এক্সপ্লোর

ODI World Cup 2023: শতরান ফস্কালেও, অস্ট্রেলিয়া ম্যাচেই সচিনের সর্বকালীন রেকর্ড ভাঙলেন বিরাট

Virat Kohli: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চিপকে ৮৫ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি।

চেন্নাই: রবিবাসরীয় চিপক সাক্ষী হয়ে থাকল বিরাট কোহলি (Virat Kohli) 'মাস্টারক্লাস'র। ওয়ান ডে বিশ্বকাপে (ODI World Cup 2023) নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) চ্যালেঞ্জিং ব্যাটিং পিচে দুই রানে তিন উইকেট হারিয়ে ফেলা টিম ইন্ডিয়ার বৈতরণী পার করেন কোহলি। কেএল রাহুলের সঙ্গে ১৬৫ রানের পার্টনারশিপ গড়েন কোহলি। শতরান হাতছাড়া করলেও, ৮৫ রানের ইনিংসে সচিন তেন্ডুলকরের সর্বকালীন রেকর্ড ভাঙেন বিরাট।

সচিনকে পিছনে ফেলে আইসিসি টুর্নামেন্টে ভারতের হয়ে সর্বকালের সর্বোচ্চ রানের মালিক হয়ে গেলেন বিরাট। 'কিং কোহলি' ৫০ ওভারের বিশ্বকাপে ২৭টি ইনিংসে ৪৮.৪৭ গড়ে ও ৮৫-র অধিক স্ট্রাইক রেটে ১১১৫ রান করেছেন। ওয়ান ডে বিশ্বকাপের ইতিহাসে তিনি সর্বাধিক রানসংগ্রাহকদের তালিকায় ১১ নম্বরে রয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট ১৩ ম্যাচে ৮৮.১৬ গড়ে ৫২৯ রান করেছেন। ১২টি ইনিংসে পাঁচটি অর্ধশতরান করেছেন ভারতীয় তারকা ব্যাটার।  

টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৭ ম্যাচে কোহলির সংগ্রহ ১১৪১ রান। ২৫ ইনিংসে কোহলি ১৪টি হাফসেঞ্চুরি করেছেন। তাঁর গড় ৮১.৫০। সব মিলিয়ে আইসিসি টুর্নামেন্টে কোহলির ৬৭টি ম্যাচে ৬৪টি ইনিংসে মোট সংগ্রহ ২৭৮৫ রান। ৬৬.৩০ গড়ে তিনি রান করেছেন। তিনি মোট দু'টি শতরান ও ২৬টি অর্ধশতরান করেছেন।

অপরদিকে, সচিন টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললেও, ওয়ান ডে বিশ্বকাপের ইতিহাসে 'লিটল মাস্টার'ই সর্বকালের সর্বাধিক রানসংগ্রাহক। ৪৫ ম্যাচে ৪৪ ইনিংসে ওয়ান ডে বিশ্বকাপে সচিন মোট ২২৭৮ রান করেছে। তাঁর ব্যাটিং গড় ৫৬.৯৫। বিশ্বকাপে সর্বাধিক ছয়টি শতরান করার কৃতিত্বও সচিনের দখলে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৪ ইনিংসে ৪৪১ রান করেছেন সচিন। সবমিলিয়ে আইসিসি প্রতিযোগিতায় ৫২.২৮ গড়ে সচিনের মোট সংগ্রহ ২৭১৯ রান।

বিরাট কোহলি কিন্তু এদিন ম্যাচে এক নয়, দুই দুই রেকর্ড গড়েন। ব্যাট হাতে তো বটেই। ফিল্ডিংয়েও নতুন ইতিহাস গড়েন বিরাট। ম্যাচের শুরুতেই মাত্র তৃতীয় ওভারে যশপ্রীত বুমরার বলে খাতা খোলার আগেই স্লিপে ক্যাচ দিয়ে সাজঘর ফেরেন। ডান দিকে ঝাঁপিয়ে দুরন্ত ক্যাচ ধরেন বিরাট। এটি বিশ্বকাপে তাঁর ১৫তম ক্যাচ, যা যে কোনও ভারতীয় ফিল্ডারের ক্ষেত্রে সর্বকালের সর্বোচ্চ। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: শুরুর দিকে সৌরঝড় দেখছেন না সৌরভ, অশ্বিন দলে ফেরায় উচ্ছ্বসিত দাদা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget