এক্সপ্লোর

ODI World Cup 2023: ইংল্যান্ডের বিরুদ্ধে বুমরার বোলিং দেখে তাঁকে থামানোর অভিনব উপায় বের করলেন ওয়াসিম আক্রম

Jasprit Bumrah: ইংল্যান্ডের বিরুদ্ধে ৬.৫ ওভারে ৩২ রানের বিনিময়ে তিন উইকেট নেন বুমরা।

নয়াদিল্লি: চলতি বিশ্বকাপে (ODI World Cup 2023) তড়তড়িয়ে ছুটছে ভারতের বিজয়রথ। ছয়টি ম্যাচের মধ্যে ছয়টিই জিতে নিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছনোর দোরগোড়ায় টিম ইন্ডিয়া (Team India)। ভারতীয় দলের সাফল্যে দলের তারকা বোলার যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটসংগ্রাহক তিনি। প্রতিটি ম্যাচেই নিজের বোলিংয়ে সকলকে প্রভাবিত করছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধেও অনবদ্য পারফর্ম করে দলের জয়ে বড় ভূমিকা নিয়েছেন বুমরা।

ভারতের তারকা ফাস্ট বোলারকে রুখতে তাই এবার অভিনব পথ বের করলেন ওয়াসিম আক্রম (Wasim Akram)। পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার বুমরাকে রোখার জন্য তাঁর জুতো চুরি করে নেওয়ার পরামর্শ দিলেন। তিনি বলেন, 'যশপ্রীত বুমরাকে আটকাতে হলে ওর জুতো চুরি করে নাও।' এখানেই থামেন নি আক্রম। 'সুলতান অফ সুইং' নামে পরিচিত আক্রম আরও দাবি করেন যে নতুন বল হাতে তাঁর থেকেও বুমরা আরও নিয়ন্ত্রণের সঙ্গে বোলিং করেন।

'ডান হাতি ব্যাটারের বিরুদ্ধে আউটসুইং করার সময় আমি নির্দিষ্ট একভাবে বলটা হাতে ধরতাম এবং কব্জির ব্যবহার করতাম। যাতে বল ভেতরের দিকে শুরুতে আসে এবং তারপর বাইরের দিকে বের হয়। তবে নিঃসন্দেহে বুমরা নতুন বলের সঙ্গে আমরা থেকেও অনেক বেশি নিয়ন্ত্রণে বোলিং করে।'

ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ২২৯ রানের পুঁজি নিয়ে ভারতীয় দলের বোলাররা অনবদ্য বোলিং করেন। মাত্র ১২৯ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ১০০ রানে জয় পায় ভারতীয় দল। ইংল্যান্ডের ব্যাটিংয়ে ধস নামানোর কাজটা কিন্তু যশপ্রীত বুমরাই শুরু করেন। ডেভিড মালানকে আউট করেন তিনি। ঠিক তার পরের বলেই জো রুটকেও সাজঘরে ফেরান বুমরাই। আবার ইংল্যান্ডের ইনিংসের শেষটাও কিন্তু বুমরাই করেন। মার্ক উডকে আউট করেন তিনি। 

৬.৫ ওভারে ৩২ রানের বিনিময়ে তিন উইকেট নিয়ে নিজের স্পেল শেষ করেন ভারতের তারকা ফাস্ট বোলার। অবশ্য বুমরা একা নন ইংল্যান্ডের বিরুদ্ধে নজর কাড়েন বুমরার জুড়িদার মহম্মদ শামিও। তিনি চার চারটি উইকেট নেন। তবে চ্যালেঞ্জিং পিচে ৮৭ রানের ইনিংস খেলার জন্য ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে ম্যাচের সেরা নির্বাচিত করা হয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বিশ্বকাপে বিপর্যস্ত বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড, চ্যাম্পিয়ন ট্রফির যোগ্যতা অর্জনে ধোঁয়াশা ঘিরে খোঁচা জাফরের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: নবাগত পাড়িক্কাল, সুথারের দাপটে গল-জয় ভারতের, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া
নবাগত পাড়িক্কাল, সুথারের দাপটে গল-জয় ভারতের, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া
IND vs SL Live: সুথারের ভেল্কিতে কুপোকাত লঙ্কানরা, ১৬৫ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ়ে এগিয়ে গেল ভারত
সুথারের ভেল্কিতে কুপোকাত লঙ্কানরা, ১৬৫ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ়ে এগিয়ে গেল ভারত
IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট

ভিডিও

New Market Hotel Fire: 'পুলিশের ধারনা মৃত ৯জনের ৮ জন বাংলাদেশি', বললেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার
New Market Hotel Fire News: নিউ মার্কেটে ঘটনাস্থলে Tapas Roy, Agnimitra Paul | Kolkata Fire
Job Seekers Protest: ফের পথে চাকরিপ্রার্থীরা, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত ২০২২-এ TET উত্তীর্ণদের মিছিল
Militant Arrest News: রিষড়া থেকে পাকিস্তানি জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফের আরও ১ সহযোগী গ্রেফতার
BJP News: 'বর্তমান সরকারকে প্রমাণ করতে হবে, যে তারা কী চান', বললেন জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget