এক্সপ্লোর

Nitish Kumar Reddy: লর্ডসে তাঁর দলে জায়গা পাওয়া নিয়েই ছিল সংশয়, দুই ইংরেজ ওপেনারকেই ফেরালেন সেই নীতীশ কুমার রেড্ডি

ENG vs IND 3rd Test: তিন বলের ব্য়বধানে দুই ইংরেজ ওপেনারকেই ফেরান, দুরন্ত সাফল্য পান নীতীশ কুমার রেড্ডি।

লন্ডন: পাঁচ ম্যাচের সিরিজ় একেবারে মাঝামাঝি এসে পৌঁছেছে। ভারত-ইংল্যান্ডের সিরিজ় একেবারে সমতায় দাঁড়িয়ে। এমন পরিস্থিতিতে 'হোম অফ ক্রিকেট' লর্ডসে নেমেছে দুই যুযুধান প্রতিপক্ষ। লর্ডসের ২২ গজ কেমন হবে, ইংল্যান্ডের হয়ে জোফ্রা আর্চারের প্রত্যাবর্তন, ভারতীয় দলে যশপ্রীত বুমরার ফেরা, এইসব নিয়েই ম্যাচের আগে মূল চর্চা ছিল। নীতীশ কুমার রেড্ডির (Nitish Kumar Reddy) নাম নিয়ে যেটুকু যা চর্চা হয়েছিল, তা মূলত তিনি দলে থাকবেন কি না, সেই নিয়েই। তবে লর্ডস টেস্টের প্রথম সেশনে কিন্তু বর্তমানে চর্চার কেন্দ্রে তিনিই।

এই ম্যাচে আবারও টস জেতেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। লর্ডসে টস জিতে এই সিরিজ়ে প্রথমবার ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। দুই দলই গত ম্যাচ থেকে নিজেদের একাদশে এক বদল করে মাঠে নেমেছিল। শুরুতে বোলিং সহায়ক পরিবেশে বোলাররা নজর কাড়বেন এটাই স্বাভাবিক। আশা ছিল ভারতীয় বোলাররা তেমনটা করতে সক্ষম হবেন। আকাশ দীপ ও যশপ্রীত বুমরা দুরন্ত স্যুইংয়ে ইংল্যান্ড ওপেনারদের বেশ বিপাকে ফেলেনও বটে। তবে দুইজনে ইংল্যান্ড ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেটকে সাজঘরে ফেরাতে ব্যর্থ হন।

 

প্রথম ঘণ্টায় ইংল্যান্ড তাঁদের 'বাজ়বল'-র বিপক্ষে গিয়ে অত্যন্ত দেখেশুনে মন্থর গতিতে রান তোলে। ১৩ ওভারে উঠে মাত্র ৩৯ রান। তবে ধীরে ধীরে এগিয়ে যায় ইংল্যান্ড ইনিংস। কোনও উইকেট না হারিয়েই ৫০ রানের গণ্ডির দিকে এগোচ্ছিলেন ইংরেজ ওপেনাররা। এমন পরিস্থিতিতেই ভারতীয় অধিনায়ক শুভমন দ্বিতীয় পরিবর্ত বোলার হিসাবে নীতীশ কুমার রেড্ডিকে নিয়ে আসেন।

 

কার্যত 'আউট অফ সিলেবাস'-র মতো জোড়া সাফল্য পেলেন । দুই ইংরেজ ওপেনারকেই সাজঘরে ফেরান নীতীশ, তাও আবার একই ওভারে। নীতীশ দলে অলরাউন্ডার হিসাবে খেলছেন। তাঁর ব্যাটিং নিয়ে খুব একটা প্রশ্নচিহ্ন নেই। তবে বোলার নীতীশ তেমনভাবে পরীক্ষিত না হওয়ায়, অনেকেই সন্দিহান ছিলেন। তবে লর্ডসে তাঁর বোলিং কিন্তু ভারতীয় সমর্থকদের আশ্বস্ত করবে।  

 

সেরা শিরোনাম

Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
Joe Root: পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget