এক্সপ্লোর

IND vs BAN 1st T20I: হার্দিকের বোলিংয়ে অখুশি! কোচ মর্কেলের তত্ত্বাবধানে চলল কড়া ক্লাস

Hardik Pandya: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়েপ প্রায় মাস দু'য়েক পরে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ় দিয়েই জাতীয় দলে ফিরছেন হার্দিক পাণ্ড্য।

গ্বালিয়র: রবিবাসরীয় সন্ধেতে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল (IND vs BAN 1st T20I)। সেই ম্যাচের আগে জোরকদমে প্রস্তুতি সারে ভারতীয় ক্রিকেট দল। তবে গ্বালিয়রের অনুশীলনে হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) সঙ্গে বারংবার কথা বলতে দেখা যায় মর্নি মর্কেলের (Morne Morkel)। হার্দিকের বোলিংয়ে নাকি সন্তুষ্ট নন ভারতীয় বোলিং কোচ।

টেস্টে দুরন্ত হোয়াইটওয়াশ সম্পূর্ণ। এবার বিশ ওভারের যুদ্ধেও সেই জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামছেন ভারতীয় তারকারা। এই সিরিজ়ে অনেক এমন ক্রিকেটার রয়েছেন যারা টেস্টে ছিলেন না। হার্দিক পাণ্ড্য তাঁদের মধ্যে অন্যতম। রিপোর্ট অনুযায়ী, নেটে মর্কেল সব ভারতীয় বোলারদেরই বোলিং খুব খুঁটিয়ে দেখেন। তিনি হার্দিকের সঙ্গে প্রতিটি বলের পরেই কিছু না কিছু কথা বলতে দেখা যায়। মূলত উইকেটের বেশি কাছ থেকে হার্দিক বোলিং করছেন, এই নিয়ে মর্কেল অখুশি ছিলেন বলেন দাবি করা হয়। রিলিজ় পয়েন্ট নিয়েই দুইজনের মধ্যে আলোচনা হয় বলে দাবি করা হচ্ছে।

হার্দিক শ্রীলঙ্কা সিরিজ়ের পর প্রায় মাস দু'য়েক পরে আবার জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামবেন। দ্বীপরাষ্ট্রের সফরে অবশ্য মর্কেল ছিলেন না। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ় থেকেই তিনি দায়িত্ব নিয়েছেন। তাই হার্দিকের মতো অনেকেই প্রথমবার মর্কেলের সঙ্গে কাজ করছেন। আর প্রথমবারেই একেবারে হাতে খলমে হার্দিককে ভুলত্রুটি ধরিয়ে দিলেন মর্কেল। অভিজ্ঞ হার্দিক কিন্তু গোটা বিষয়টাকেই স্পোর্টিংলি নেন এবং মনোযোগ সহকারে মর্কেলের না না টিপসগুলি শোনেনও। তবে শুধু তিনি নন, হর্ষিত রানাদের মতো বাকি তারকাদের সঙ্গেও কথাবার্তা বলতে দেখা যায় মর্কেলকে।

 

বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজ়ের জন্য ভারতীয় দল:-

সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিঙ্কু সিংহ, রিয়ান পরাগ, হার্দিক পাণ্ড্য, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জীতেশ শর্মা (উইকেটকিপার), অর্শদীপ সিংহ, ময়ঙ্ক যাদব, তিলক বর্মা

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: টেস্ট সিরিজ়ে মুখ থুবড়ে পড়েছে দল, টি-টোয়েন্টি সিরিজ় শুরুর আগে ভারতকে ফের হুঁশিয়ারি শান্তর 

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের

ভিডিও

SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget