এক্সপ্লোর

IND vs BAN 1st T20I: বাংলাদেশের বিরুদ্ধে গ্বালিয়রে টিম ইন্ডিয়ার জার্সিতে দুই তরুণ তুর্কির অভিষেক

India vs Bangladesh: গ্বালিয়রে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব।

গ্বালিয়র: সম্ভাবনা ছিলই। সেই সম্ভাবনাই এবার বাস্তবে রূপান্তরিত হল। গ্বালিয়রে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে (IND vs BAN 1st T20I) ভারতীয় জার্সিতে জোড়া অভিষেক ঘটতে চলেছে। প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পাচ্ছেন ময়ঙ্ক যাদব (Mayank Yadav) ও নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)।

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দলের তিন অবিচ্ছেদ্য অঙ্গ বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাজেজা অবসর ঘোষণা করেছিলেন। তারপর থেকে মাত্র একটা সিরিজ় কেটেছে। চলেছে দল পুনর্গঠনের কাজ। তাই নতুন মুখদেরও পরখ করে দেখে নেওয়া হচ্ছে। ময়ঙ্ক ও নীতীশ, দুই তরুণই এই বছরের আইপিএলে নিজেদের পারফরম্যান্সে সকলকে মুগ্ধ করেছিলেন। ময়ঙ্কের গতিতে সকল বিস্মিত হয়েছিল, নজর কেড়েছিল নীতীশের অলরাউন্ড পারফরম্যান্স। সেই দুরন্ত পারফরম্যান্সেরই সুফল পেলেন তাঁরা। 

এদিন নতুন মুখ নীতীশদের পাশাপাশি বহুদিন পর আবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন বরুণ চক্রবর্তীও। তরুণদের প্রতিভা দেখতে মুখিয়ে রয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদবও। তিনি টসের সময় বলেন, 'দেশের মাটিতে খেলাটা তো সবসময়ই খুব আনন্দের হয়। মাঠে নামতে আমরা মুখিয়ে রয়েছি। আর দলেও প্রচুর তরুণ প্রতিভা রয়েছে। সেটাও উচ্ছ্বাসের অন্যতম কারণ।'

 

ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারতীয় অধিনায়ক। উষ্ণ, আর্দ্র পরিবেশে ২২ গজে খুব একটা বদল হবে না বলেই মনে করছেন সূর্য। সেই কারণেই তিনি বোলিংয়ের সিদ্ধান্ত নেন বলে জানান। ঘটনাক্রমে গ্বালিয়রের নতুন স্টেডিয়ামে আয়োজিত হচ্ছে আজকের ম্যাচ। মাঠটা বেশ পছন্দই হয়েছে সূর্যর। স্টেডিয়ামভর্তি দর্শকদের সামনে খেলার জন্যও তিনি মুখিয়ে রয়েছেন বলে জানান। 

প্রথম টি-টোয়েন্টির জন্য ভারতীয় একাদশ:-

সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিঙ্কু সিংহ, রিয়ান পরাগ, হার্দিক পাণ্ড্য, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিংহ, ময়ঙ্ক যাদব, 

ভারত-বাংলাদেশ ম্য়াচের লাইভ আপডেট জানতে ক্লিক করুন এখানে 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: হার্দিকের বোলিংয়ে অখুশি! কোচ মর্কেলের তত্ত্বাবধানে চলল কড়া ক্লাস 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget