এক্সপ্লোর

SL vs BAN: দুই ইনিংসেই শতরান, বৃষ্টিবিঘ্নিত ড্র ম্যাচে ইতিহাস গড়লেন শান্ত, যোগ গিলেন কোহলিদের তালিকায়

Najmul Hossain Shanto: বাংলাদেশ অধিনায়ক শান্ত প্রথম ইনিংসে ১৪৮ ও দ্বিতীয় ইনিংসে ১২৫ রান করেন।

গল: দীর্ঘদিন তাঁর ব্য়াটে বড় রান আসছিল না। সমালোচনায় বিদ্ধ হচ্ছিলেন তিনি। তবে গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে (SL vs BAN 1st test) প্রথম ইনিংসে অনবদ্য শতরান হাঁকিয়ে নিজের কামব্যাক ঘটিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto)। ম্যাচের দ্বিতীয় ইনিংসেও তাঁর ব্যাট থেকে এল শতরান। এই জোড়া শতরানেই ইতিহাস গড়লেন বাংলাদেশ অধিনায়ক। তবে নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সার্কেলের প্রথম টেস্ট ম্যাচ ড্রয়েই শেষ হল। পাশাপাশি সমাপ্ত হল অ্যাঞ্জেলো ম্যাথিউজ়ের বর্ণময় টেস্ট কেরিয়ারও।

শ্রীলঙ্কার তৃতীয় সর্বোচ্চ টেস্ট রানসংগ্রাহক ম্যাথিউজ়ের শেষ টেস্ট বলে কথা। ম্যাচের আগে গোটা লাইমলাইটটাই তাই প্রাক্তন লঙ্কান অধিনায়কের উপরেই ছিল। তবে সেই লাইমলাইট দ্রুতই নিজের দিকে টেনে নেন বাংলাদেশ অধিনায়ক। গলের পিচ শুরু থেকেই ব্যাটিং সহায়কই ছিল। সেই ব্যাটিং সহায়ক পিচে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের দুরন্ত শতরানে ভর করে বাংলাদেশ প্রথম ইনিংসে সুবিশাল ৪৯৫ রান করেছিল। জবাবে শ্রীলঙ্কাও রানের পাহাড় খাড়া করে।

পাথুম নিসঙ্কার অনবদ্য ১৮৭ রানের ইনিংস ও কামিন্দু মেন্ডিসের ৮৭ রানে ভর করে দ্বীপরাষ্ট্র ৪৯৫ রানের জবাবে ১০ রান পিছিয়ে ৪৮৫ রান তোলে। বাংলাদেশের হয়ে নাঈম হাসান প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেন। এমন পরিস্থিতিতে ম্যাচ যে ড্রয়ের দিকে এগোতে পারে তার সম্ভাবনাই বেশি ছিল। বাংলাদেশ সত্যি বলতে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য তেমনভাবে ঝাঁপায়ওনি। ৮৭ ওভার ব্যাট করে ওপার বাংলার দল ছয় উইকেটে ২৮৫ রান তোলে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের হয়ে শান্ত ও মুশফিকুরই রান তোলেন। 

শান্তর ব্য়াট থেকে আসে ১২৬ রানের ইনিংস, মুশফিকুর ৪৯ রান করেন। বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসাবে শান্ত উভয়ই ইনিংসেই ব্যাট হাতে শতরান করে ইতিহাস গড়েন। বিরাট কোহলি, স্যর ডন ব্র্যাডম্য়ান, সুনীল গাওস্করদের মতো কিংবদন্তিদের তালিকায় নাম লেখালেন শান্ত। তিনি ক্রিকেট ইতিহাসের মাত্র ১৬তম অধিনায়ক হিসাবে দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন। তবে প্রথম ইনিংসে ব্যর্থ হলেও, এই ইনিংসে ৭৬ রান করেন বাংলাদেশের ওপেনার শাদমান ইসলাম।   

শ্রীলঙ্কার সামনে একদিনেরও কম সময়ে ২৯৬ রানের কার্যত অসম্ভব লক্ষ্য রাখে বাংলাদেশ। উপরন্তু, বৃষ্টির জন্য ওভারও নষ্ট হয়। তবে এই বিরাট রানের বিরুদ্ধেও শুরুটা বেশ আগ্রাসীভাবেই করেছিল শ্রীলঙ্কা। কিন্তু নিসঙ্কা আউট হতেই ড্রয়ের জন্যই খেলা নিশ্চিত করে বাংলাদেশ। তাঁদের চতুর্থ ইনিংস থামে চার উইকেটের বিনিময়ে ৭২ রানে। ম্যাচ ড্র হয়। নিজের শেষ টেস্ট ইনিংসে ম্যাথিউজ়ের সংগ্রহ আট রান।

সেরা শিরোনাম

Harmanpreet Kaur: বিশ্বের প্রথম ক্যাপ্টেন হিসেবে টি-টোয়েন্টিতে রেকর্ড গড়লেন হরমনপ্রীত কৌর
বিশ্বের প্রথম ক্যাপ্টেন হিসেবে টি-টোয়েন্টিতে রেকর্ড গড়লেন হরমনপ্রীত কৌর
Sachin Tendulkar: শিক্ষক দিবসে দারুণ ঘোষণা সচিনের, প্রয়াত বাবার নামে শুরু করলেন ফেলোশিপ
শিক্ষক দিবসে দারুণ ঘোষণা সচিনের, প্রয়াত বাবার নামে শুরু করলেন ফেলোশিপ
INDW vs PAKW: বল হাতে শ্রী, প্রেমাদের বিধ্বংসী স্পেল, হেসেখেলে পাকিস্তানকে হারালেন হরমনপ্রীতরা
বল হাতে শ্রী, প্রেমাদের বিধ্বংসী স্পেল, হেসেখেলে পাকিস্তানকে হারালেন হরমনপ্রীতরা
INDW vs PAKW Live: মহিলাদের এশিয়া কাপেও পাক বধ ভারতের
মহিলাদের এশিয়া কাপেও পাক বধ ভারতের

ভিডিও

BJP News : যাদবপুর থানা এলাকায় বচসায় জড়িয়ে আক্রান্ত হলেন বিজেপি যুব মোর্চার দুই নেতা | ABP Ananda
Humayun Kabir : ক্যামাক স্ট্রিটকাণ্ডে ফের প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ | ABP Ananda
Siliguri News | শিলিগুড়ির নার্সিংহোমে অগ্নিকাণ্ড, আতঙ্কিত রোগী ও তাঁদের পরিজনেরা
Jibantala News | জীবনতলায় তুলকালাম, বিজেপি-ISF সংঘর্ষ | ABP Ananda LIVE
KMC News: ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে অভিযোগের শুনানি, শুনানির জন্য পাঠানো হয়েছে ১০ আধিকারিককে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget