এক্সপ্লোর

Mushfiqur Rahim: সিরিজ় জিতে হেলমেট নিয়ে সেলিব্রেশন, ম্যাথিউজ়ের টাইমড আউট ঘটনা মনে করিয়ে ভাইরাল মুশফিকুর

BAN vs SL: সিরিজ় নির্ণায়ক তৃতীয় ওয়ান ডে ম্যাচে বাংলাদেশ ২৩৭ রান তাড়া করতে নেমে ৫৮ বল বাকি থাকতে চার উইকেটে ম্যাচ জেতে।

চট্টগ্রাম: ৫০ ওভারের বিশ্বকাপ শেষ হয়েছে চার মাস কেটে গিয়েছে। তবে সেই বিশ্বকাপে ঘটে যাওয়া এক ঘটনার রেশ কাটছেই না। বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসানের আপিলে ক্রিকেট ইতিহাসে প্রথমবার শ্রীলঙ্কান তারকা ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউজ় টাইমড আউট হন। তাঁর হেলমেটে গোলযোগের জেরে নির্ধারিত সময়ে স্ট্রাইক নিতে ব্যর্থ হন ম্যাথিউজ় সেই নিয়ে কম তর্ক-বিতর্ক হয়নি। সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে (BAN vs SL) ওয়ান ডে সিরিজ় জয়ের পরে বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের (Mushfiqur Rahim) এক কর্মকাণ্ডে ফের একবার মাথা চাড়া দিয়ে উঠল সেই ঘটনার স্মৃতি।

শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ে ২-১ জয় পায় বাংলাদেশ। সিরিজ় জয়ের পর টিম ফটোসেশনের জন্য সব বাংলাদেশি ক্রিকেটাররা জড়ো হন। চ্যাম্পিয়ন লেখা বোর্ডের আগে বাংলা টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সিরিজ়ের ট্রফিটি রাখেন। পাশ থেকে হেলমেট হাতে নিয়ে হেঁটে আসেন মুশফিক। হেলমেট হাতেই সতীর্থদের উদ্দেশে কিছু অঙ্গভঙ্গি করতে দেখা যায় মুশফিকুরকে। তাঁকে দেখে বাংলাদেশি ক্রিকেটাররা হেসে উঠেন। তারপরেই তিনি সতীর্থদের সঙ্গে টিম ফটোসেশনে যোগ দেন।

 

মুশফিকুর যে ম্যাথিউজ়ের বিশ্বকাপের ঘটনাকে নকল করেই এই সেলিব্রেশন করেন, তা বুঝতেই কারুরই অসুবিধা হওয়ার কথা নয়। তবে এই ঘটনার আগে টি-টোয়েন্টি সিরিজ় জিতে শ্রীলঙ্কান ক্রিকেটাররাও ঘড়ি দেখিয়ে সেলিব্রেশনে মেতেছিলেন। মনে করিয়ে দিয়েছিলেন ম্যাথিউজ়ের সেই ঘটনা। এবার বাংলাদেশ ক্রিকেটাররাও একই কাজ করলেন।

প্রসঙ্গত, সিরিজ় নির্ণায়ক আজকের ম্যাচে মুশফিকুর নিজের অভিজ্ঞতার প্রদর্শন দিয়ে বাংলাদেশকে ম্যাচ জেতান। ২৩৭ রান তাড়া করতে নেমে তানজ়িদ হাসানের ৮৪ রানের ইনিংস সত্ত্বেও ১৭৮ রানে ছয় উইকেট হারিয়ে এক সময় বেশ চাপেই পড়ে গিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে মুশফিকুর পরিপক্ক ৩৭ রানের ইনিংস খেলেন। রিশাদ হোসেন ১৮ বলে বিধ্বংসী ৪৮ রান করেন। এই ম্যাচেই আবার চোট পাওয়ায় জাকের আলিকে হাসপাতালেও ভর্তি করতে হয়।

সৌম্য সরকারের বদলি হিসাবে শ্রীলঙ্কা ইনিংসের একেবারে শেষ দিকে মাঠে নামেন জাকের আলি অনিক। ইনিংসের শেষ ওভারে তাস্কিন আমেদের করা শেষ ওভারে বড় শট খেলতে গিয়েছিলেন শ্রীলঙ্কার প্রমোদ মাদুশন। শর্ট বলে ক্যাচ তুলেছিলেন তিনি। সেটি ধরতে গিয়ে সংঘর্ষে জড়ান এনামুল হক ও পরিবর্ত হিসাবে ফিল্ডিং করতে নামা জাকের। তাঁকে আপদকালীন তৎপরতায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  এনামুল অবশ্য ক্যাচটি হাতছাড়া করেননি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: বহুদিন পর প্রকাশ্যে শ্রীনিবাসন, অশ্বিন বরণের মঞ্চে আবেগের স্রোত, ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget