এক্সপ্লোর

Mohammed Siraj: ইংল্যান্ড সিরিজ থেকেই ছুটছে অশ্বমেধের ঘোড়া, টেস্টে চলতি বছরে সবচেয়ে সফল বোলার সিরাজই

IND vs WI 2nd Test: ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে কিছুটা লড়াই করেছে ভারতীয় বোলিং আক্রমণের বিরুদ্ধে। জন ক্যাম্বেল ও শাই হোপ দুজনেই শতরান হাঁকান।

নয়াদিল্লি: টেস্ট ফর্ম্য়াটে স্বপ্নের ফর্ম অব্যাহত মহম্মদ সিরাজের। এই ফর্ম্য়াটে এই মুহূর্তে চলতি বছরে সর্বাধিক উইকেটের মালিক ডানহাতি ভারতীয় পেসারই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলার সময় এই নজির গড়লন সিরাজ। তিনি টেক্কা দিলেন জিম্বাবোয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে। গত ইংল্যান্ড সিরিজে সিরাজই ছিলেন সর্বাধিক উইকেট সংগ্রাহক।

ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে কিছুটা লড়াই করেছে ভারতীয় বোলিং আক্রমণের বিরুদ্ধে। জন ক্যাম্বেল ও শাই হোপ দুজনেই শতরান হাঁকান। দ্বিতীয় ইনিংসে সিরাজ ২ উইকেট তুলে নেন। তার মধ্যে হোপকে ফেরানোর সঙ্গে সঙ্গেই এই নজির গড়েন ডানহাতি পেসার। চলতি বছরে মোট আটটি টেস্ট খেলেছেন সিরাজ। বল করেছেন ১৫৭৫টি। ৩৯ ওভার মেডেন দিয়ে ৯৯৬ রান খরচ করেছেন। আর তুলে নিয়েছেন মোট ৩৭ উইকেট। ৭০ রানের বিনিময়ে ৬ উইকেট নেওয়াটাই তাঁর সেরা স্পেল। এছাড়াও দুবার ইনিংসে চার উইকেট ও দুবার ইনিংসে পাঁচ উইকেট বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়েছেন সিরাজ এই বছরে। 

জিম্বাবোয়ের পেসার মুজারাবানি এখনও পর্যন্ত টেস্ট ফর্ম্য়াটে চলতি বছরে ১৬৬০টি বল করেছেন। ঝুলিতে ৩৬টি উইকেট নিয়েছেন তিনি। মোট ৪৭ ওভার মেডেন দিয়েছেন তিনি। খরচ করেছেন ১০৩১ রান।

এদিকে, আমদাবাদ টেস্ট জয়ের পর দিল্লিতেই প্রথম সিরিজ জয়ের স্বাদ পেতে চলেছেন অধিনায়ক শুভমনওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১২১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে সোমবার, ম্যাচের চতুর্থ দিন ভারতের স্কোর ৬৩/১। মঙ্গলবার ম্যাচের পঞ্চম দিন আর ৫৮ রান করলেই কেল্লা ফতেওয়েস্ট ইন্ডিজ়কে ২-০ টেস্ট সিরিজ হারাবে ভারত। ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা। কিন্তু ভারত শেষ দিন হাতে ৯ উইকেট নিয়েও বাকি ৫৮ রান তুলতে পারছে না, কার্যত অসম্ভব। ইংল্যান্ড সিরিজেও টেস্ট ফর্ম্য়াটে ভারতের নেতৃত্ব ছিল শুভমনের কাঁধেই। কিন্তু সেবার সিরিজ ড্র করতে হয়েছিল। ২-২ ব্যবধানে সিরিজ ড্র হয়েছিল।

প্রথম টেস্টে দুই ইনিংসেই ভারতীয় বোলিংয়ের বিরুদ্ধে দাঁড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ়দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও ক্যারিবিয়ান ব্যাটিং দারুণ কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। তবে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ক্যারিবিয়ান দুই ব্যাটার শাই হোপ ও জন ক্যাম্পবেল শতরান হাঁকান। তবে ম্য়াচ হয়ত শেষ পর্যন্ত ভারতই জিততে চলেছে।

সেরা শিরোনাম

IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget