এক্সপ্লোর

Womens IPL: মিতালির পর এবার ঝুলন, আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর ও বোলিং কোচ চাকদা এক্সপ্রেস

Jhualn Goaswami: দলের প্রধান কোচ নির্বাচিত করা হয়েছে প্রাক্তন ইংরেজ ক্যাপ্টেন চার্লট এডওয়ার্ডসকে। প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেটার দেবিকা পালসিক্কার ব্যাটিং কোচ হয়েছেন। 

মুম্বই: চলতি বছরেই বসতে চলেছে প্রথমবারের জন্য মহিলাদের আইপিএলের (Womens IPL 2023) আসর। এবার মহিলাদের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে দেখা যাবে ঝুলন গোস্বামীকে (Jhulan Goswami)। বাংলার প্রাক্তন তারকা মহিলা পেসারকে মুম্বই ইন্ডয়ান্স (Mumbai Indians) তাদের বোলিং কোচ ও মেন্টর হিসেবে নিয়োগ করেছে। কোচিং স্টাফদের নাম ঘোষণা করেছে মুম্বই ফ্র্যাঞ্চাইজি। দলের প্রধান কোচ নির্বাচিত করা হয়েছে প্রাক্তন ইংরেজ ক্যাপ্টেন চার্লট এডওয়ার্ডসকে। প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেটার দেবিকা পালসিক্কার ব্যাটিং কোচ হয়েছেন। 

নীতা আম্বানি বলছেন, ''ঝুলন, চার্লট প্রত্যেককেই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। শুধু মেয়েরা এখন খেলার মাঠেই এগিয়ে আসছে না, বরং কোচিং স্টাফ হিসেবেও তাঁরা কাজ করছেন। ভারতের মহিলা ক্রীড়ার জন্য খুব ভাল সময় চলছে।''

দিল্লি ফ্র্যাঞ্চাইজির তরফে বাংলার প্রাক্তন পেসার, কিংবদন্তি ঝুলন গোস্বামীকে (Jhulan Goswami) মেন্টর হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন ঝুলন। তিনি মুম্বই ইন্ডিয়ান্সের মহিলা দলে বড় দায়িত্ব নিতে চলেছেন। আর এই খবর জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। যিনি দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট।

সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, মহিলাদের আইপিএলে ঝুলন গোস্বামীকে দেখা যাবে মুম্বই দলের কোচের ভূমিকায়। দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হয়েছিল, ছেলেদের এবং মেয়েদের আইপিএলের আগে দিল্লি কীভাবে প্রস্তুতি নিচ্ছে। সৌরভ জানান, আগামী মাস থেকে শুরু হবে ছেলেদের আইপিএলের প্রস্তুতি। দিল্লির ক্যাম্প শুরু হয়ে যাবে। পাশাপাশি সৌরভ মহিলাদের আইপিএল নিয়ে বলেন, ঝুলনকে দিল্লির মেন্টর হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু বঙ্গ পেসার দিল্লিতে যোগ দিচ্ছেন না। মুম্বই দলে যাচ্ছেন ঝুলন।

জানা গিয়েছে, দিল্লি ফ্রাঞ্চাইজির পক্ষ থেকে প্রাক্তন ক্রিকেটার ডব্লিউ ভি রামনকে ব্যাটিং কোচ আর ঝুলন গোস্বামীকে বোলিং কোচের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে মুম্বইয়ের সঙ্গে যোগ দিচ্ছেন ঝুলন। যদিও এ বিষয়ে ঝুলন নিজে কোনও প্রতিক্রিয়া দেননি। মুম্বই দলে ঠিক কী ভূমিকায় দেখা যাবে তাঁকে, তা এখনই স্পষ্ট নয়।

ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে মহিলাদের আইপিএলের মেগা নিলাম হওয়ার কথা দিল্লিতে। সেই নিলামে মুম্বইয়ের হয়ে থাকবেন ঝুলন। বোলিং কোচ, নাকি মেন্টর, কোন ভূমিকায় দেখা যাবে ঝুলনকে, তা এখনও স্পষ্ট নয়। তবে ঝুলনের ঘনিষ্ঠ মহলের খবর, মুম্বই দলে মেন্টরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েই যাচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

সেরা শিরোনাম

Duleep Trophy: দলীপ ট্রফির জন্য জাতীয় দলের 'রিজার্ভ' প্লেয়ারদেরও ছাড়তে রাজি নন গম্ভীর, গিল
দলীপ ট্রফির জন্য জাতীয় দলের 'রিজার্ভ' প্লেয়ারদেরও ছাড়তে রাজি নন গম্ভীর, গিল
Yashasvi Jaiswal: আউট করেই টিটকিরি শ্রীলঙ্কার ক্রিকেটারের, মেজাজ হারিয়ে গুঁতো মেরে বিতর্কে যশস্বী
আউট করেই টিটকিরি শ্রীলঙ্কার ক্রিকেটারের, মেজাজ হারিয়ে গুঁতো মেরে বিতর্কে যশস্বী
IND vs SL Live: অর্ধশতরান মিস করলেন জয়সওয়াল, মধ্য়াহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ৮৮/২
অর্ধশতরান মিস করলেন জয়সওয়াল, মধ্য়াহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ৮৮/২
Saransh Jain: শতাব্দীর প্রবীণতম ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক সারাংশের
শতাব্দীর প্রবীণতম ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক সারাংশের

ভিডিও

:ওয়াকফ সম্পত্তি 'দখল' করে তৃণমূলের পার্টি অফিস!বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা
Sukanta Majumder:
Sitalkuchi Bridge Collapse: ব্রিজের উপর গাড়ি উঠতেই আচমকা ভেঙে যায় ব্রিজ! শীতলকুচিতে দুর্ঘটনা
Kolkata News : টালিগঞ্জে বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা। BJP Government Live
India Energy Week: ইন্ডিয়া এনার্জি উইকের অনুষ্ঠানে যোগ দিতে আগামী বছর জানুয়ারিতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget