এক্সপ্লোর

ODI World Cup 2023: ভারত-নিউজ়িল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ দেখতে ওয়াংখেড়েতে উপস্থিত থাকবেন বেকহ্যাম?

IND vs NZ: ১৫ নভেম্বর ভারত-নিউজ়িল্যান্ডের ম্যাচে বেকহ্যামের পাশাপাশি তেন্ডুলকর এবং আরও একগুচ্ছ তারকার উপস্থিতির সম্ভাবনা রয়েছে।

মুম্বই: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের (ODI World Cup 2023) সেমিফাইনালে নিউজ়িল্যান্ডের মুখোমুখি হতে চলেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। মহাদ্বৈরথের আগে ইতিমধ্যেই তুঙ্গে চড়েছে উত্তেজনার পারদ। খবর অনুযায়ী, এই সেমিফাইনাল ম্যাচের সাক্ষী থাকতে ওয়াংখেড়েতে উপস্থিত থাকতে পারেন ফুটবল কিংবদন্তি ডেভিড বেকহ্যাম।   

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ডেভিড বেকহ্যাম (David Beckham) ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসাডরের ভূমিকা পালন করেন। সেই সূত্রেই তিনি বর্তমানে তিনদিনের জন্য ভারতে এসেছেন। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি (ICC) আবার সম্প্রতি ক্রিকেটের মাধ্যমে মহিলাদের অনুপ্রাণিত করা এবং সমান অধিকারের লক্ষ্য নিয়ে ইউনিসেফ সঙ্গে জুটি বেঁধেছে। তাই বেকহ্যামকে আইসিসির এক মেগা ইভেন্টে দেখলে অবাক হওয়ার কিছুই থাকবে না। 

অবশ্য ওয়াংখেড়েতে শুধু বেকহ্যাম নন, সচিন তেন্ডুলকরেরও উপস্থিত থাকার কথা। ভিভিআইপি বক্সে ভিন্ন ভিন্ন জগতের একগুচ্ছ তারকাদের উপস্থিতি দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। আদপে বেকহ্যাম মায়ানগরীতে ক্রিকেটের দ্বৈরথ দেখতে উপস্থিত থাকবেন কি না, তা আর কয়েক ঘণ্টা পরেই বোঝা যাবে।

২২ গজের যুদ্ধ শুরু হতে এখনও খানিকটা সময় বাকি থাকলেও, ইতিমধ্যেই কিন্তু মাঠের বাইরে স্নায়ুর লড়াই শুরু হয়ে গিয়েছে। চার বছর আগে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে হেরেই ভারতের বিশ্বজয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল। কালকের ম্যাচ সেই হারের বদলা নেওয়ার ম্যাচ বলে মনে করছেন অনেকে। ভারতীয় দলের তারকা বোলার কুলদীপ যাদবও কিন্তু ম্যাচের আগে প্রতিপক্ষকে আগাম সতর্কবার্তা দিয়ে রাখলেন।

ভারতীয় দলের স্পিনারের সাফ কথা, '২০১৯-এর সেমিফাইনাল (নিউজিল্যান্ডের বিরুদ্ধে) চার বছর আগের ঘটনা। যার পরে একাধিক দ্বিপাক্ষিক সিরিজ খেলেছি আমরা। তাই ওঁদের সম্পর্কে বেশ ভালভাবেই জানি। ওঁদের ক্ষেত্রেও একই কথাই প্রযোজ্য। বিশ্বকাপের জন্য আমাদের প্রস্তুতি বেশ ভাল ছিল। দারুণ ছন্দে ক্রিকেটও খেলতে পারছি আমরা। আশা রাখি পরের ম্যাচেও সেই রেশ বজায় রাখতে পারব।'

চলতি বিশ্বকাপে ইতিমধ্যেই নিউজ়িল্যান্ডকে একবার হারিয়েছে ভারতীয় দল। ধর্মশালায় আয়োজিত গ্রুপ পর্বের ম্যাচে টম ল্যাথামদের চার উইকেটে হারিয়েছিল টিম ইন্ডিয়া। সেই ম্যাচে চোটের কারণে কেন উইলিয়ামসন খেলতে পারেননি। কিউয়ি অধিনায়ক কিন্তু ওয়াংখেড়েতে খেলবেন। তাঁর উপস্থিতি কী ম্যাচের রং বদলে দেবে, না টিম ইন্ডিয়া বিশ্বকাপের ফাইনালে পৌঁছবে, এখন সেটাই দেখার বিষয়।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পডুন: বদলার চিন্তা নয়, লক্ষ্য হোক ইতিবাচক ক্রিকেট খেলা, কিউয়িদের বিরুদ্ধে সেমির আগে বার্তা রোহিতের কোচের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda
Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget