এক্সপ্লোর

ODI World Cup 2023: শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামার আগেই পরিবেশ নিয়ে সতর্কবার্তা রোহিতের

ODI World Cup 2023: পরিবেশের কথা মাথায় রেখে বিসিসিআইয়ের তরফে মুম্বইয়ে আতসবাজি না ফাটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুম্বই: ২০১১ সালের পর ২০২৩, ফের একবার সেই ময়দান। প্রতিপক্ষও একই। ২০১১ সালে যে ওয়াংখেড়েতে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বখেতাব নিজেদের নামে করেছিল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team), সেই মাঠেই ফের একবার বৃহস্পতিবার ২০২৩ বিশ্বকাপের (ODI World Cup 2023) ম্যাচে দ্বীপরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া। এই ম্যাচ জিতলেই ভারতের বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছনো নিশ্চিত। এই ম্যাচের আগেই পরিবেশ নিয়ে সতর্কবার্তা (Air Pollution) দিলেন রোহিত শর্মা (Rohit Sharma)।

মায়ানগরী মুম্বই রোহিত শর্মার নিজের শহর। সেই শহরেই বাতাসে দূষণ নিয়ে উদ্বেগ রয়েইছে। সেই কথা মাথায় রেখেই মুম্বইয়ে ভারতের ম্যাচের পর বিসিসিআই আতসবাজি না ফাটানোরই সিদ্ধান্ত নিয়েছে। শ্রীলঙ্কা ম্যাচের আগে রোহিত শর্মা স্পষ্ট জানিয়ে দেন ভবিষ্যত প্রজন্ম যাতে কোনও চিন্তাভাবনা না করেই সুস্থ স্বাভাবিকভাবে জীবন কাটাতে পারে, তা সুনিশ্চিত করার প্রয়োজন।

ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন, 'পরিস্থিতি যদি ঠিকঠাক থাকে তাহলে তো আমাদের এই বিষয়ে কথা বলতেই হয় না। তবে আমি নিশ্চিত যে মানুষজন এর জন্য যা যা করণীয় তা করছেন। পরিস্থিতি সত্যি বলে খুব একটা ভাল নয়। আপনাদের, আমার সকলের সন্তানরা যাতে নির্ভয়ে জীবন কাটাতে পারে, সেটা সুনিশ্চিত করা আমাদেরই দায়িত্ব। তাই ক্রিকেটের বাইরে যদি আমাকে কিছু নিয়ে কথা বলতেই হয়, তাহলে আমি সবসময় এই বিষয়ে কথা বলব। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা তো আমাদেরই ভাবতে হবে।'

ম্যাচের ভারতীয় অধিনায়ক দলের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যর শারীরিক পরিস্থিতিরও আপডেট দেন। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে হার্দিক গোড়ালিতে চোট পেয়েছিলেন। সেই চোটের জেরেই গত দুই ম্যাচ খেলতে পারেননি তিনি। শোনা যাচ্ছিল চোট সারিয়ে মুম্বইয়ে টিম ইন্ডিয়ার সঙ্গে যোগ দেবেন তিনি। তবে তেমনটা হচ্ছে না। হার্দিকের শারীরিক আপডেট দিয়ে রোহিত বলেন, 'হার্দিকের আপডেট অত্যন্ত ইতিবাচক। ওর সুস্থ হওয়ার প্রক্রিয়া ঠিকঠাকভাবেই এগোচ্ছে। যদিও শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে পারবে না ও। হার্দিকের শারীরিক পরিস্থিতির দিকে আমরা প্রত্যেকদিনই নজর রেখেছি। আশা করছি দ্রুতই ফিরে আসবে ও। এখন এর থেকে বেশি আর কিছু বলা সম্ভব নয়।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: গল্ফ কার্টের থেকে মাঠে পড়ে মাথায় চোট, ইংল্যান্ড ম্যাচ থেকে ছিটকে গেলেন ম্যাক্সওয়েল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget