এক্সপ্লোর

Duleep Trophy 2024: কাজে দিল না সুদর্শনের শতরান, ইন্ডিয়া 'সি'-কে হারিয়ে দলীপ চ্যাম্পিয়ন ময়ঙ্কের ইন্ডিয়া 'এ'

IND A v IND C: ময়ঙ্কের নেতৃত্বাধীন ইন্ডিয়া 'এ' ১৩২ রানের বিরাট ব্যবধানে ইন্ডিয়া 'সি'-কে হারিয়ে ট্রফি নিজেদের নামে করে।

বেঙ্গালুরু: দলীপ ট্রফির (Duleep Trophy 2024) লড়াই শেষে ট্রফি উঠল ময়ঙ্ক আগরওয়ালের নেতৃত্বাধীন দলের হাতে। ময়ঙ্কের নেতৃত্বাধীন ইন্ডিয়া 'এ' ১৩২ রানের বিরাট ব্যবধানে ইন্ডিয়া 'সি'-কে (IND A v IND C) হারিয়ে ট্রফি নিজেদের নামে করে। সাই সুদর্শনের চোখধাঁধানো ১১১ রানের ইনিংসও ইন্ডিয়া 'সি'-র পরাজয় রুখতে পারল না।  তনুষ কোটিয়ান এবং প্রসিদ্ধ কৃষ্ণর অনবদ্য বোলিং ইন্ডিয়া 'এ'-র ট্রফিজয় সুনিশ্চিত করে। 

শেষ রাউন্ডের ম্যাচ শুরুর আগে ১২ পয়েন্টে থাকা ইন্ডিয়া 'সি'-র থেকে তিন পয়েন্ট পিছিয়ে ছিল ইন্ডিয়া 'এ'। তবে দুই দলের মুখোমুখি সাক্ষাতে প্রথম থেকে শেষ দিন অবধি ময়ঙ্করাই নিজেদের দাপট দেখান। শেষমেশ জয়ও ছিনিয়ে নেন। এই ম্যাচ জিতেই ইন্ডিয়া 'এ' পয়েন্ট তালিকায় শীর্ষে পৌঁছে যায়। 

 

ম্যাচের শেষদিন ৩৫০ রান তাড়া করতে নেমে ইন্ডিয়া 'সি'- ২১৭ রানেই অল আউট হয়ে যায়। প্রসিদ্ধ ৫০ রানের বিনিময়ে তিন উইকেট নেন। তুনষ কোটিয়ান প্রতিপক্ষের ব্যাটিংয়ে ধস নামান। তিনে নামা সাই সুদর্শন অনবদ্য শতরান হাঁকালেও, ইন্ডিয়া 'সি'-র মিডল অর্ডার সম্পূর্ণ ব্যর্থ। সাই সুদর্শন বাদে কেবল অধিনায়ক রুতুরাজেই বলার মতো রান করেন। তাঁর সংগ্রহ ৪৪। প্রথম ইনিংসে ৮২ রানের লড়াকু ইনিংস খেললেও দ্বিতীয় ইনিংসে বাংলার অভিষেক পোড়েল খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। এর ফলে ইন্ডিয়া 'সি'-র পক্ষে ম্যাচ জেতা কার্যত অসম্ভবই ছিল। অনসূল কম্বোজরে আউট করে ইন্ডিয়া 'এ'-র জয় সুনিশ্চিত করেন প্রসিদ্ধ কৃষ্ণ। ম্যাচে প্রথম ইনিংসে ১২৪ ও দ্বিতীয় ইনিংসে ৫৩ রান করে ম্যাচ সেরা হন শ্বাশত রাওয়াত।

দলীপ ট্রফির অপর ম্যাচে পরাজিত হতে অভিমন্যু ঈশ্বরণের ইন্ডিয়া 'বি'-কেও। প্রথম ইনিংসে ইন্ডিয়া 'ডি'-র বিরুদ্ধে অভিমন্যু দুরন্ত সেঞ্চুরি হাঁকান। তবে দ্বিতীয় ইনিংসে ৩৭৩ রান তাড়া করতে নেমে ইন্ডিয়া 'বি'-কে শেষ করে দেন অর্শদীপ সিংহ ও আদিত্য় ঠাকরে। অর্শদীপ ছয়টি উইকেট ও আদিত্য চার উইকেট নেন। ইন্ডিয়া 'বি'- মাত্র ১১৫ রানেই অল আউট হয়ে যায়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা, বিশ্রাম পেলেন বুমরা? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ভেল্কি শুরু ভারতীয় স্পিনারদের, তবু প্রস্তুতি ম্যাচে অস্বস্তি, প্রথম দিনের ঝলক
শ্রীলঙ্কায় ভেল্কি শুরু ভারতীয় স্পিনারদের, তবু প্রস্তুতি ম্যাচে অস্বস্তি, প্রথম দিনের ঝলক
Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Indian Cricket Team: ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে
ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget