিদ্ধান্তকেই প্রাধান্য দেওয়া হত। ধোনিকে ওই অবস্থায় খেলা চালিয়ে যাওয়ার জন্য যে কতটা পরিশ্রম করতে হয়েছে, তা আমরা জানি। কিন্তু ওর দলের প্রতি দায়বদ্ধতা আলাদা পর্যায়ের। দলের প্রত্য়েকে জানে যে দলে ওঁর অবদান ঠিক কতটা।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: আর্থিক টানাপোড়েন ? আজই বাড়িতে নিয়ে আসুন এই ছোট্ট জিনিস; দ্রুত হতে পারেন ধনী !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget