এক্সপ্লোর

Hardik Pandya: তাঁর ভবিষ্যৎ ঘিরে জোর জল্পনার মাঝেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিলিট করে দিলেন হার্দিক পাণ্ড্য?

IPL 2026: হতাশাজনক আইপিএল মরশুমের পরেই হার্দিক পাণ্ড্যর মুম্বই ইন্ডিয়ান্স ছাড়া নিয়ে জোর জল্পনা।

নয়াদিল্লি: সময়টা হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) জন্য খুব একটা ভাল কাটছে না। চলতি আইপিএল (IPL 2026) মরশুমে তিনি চোটআঘাতে তো ভুগেইছেন, তাঁর ব্যক্তিগত পারফরম্যান্সও আশানুরূপ ছিল না। উপরন্তু, তাঁর নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স দল মাত্র চার ম্যাচ জিতে লিগ তালিকায় নয় নম্বরে শেষ করে। এই সব বিতর্কের মাঝেই হার্দিক পাণ্ড্যর সোশ্যাল মিডিয়া প্রোফাইলও উধাও হয়ে গিয়েছিল।

বুধবার সন্ধে ছয়টার দিকে হার্দিকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাঁর নাম দিয়ে অ্যাকাউন্ট খুঁজলে তা পাওয়া যাচ্ছিল না। আর ইউজার আইডি দিয়ে খুঁজলে কোনও পোস্টও দেখাচ্ছিল না, পাশাপাশি বলা হচ্ছিল তাঁর অ্যাকাউন্টটি প্রাইভেট। এরপরেই সমর্থকদের মধ্যে তাঁর অ্যাকাউন্ট ডিলিট হওয়া নিয়ে জল্পনা বাড়ে। 

হালে হার্দিকের দলের হতাশাজনক পারফরম্যান্সের পর তাঁর অধিনায়কত্ব থেকে মুম্বই ইন্ডিয়ান্সের খেলোয়াড় হিসাবে ভবিষ্যৎ, সবেতেই প্রশ্ন উঠেছে। এইসবের মাঝেই তারকা অলরাউন্ডারের ইনস্টাগ্রাম প্রোফাইল এমনভাবে হাওয়া হয়ে যাওয়ায় অনেকেই দুইয়ে দুইয়ে চার করা শুরু করেছিলেন। তবে খানিকটা সময় পরে হার্দিকের অ্যাকাউন্ট আবার ফিরে আসে আগের মতোই।

অবশ্য তাতে হার্দিকের ভবিষ্যৎ ঘিরে জল্পনা কিছু কমছে না। Indian Express-র রিপোর্ট অনুযায়ী এক নয়, তিন তিনটি সূত্র মারফৎ তাঁরা হার্দিকের অধিনায়কত্ব হারানোর আভাস পেয়েছে। এক সূত্র জানান হার্দিকের অধিনায়কত্বে দলের অন্দরেই উত্তেজনার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ‘মরশুম চলাকালীনই টিম ম্যানেজমেন্টের তরফে বারংবার পূর্বাভাস দেওয়া হয়েছে যে তারা হার্দিককে আর অধিনায়ক হিসাবে চাইছে না। এই নিয়ে দলের অন্দরে জোর জল্পনাও তৈরি হয়েছে।’

আরও পড়ুন:- মুম্বই ছেড়ে আগামী মরশুমে চেন্নাইতে? হার্দিকের পোস্টের পরেই বাড়ল জল্পনা তাঁর ভবিষ্যৎ ঘিরে জল্পনা  

শুধু তাই হার্দিক পাণ্ড্যর অধিনায়কত্ব তো যাচ্ছেই, এক সূত্র দাবি করছেন হার্দিককে নতুন দল খুঁজতে হতে পারে। তাঁর দলেও জায়গা পাওয়া নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। সেই সূত্র জানান, ‘আসন্ন দিনে জোর আলোচনা, পর্যালোচনা হতে চলেছে। সম্ভাব্য সব বিকল্প খতিয়ে দেখা হবে। ভবিষ্যতে তিনি অধিনায়ক থাকবেন কি না, দলে তাঁর জায়গা হবে কি না?’

ওয়াংখেড়েতে নিজেদের শেষ লিগ ম্যাচেও হারতে হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সকে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সেই ম্যাচে  পর যখন ওয়াংখেড়ের সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছেন মুম্বইয়ের প্লেয়াররা, তখন সেই লাইনে সবার শেষে ছিলেন হার্দিক পাণ্ড্য। তিনি প্লেয়ার্স রুমে ঢুকে যাওয়ার আগে সেখানে দাঁড়িয়ে পড়েন। দর্শকরা তখন হার্দিককে লক্ষ্য করে চিৎকার করছিলেন। তারকা অলরাউন্ডার সেই সময়ই নিজের জার্সি খুলে ছুড়ে দেন সমর্থকদের দিকে। এই  ভিডিও ক্লিপটি ভাইরাল হয়েছে, যা দেখে অনেকেরই ধারণা এই কর্মকাণ্ডের মাধ্যমে হার্দিক বিদায়েরই ইঙ্গিত দিচ্ছেন। তবে শেষমেশ কী হয় সেটাই দেখার বিষয় হতে চলেছে।

Advertisement

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
Advertisement

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget