এক্সপ্লোর

Mohammed Shami: ১৯ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন শামি! চাঞ্চল্যকর বয়ান তারকা পেসারের বন্ধুর

Mohammed Shami Update: বোলিং অনুশীলনও শুরু করে দিয়েছেন শামি। এরইমধ্যে তারকা পেসারের জীবনের এক হৃদয়স্পর্শী খবর প্রকাশ্যে এনেছেন শামির কাছের এক বন্ধু।

মুম্বই: গত পাঁচ-ছয় বছর তাঁর জীবন নানা চড়াই উতরাই ছিল। পারিবারিক জীবনে টানাপোড়েল। স্ত্রী হাসিন জাহানের সঙ্গে ঝামেলা। নিজের চোট আঘাত সব কিছুর জন্য মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন শামি। কিন্তু নিজের পারফরম্য়ান্স গ্রাফ আরও উপরের দিকে নিয়ে গিয়েছিলেন ভারতের তারকা পেসার মহম্মদ শামি। গত ওয়ান ডে বিশ্বকাপে টুর্নামেন্টের সর্বাধিক উইকেট শিকারি হয়েছেন তিনি। কিন্তু সেই টুর্নামেন্টের পরই চোটের জন্য ফের মাঠের বাইরে তিনি এই মুহূর্তে। বোলিং অনুশীলনও শুরু করে দিয়েছেন শামি। এরইমধ্যে তারকা পেসারের জীবনের এক হৃদয়স্পর্শী খবর প্রকাশ্যে এনেছেন শামির কাছের এক বন্ধু। স্ত্রী হাসিন জাহানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের সময় শামি নাকি ১৯ তলার ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার কথাও ভেবেছিলেন।

শামির স্ত্রী হাসিন জানান শামির বিরুদ্ধে ম্য়াচ গড়াপেটার অভিযোগও এনেছিলেন। শামি কোনও এক পাক মডেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ও অর্থের বিনিময়ে ম্য়াচ ছেড়েছিলেন এমন অভিযোগও করেছিলেন। শামি নাকি এই খবর জেনেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। সেই সময়ই নাকি নিজেকে শেষ করে দেওয়ার কথা ভেবেছিলেন তারকা পেসার। শামির বন্ধু উমেশ কুমার সম্প্রতি এক পডকাস্ট শোয়ে এসে বলেন, ''শামিকে সেই সময়ে কার্যত সব কিছুর বিরুদ্ধে লড়াই করতে হচ্ছিল। সেই সময়ে ও আমার সঙ্গে আমার বাড়িতে থাকছিল। কিন্তু যখন ওই ম্যাচ গড়াপেটার গল্পটা সামনে আসে , ওর বিরুদ্ধে ওই রাতেই তদন্ত হয়। ও খুব ভেঙে পড়েছিল। শামি বলেছিল আমি সমস্ত কিছু সহ্য করে নিতে পারি, কিন্তু কখনও আমার দেশের সঙ্গে গদ্দারি করার কথা ভাবতেও পারি না। দেশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ আমি কোনও দিনও মেনে নিতে পারিনি, আর পারবও না।'' তিনি আরও যোগ করেন, ''আমরা তখন ১৯ তলায় থাকতাম। শামি সেই সময় খুবই চিন্তার মধ্যে ছিল। আমি তাকিয়ে দেখি শামি ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছে। মনে হচ্ছিল যে সে সেখান থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চাইছিল। শামির কেরিয়ারে ওই রাতটা ছিল দীর্ঘতম রাত। এর পর এক দিন আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম। সেই সময়ে ওর ফোনে একটা মেসেজ আসে। সেই মেসেজে লেখা ছিল, ও কমিটির থেকে ক্লিনচিট পেয়েছে। ওই ম্যাচ গড়াপেটার বিষয়টি নিয়ে যে কমিটি তদন্ত করছিল, তারা ওকে নির্দোষ ঘোষণা করেছিল। শামি ভীষণ খুশি হয়েছিল সেদিন। আমি ওকে তখন মাথা উঁচু করে বাঁচার উপদেশ দিয়েছিলাম।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Rohit Sharma: রোহিতের ফর্ম নিয়ে উদ্বেগ নয়, অবসর জল্পনার মাঝেই 'হিটম্যান'-র দক্ষতায় আস্থাজ্ঞাপন ভারতীয় কোচের
রোহিতের ফর্ম নিয়ে উদ্বেগ নয়, অবসর জল্পনার মাঝেই 'হিটম্যান'-র দক্ষতায় আস্থাজ্ঞাপন ভারতীয় কোচের
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ODI-এর আগে বড় ধাক্কা ভারতের, ছিটকে গেলেন তারকা, পরিবর্ত কে?
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ODI-এর আগে বড় ধাক্কা ভারতের, ছিটকে গেলেন তারকা, পরিবর্ত কে?

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget