এক্সপ্লোর

ODI World Cup 2023: বিরাট-রাহুলকে কুর্নিশ, অস্ট্রেলিয়াকে হারিয়ে দলের ফিল্ডিংয়ের প্রশংসায় অধিনায়ক রোহিত

IND vs AUS: ৫২ বল বাকি থাকতেই ছয় উইকেটে অজ়িদের হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল।

চেন্নাই: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) ছয় উইকেটে দাপুটে জয় দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল। মাত্র ১৯৯ রানে অজ়িদের থামিয়ে দেওয়ার পর, তৃতীয় উইকেটে কেএল রাহুল (KL Rahul) ও বিরাট কোহলির (Virat Kohli) ১৬৫ রানের পার্টনারশিপ ভারতকে কাঙ্খিত জয় এনে দেয়। তবে দলের ফিল্ডিং পারফরম্যান্সেও কিন্তু অভিভূত ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।

এশিয়া কাপ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে ভারতের ফিল্ডিং, বিশেষ করে ক্যাচ মিস করার প্রবণতা টিম ইন্ডিয়ার অনুরাগীদের উদ্বেগ বাড়িয়েছিল। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচেই সেই বিভাগে উন্নতি করতে পারায় স্বাভাবিকভাবেই খুশি রোহিত। ম্যাচ শেষে তিনি বলেন, 'ম্যাচ জিততে পেরে বেশ ভাল লাগছে। আমাদের ফিল্ডিংটা আমাকে বেশ সন্তুষ্ট করেছে। ফিল্ডিং বিভাগে আমরা প্রচুর খাটাখাটনি করেছি। ম্যাচেও তার প্রভাব চোখে পড়েছে। বিশেষ করে এই রকম পরিস্থিতিতে ফিল্ডিংটা বড় চ্যালেঞ্জ হতে পারে। আমরা জানতাম এই পিচে সকলের জন্যই মদত থাকবে। সিমাররা বল রিভার্স স্যুইং করিয়েছে। স্পিনাররা ভাল জায়গায় বল রেখেছেন। সব মিলিয়ে আমরা সকলেই নিজেদের সবটা দিয়ে লড়াই করেছি।' 

মাত্র ২০০ রান তাড়া করতে নেমে একসময় দুই রানে তিন উইকেট হারিয়ে ফেলে ভারত। ম্যাচের দারুণভাবে ফেরেন অজ়িরা। তবে সেই পরিস্থিতি থেকে কোহলি ও রাহুল ভারতকে উদ্ধার করেন। চাপের মাঝে অনবদ্য ইনিংস খেলার জন্য দুই তারকাকে কুর্নিশ জানিয়ে ভারতীয় অধিনায়ক বলেন, 'শুরুতে সত্যি বলতে আমি চাপেই পড়ে গিয়েছিলাম। এমন রান তাড়া করতে গিয়ে শুরুটা যদি ওইভাবে করা একেবারেই কাম্য নয়। অস্ট্রেলিয়ান বোলারদের দক্ষতা তো রয়েইছে, তবে আমরা নিজেরাও বেশ কিছু খারাপ শট খেলেছি। তবে পাওয়ার প্লেতে দ্রুত গতিতে রান তোলার চেষ্টা করার সময় এমনটা মাঝেমধ্যে হতেও পারে। বিরাট-রাহুল যে ভাবে ক্রিজে টিকে থেকে ম্যাচ জেতানো পার্টনারশিপ গড়ে, তার জন্য ওদের কুর্নিশ।'

ম্যাচ শেষে রোহিত শর্মা চেন্নাইয়ের দর্শকদের ধন্যবাদ জানাতে ভোলেননি। ভীষণ গরমেও গ্যালারিতে বসে দলের হয়ে গলা ফাটানোয় তিনি দর্শকদের কৃতজ্ঞতা জানান।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: শতরান ফস্কালেও, অস্ট্রেলিয়া ম্যাচেই সচিনের সর্বকালীন রেকর্ড ভাঙলেন বিরাট

সেরা শিরোনাম

Bengal Cricket: বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
INDW vs PAKW: এশিয়া কাপেও ভারতের বিরুদ্ধে হার, ফের পাকিস্তান দলকে খোঁচা, সোশ্য়াল মিডিয়ায় কী লিখলেন পাঠান?
এশিয়া কাপেও ভারতের বিরুদ্ধে হার, ফের পাকিস্তান দলকে খোঁচা, সোশ্য়াল মিডিয়ায় কী লিখলেন পাঠান?
Virat Kohli: ক্রিকেট থেকে বিরতিতে রয়েছেন, এবার রোডিজ় শো-তে বিরাট? ক্লিপ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
ক্রিকেট থেকে বিরতিতে রয়েছেন, এবার রোডিজ় শো-তে বিরাট? ক্লিপ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
Vaibhav Sooryavanshi: মাত্র ১৫ বছর বয়সে এই দাপট! সিরাজ়ের এক ওভারে ৪,৬,৪! দলীপ ট্রফির ফাইনালে বৈভবের প্রলয়
মাত্র ১৫ বছর বয়সে এই দাপট! সিরাজ়ের এক ওভারে ৪,৬,৪! দলীপ ট্রফির ফাইনালে বৈভবের প্রলয়

ভিডিও

Humayun Kabir | ক্যামাক স্ট্রিটকাণ্ডে এবার প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ, আগামীকালই থানায় হাজিরা
Train News Update | নিউ ফরাক্কার বিপর্যস্ত লাইনে মেরামতির পর ধীরে ধীরে ছন্দে ফিরছে রেল পরিষেবা
Bankura News | বাঁকুড়ার জয়পুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। মৃত্যু হল ৪ জনের | ABP ANANDA LIVE
BJP vs ISF Clash : জীবনতলায় বিজেপি ও ISF-এর মুখোমুখি সংঘর্ষ, জখম ৯; পরিস্থিতি তপ্ত |ABP Ananda
Dengue News | আরও বাড়ল রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। সংখ্যা বেড়ে সাড়ে ৪হাজারেরও বেশি মানুষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Bittu Tabahi: একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
Weather Update: ১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
3 Cr in EPF: প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
Bengal Cricket: বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
Embed widget