এক্সপ্লোর

Mohammed Shami: বিশ্বের সবথেকে শক্তিশালী ক্রিকেটার মহম্মদ শামি!

Indian Cricket Team: সদ্য সমাপ্ত বিশ্বকাপে মহম্মদ শামি সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হন।

নয়াদিল্লি: সদ্য সমাপ্ত বিশ্বকাপে নিজের দুরন্ত বোলিংয়ে সকলকেই প্রভাবিত করেছেন মহম্মদ শামি (Mohammed Shami)। ভারতীয় দল (Indian Cricket Team) বিশ্বকাপ জিততে না পারলেও, সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হিসাবে টুর্নামেন্ট শেষ করেন শামি। কিছুকাল আগেও শামি ফিটনেস নিয়ে বড় রকমের প্রশ্ন ছিল। তবে করোনাকালে নিজের ফিটনেস রুটিন সম্পূর্ণ বদলে ফেলেন ভারতের তারকা ফাস্ট বোলার। বর্তমানে তিনি দলের সবথেকে ফিট খেলোয়াড়দের অন্যতম।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ফিটনেস প্রসঙ্গে কথা বলতে গিয়ে শামি নিজেকে বিশ্বের সবথেকে শক্তিশালী ক্রিকেটারদের মধ্যে একজন বলে জানান। শামির দাবি অনুযায়ী ভারতীয় দলের আর কোনও ক্রিকেটার তাঁর মতো ভারোত্তোলন করতে পারেন না। কেবল সোশ্যাল মিডিয়ায় তিনি সবকিছু পোস্ট করেন না বলে, লোকজন এই বিষয়ে তেমন অবগত নন। শামি বলেন, 'আর কোনও ক্রিকেটার জিমে আমার থেকে বেশি ওজন তোলে না। আমি তো সোশ্যাল মিডিয়ায় জিনিসপত্র তেমন পোস্ট করি না, তাই লোকজন খুব একটা এই বিষয়ে অবগত নন। তবে ৭৫০ কেজি ওজন নিয়ে আমি লেগ প্রেস করতে পারি।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by 𝕸𝖔𝖍𝖆𝖒𝖒𝖆𝖉 𝖘𝖍𝖆𝖒𝖎 (@mdshami.11)

 

শামির অনবদ্য বোলিং তাঁকে খ্যাতির শিখরে পৌঁছে দেয়। তাঁর এহেন পারফরম্যান্সের পর শামির নাম অর্জুন পুরস্কারের জন্যও মনোনীত করা হয়েছে। দেশের ক্রীড়াবিদদের জন্য মেজর ধ্যানচাঁদ পুরস্কারের পর দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার হল অর্জুন পুরস্কার। সেই পুরস্কারের জন্যই শামির নাম মনোনীত করা হয়েছে। খবর অনুযায়ী, শামির নাম প্রাথমিক তালিকায় না থাকলেও, বিসিসিআইয়ের তরফে শামির নাম মনোনয়নের জন্য অনুরোধ করা হয়।

প্রসঙ্গত, বিশ্বকাপের পর থেকে এখনও অবধি একটিও ম্যাচ খেলেননি শামি। বর্তমানে চোটের কবলে রয়েছেন তিনি। তিনি দক্ষিণ আফ্রিকা সফরে কেবল টেস্ট দলে রয়েছেন। তবে গোড়ালির চোটে ভুগছেন শামি। রিপোর্ট অনুযায়ী, ভারতীয় টেস্ট দলের অন্যান্য সদস্যদের সঙ্গে হয়ত রামধনুর দেশে পাড়ি দেবেন না শামি। খবর অনুযায়ী শেষ ক্রিকেটার হিসেবে অধিনায়ক রোহিত শর্মা দক্ষিণ আফ্রিকায় পাড়ি দেবেন। তবে ৩৩ বছরের ভারতীয় পেসার নাকি যাবেন না। তবে আদপে কী হবে, তা সময়ই বলবে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: কঠিন রোগের শিকার অস্ট্রেলিার তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিন! 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget