এক্সপ্লোর

Ranji Trophy: কাল ঝাড়খণ্ডের বিরুদ্ধে কোয়ার্টারে বাংলা একাদশে ফিরছেন মুকেশ

Ranji Trophy Quarter Final: তৃতীয় ম্যাচের আগে ম্যানেজমেন্ট ছেড়ে দিয়েছে মুকেশকে। এছাড়াও তরুণ ব্যাটার কাজি জুনেইদ সাইফিকে দলে নিয়েছে বাংলা। উল্লেখ্য, গ্রুপ এ-তে শীর্ষে ছিল বাংলা শিবির। 

কলকাতা: রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে মঙ্গলবার ঝাড়খণ্ডের বিরুদ্ধে খেলতে নামছে বাংলা। হাইভোল্টেজ ম্যাচে নামার আগে বাংলা শিবির চনমনে কারণ দলের তারকা পেসার মুকেশ কুমারকে ম্যাচে পাচ্ছে তাঁরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দলে ছিলেন মুকেশ। কিন্তু প্রথম ২ ম্য়াচে তাঁর একাদশে জায়গা হয়নি। তৃতীয় ম্যাচের আগে ম্যানেজমেন্ট ছেড়ে দিয়েছে মুকেশকে। এছাড়াও তরুণ ব্যাটার কাজি জুনেইদ সাইফিকে দলে নিয়েছে বাংলা। উল্লেখ্য, গ্রুপ এ-তে শীর্ষে ছিল বাংলা শিবির। 

যদিও বাংলার টানা ৬ ম্যাচে জয়ের দৌড় থেমেছে ওড়িশার বিরুদ্ধে। গ্রুপের শেষ ম্যাচে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে লক্ষ্মীরতন শুক্লর ছেলেদের। শেষ ৮ ম্যাচে বাংলা ৪টি জয়, ২টো ড্র ও ১টি ম্য়াচ হেরেছে। 

ঝাড়খণ্ডের বিরুদ্ধে বাংলার ২ ওপেনারের সেরা ফর্ম বাংলাকে আত্মবিশ্বাস জোগাবে। সুদীপ কুমার ঘরামিও রয়েছেন ফর্মে। এছাড়াও বাংলার ব্যাটিংয়ের মিডল অর্ডারে অনুষ্টুপ মজুমদার ও মনোজ তিওয়ারির মত অভিজ্ঞ তারকাও রয়েছেন। অলরাউন্ডার শাহবাজ আহমেদও জাতীয় দলের স্কোয়াডে ছিলেন। তিনিও ফিরছেন এই ম্যাচে। 

পেস বোলিং বিভাগে আকাশ দীপের সঙ্গে এবার থাকবেন মুকেশ। এছাড়াও ঈশান পোড়েল তো রয়েইছেন। ম্যাচে নামার আগে লক্ষ্মীরতন শুক্ল বলছেন, ''সবাই খুব উত্তেজিত হয়ে রয়েছে মাঠে নামার জন্য। আমাদের একটাই লক্ষ্য প্রথম দিনটা দুর্দান্ত শুরু করতে। তাহলে সেই বুঝে পরের দিনগুলো নিজেদের পরিকল্পনা সাজাতে পারব। প্লেয়াররা সবাই নিজেদের সেরাটা দিতে তৈরি।'' ঝাড়খণ্ড গ্রুপ সি-তে রানার্স আপ হয়েছিল। তারা তিনটি ম্যাচে জিতেছিল ও ২টো ম্যাচ হেরেছিল। 

শেফালিদের বিশ্বজয়

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের ক্যাপ্টেন শেফালি ভার্মা। নিজের জন্মদিনের গিফট হিসেবে বিশ্বকাপ জিততে চেয়েছিলেন। সেই স্বপ্নপূরণ করলেন তিনি। এদিন শুরু থেকেই ভারতীয় বোলারদের দাপুটে বোলিংয়ের সামনে নাকানিচোবানি খেতে হয় ইংরেজ ব্য়াটারদের। তিতাস সাধু সবচেয়ে সফল বোলার ভারতের। তিনি ৪ ওভারে মাত্র ৬ রান খরচ করে ২ উইকেট নেন। অর্চনা দেবী ও পার্শ্বভী চোপড়াও ২টো করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন মন্নত কাশ্যপ, শেফালি ভার্মা ও সোনম যাদব। ১৭.১ ওভারেই অল আউট হয়ে যায় ইংল্যান্ড। 

এরপর ব্যাট করতে নেমে যদিও ২ ওপেনার বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। শেফালি ভাল শুরু করলেও ১৫ রান করে ফিরে যান। ৫ রান করে স্বেতা শেহরাওয়াত। তবে সৌম্যা তিওয়ারি ও গঙ্গাদি তৃষা ২ জনেই ব্যক্তিগত ২৪ রান করে দলের জয় নিশ্চিত করে দেন। দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন তিতাস সাধু।

এবারই প্রথমবার আয়োজিত হয়েছিল অনূর্ধ্ব ১৯ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর প্রথমবারেই বিশ্বচ্যাম্পিয়ন হল ভারত। ২০০৭ সালে পুরুষদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন ভারত। সেটিও দক্ষিণ আফ্রিকার মাটিতেই আয়োজিত হয়েছিল।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget