এক্সপ্লোর

Kaif On Sooryavanshi: 'একাদশে না খেলিয়ে ওকে দিয়ে জল বওয়ানো হয়েছে', বৈভবের পাশে দাঁড়িয়ে গম্ভীরদের একহাত নিলেন কাইফ

Vaibhav Sooryavanshi: গত জিম্বাবোয়ে সফরে শেষ পর্যন্ত তিন ম্য়াচের সিরিজে দুটো অর্ধশতরান হাঁকিয়ে সিরিজ সেরার পুরস্কার ছিনিয়ে নিয়েছিল বিহারের বিস্ময় কিশোর।

মুম্বই: ছন্দে ছিল সে। আইপিএলে অরেঞ্জ ক্যাপও জিতে নিয়েছিল। কিন্তু এরপরের মাসেই আয়ারল্যান্ড সিরিজে দলে থাকলেও একাদশে খেলার সুযোগ পায়নি বৈভব সূর্যবংশী। দু ম্য়াচের সিরিজে একাদশে জায়গা হয়নি। ইংল্যান্ড সিরিজে সুযোগ পেলেও তিনটি ম্য়াচে একেবারেই ভাল পারফর্ম করতে পারেনি ১৫ বছরের ছোট্ট বৈভব। কিন্তু গত জিম্বাবোয়ে সফরে শেষ পর্যন্ত তিন ম্য়াচের সিরিজে দুটো অর্ধশতরান হাঁকিয়ে সিরিজ সেরার পুরস্কার ছিনিয়ে নিয়েছিল বিহারের বিস্ময় কিশোর। তবে মহম্মদ কাইফ মনে করেন যে বৈভবকে আয়ারল্যান্ড সিরিজে না খেলানোটা একেবারেই উচিত হয়নি। বৈভবকে দিয়ে জল বওয়ানোটা একেবারেই ভাল চোখে দেখছেন না প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।

নিজের ইউটিউব চ্যানেলে এই বিষয় কথা বলতে গিয়ে কাইফ বলেন, 'বৈভব কিন্তু একটা-দুটো ম্য়াচে নয়। গোটা আইপিএলেই দারুণ পারফর্ম করেছিল। ও একজন এক্স ফ্যাক্টর দলের। ওকে অবশ্যই আয়ারল্যান্ডে খেলানো উচিত ছিল। তাতে ওর মধ্য়ে নার্ভাসনেসটা থাকত না। ইংল্যান্ড গিয়ে অনায়াসেই ভাল পারফর্ম করতে পারত বৈভব।'

এরপরই কাইফ আরও বলেন, 'যে ছেলেটা কিছুদিন আগেই আইপিএলে সবচেয়ে বেশি রান করেছে, অরেঞ্জ ক্যাপ জিতেছে। তাকে তুমি বলছ জল বইতে। আমার মতে ওকে শুরু থেকেই খেলানো উচিত ছিল। ও স্পেশাল প্লেয়ার। বৈভবকে ইংল্যান্ডে সুযোগ দেওয়া হয়েছিল। সে পারফর্ম করতে পারেনি, তাই তাকে বসিয়েও দেওয়া হল শেষ টি-টোয়েন্টি ম্য়াচে। ভারতের জার্সিতে আগে কখনও আর্চারকে খেলেনি বৈভব। কিন্তু ওখানে কিন্তু ছক্কা হাঁকিয়েছে ওকে। আমি নিশ্চিত ভারতের জার্সিতে প্রচুর রান করবে বৈভব।'

ইতিমধ্য়েই বৈভব সূর্যবংশীকে বড় দায়িত্ব দেওয়া হয়েছে। দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের সহ অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে বৈভবকে। ঈশান কিষাণের কাঁধে নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে। আর বৈভবকে তার ডেপুটি করা হয়েছে। স্কোয়াডে অভিমন্যু ঈশ্বরণ, মহম্মদ শামি ও মুকেশ কুমারের মত তারকা ক্রিকেটার থাকতেও বৈভবকে ঈশানের ডেপুটির দায়িত্ব দেওয়া হয়েছে। সেই প্রসঙ্গে মুখ খুলেছেন এবার পূর্বাঞ্চলের নির্বাচক মণীশ বর্ধন বলেন, 'আমরা ভেবেচিন্তেই বৈভবকে সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব দিয়েছি। আমরা মনে করি ও খুব কাছ থেকে ঈশানকে দেখতে পারবে। ঈশানের সিদ্ধান্তগুলো সম্পর্কে আলোচনা করতে পারবে। কীভাবে একটা দল চালনা করা হয়, তা বুঝবে। কারণ এত ওর নিজের জন্যই ভাল। আরও বেশি করে দলের গ্রুপের সঙ্গে মিলে যেতে পারবে।' বৈভব কিছুদিন আগেই জিম্বাবোয়ে সফরে খেলে এসেছে জাতীয় দলের জার্সিতে।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

NZ vs IND: সেঞ্চুরি হাঁকালেন পন্থ, রাহুল, হাফসেঞ্চুরি চার ব্যাটারের, ওয়েলিংটনে ভারতের অনন্য ইনিংস থামল ৭২০ রানে
সেঞ্চুরি হাঁকালেন পন্থ, রাহুল, হাফসেঞ্চুরি চার ব্যাটারের, ওয়েলিংটনে ভারতের অনন্য ইনিংস থামল ৭২০ রানে
NZ vs IND Live: পর পর দু'বার, ইনিংসের প্রথম ওভারেই ভারতকে সাফল্য এনে দিলেন বুমরা, শূন্য রানে ফিরলেন লাথাম
পর পর দু'বার, ইনিংসের প্রথম ওভারেই ভারতকে সাফল্য এনে দিলেন বুমরা, শূন্য রানে ফিরলেন লাথাম
Yuzvendra Chahal: অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
Rishabh Pant: পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই
পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget