এক্সপ্লোর

ODI World Cup 2023: বাংলাদেশ ম্যাচের আগেই চরম বিপাকে ভারতীয় অধিনায়ক!

Rohit Sharma: বাংলাদেশ ম্যাচের আগে রোহিত নিজের পরিবারের সঙ্গে দেখা করতে মুম্বই যান বলে খবর।

পুণে: বৃহস্পিতবার, ১৯ অক্টোবর পুণের এমসিএ স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) মাঠে নামছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। সেই ম্যাচের আগেই বিরাট বিপাকে রোহিত শর্মা (Rohit Sharma)। খবর অনুযায়ী, ভারতীয় অধিনায়কের গাড়ির অত্যাধিক গতির জন্য তাঁকে তিন দফায় জরিমানা করেছে পুলিশ।

উক্ত রিপোর্টে দাবি করা হচ্ছে মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে রোহিতের ল্যাম্বরগিনি গাড়ির অত্যাধিক গতি ট্রাফিক সার্জেনদের নজরে পড়ে। রোহিতের গাড়ি প্রায় ২১৫ কিমি প্রতি ঘণ্টার গতিতে ছুটছিল বলে খবর। এই ঘটনাটি ঠিক কখন ঘটেছে, সেই বিষয়ে নিয়ে কিছুই সঠিকভাবে জানা না গেলেও, ধারণা করা হচ্ছে সোমবার বা মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে।

রবিবারই রোহিত টিম ইন্ডিয়ার বাকি সদস্যদের সঙ্গে আমদাবাদের থেকে পুণে পৌঁছে যান। রবিবার ও সোমবার ভারতীয় দল পুণেতে কোনওরকম অনুশীলন করেনি। বিশ্রামেই ছিলেন টিম ইন্ডিয়ার (Team India) তারকারা। এর ফাঁকেই সম্ভবত নিজের পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে মুম্বই পৌঁছে গিয়েছিলেন রোহিত। সেখান থেকে ফেরার পথেই সম্ভবত এই ঘটনাটি ঘটেছে বলে কেউ কেউ আশঙ্কা করছেন। 

মাঠের বাইরে যেমন রোহিতের গাড়ি ছুটছে, তেমনই ২২ গজেও তড়তড়িয়ে ছুটছে টিম ইন্ডিয়ার গাড়ি। ইতিমধ্যেই বিশ্বকাপের প্রথম তিন ম্যাচ জিতে নিয়েছে ভারতীয় দল। জয়ের ধারা অব্যাহত রাখতে ওপার বাংলার দলের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। সেই ম্যাচ জিততে পারলেই, সেমিফাইনালের পৌঁছনোর লক্ষ্যে আরও একধাপ এগিয়ে যাবে টিম ইন্ডিয়া। ম্যাচে অধিনায়ক রোহিত তো বটেই, নজর থাকবে ব্যাটার রোহিতের দিকেও। 

বিগত দুই ম্যাচে ভারতীয় অধিনায়ক আফগানিস্তান ও পাকিস্তানের বিরুদ্ধে যথাক্রমে ১৩১ ও ৮৬ রানের ইনিংস খেলেছেন। এই দুরন্ত ফর্মের সুফলও পেয়ে গিয়েছেন তিনি। আইসিসির সদ্য প্রকাশিত ওয়ান ডে ক্রমতালিকায় ব্যাটারদের তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছেন ভারত অধিনায়ক। পাঁচ ধাপ এগিয়েছেন তিনি। অন্যদিকে চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত একটি মাত্র ম্যাচে খেলেছেন শুভমন গিল। তবে চলতি বছরে দুর্দান্ত ধারাবাহিক ফর্মে থাকার সুবাদে ওয়ান ডে ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ডানহাতি ভারতীয় ওপেনার।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: 'ও সবসময় আমাকে স্লেজ করে', ভারত-বাংলাদেশ ম্যাচের আগে কোহলি প্রসঙ্গে দাবি মুশফিকুরের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget