এক্সপ্লোর

Glenn Maxwell: গল্ফ কার্টের থেকে মাঠে পড়ে মাথায় চোট, ইংল্যান্ড ম্যাচ থেকে ছিটকে গেলেন ম্যাক্সওয়েল

ICC World Cup 2023: নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাত্র ৪০ বলে শতরান হাঁকিয়েছিলেন। টেক্কা দিয়েছিলেন চলতি বিশ্বকাপেই ৪৯ বলে সেঞ্চুরি করা এইডেন মারক্রামকে।

মুম্বই: ব্যাট হাতে চলতি বিশ্বকাপেই রেকর্ড গড়েছেন। মাত্র ৪০ বলে সেঞ্চুরি হাঁকিয়ে এই মুহূর্তে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম শতরানের মালিক তিনিই। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্য়াচে নামার আগে মাথায় চোট পেয়ে অজি শিবিরে চিন্তা বাড়ালেন গ্লেন ম্য়াক্সওয়েল (Glenn Maxwell)। অজি মিডিয়া সূত্রে খবর, গল্ফ কার্টের থেকে পড়ে গিয়ে সংজ্ঞা হারান ম্যাক্সওয়েল। কনকাশন হয় তাঁর। সেই কারণেই ৪ নভেম্বরের অস্ট্রেলিয়া-ইংল্যান্ড (Australia vs England) ম্যাচে খেলতে পারবেন না ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমের প্রতিবেদনে লেখা হয়েছে, ''গল্ফ কার্টের পিছনে বসেছিল ম্যাক্সওয়েল। সেখান থেকে পড়ে গিয়ে সংজ্ঞা হারান ম্যাক্সওয়েল।'' বিশ্বকাপের আগে চোটের জন্য দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন ম্য়াক্সওয়েল।

কিছুদিন আগেই নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাত্র ৪০ বলে শতরান হাঁকিয়েছিলেন। টেক্কা দিয়েছিলেন চলতি বিশ্বকাপেই ৪৯ বলে সেঞ্চুরি করা এইডেন মারক্রামকে। টুর্নামেন্টের সবচেয়ে লম্বা ছক্কাটাও হাঁকিয়েছিলেন ম্যাক্সওয়েলই। তাঁর ব্যাট থেকে এসেছিল ১০৪ মিটার দূরত্বের ছক্কা। তবে চলতি বিশ্বকাপেই আয়োজকদের আলোর রোশনাই খেলার মাঝে দেখানোর পরিকল্পনার সমালোচনা করেছিলেন।

গোটা স্টেডিয়ামের আলো নিভিয়ে দেওয়া হচ্ছে। আর তারপরই শুরু হচ্ছে আলোর রোশনাই। অন্ধকার আকাশের বুক চিরে রঙিন আলোর খেলা। ওয়ান ডে বিশ্বকাপে প্রায় সব মাঠেই পরিচিত দৃশ্য। ম্যাচের মাঝে দর্শক বিনোদনের জন্য লেজ়ার শোয়ের বন্দোবস্ত করছে আয়োজক সংস্থা।
 
তবে রঙিন আলোর প্রদর্শনীতে চটেছেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নেদারল্যান্ডসের (Aus vs NED) বিরুদ্ধে যিনি ৪০ বলে সেঞ্চুরি করে বিশ্বকাপে নতুন রেকর্ড গড়েছেন। তবে লেজ়ার শোয়ে মেজাজ হারিয়েছেন। বলেছেন, 'নির্বোধ পরিকল্পনা। মাথা ধরে গেল একেবারে।'
 
ম্যাক্সওয়েল বলেছেন, 'আলোর প্রদর্শনী ভয়ঙ্কর পরিকল্পনা। চোখ সইয়ে নিতে সময় লাগে। ক্রিকেটারদের কাছে এটা ভীষণ নির্বোধ পরিকল্পনা। সমর্থকদের জন্য নিশ্চয়ই ভীষণ মজার। তবে খেলোয়াড়দের কাছে ভয়ানক।'
 
ক্রিজে থাকাকালীন একবার হাত দিয়ে চোখ ঢাকতে দেখা গিয়েছিল ম্যাড ম্যাক্সকে। তা কি আলোর জন্য নাকি অসুস্থ বোধ করছিলেন? ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যাক্সওয়েল বলেন, 'এরকম আলোর প্রদর্শনী বিগ ব্যাশ লিগের সময় একবার পারথ স্টেডিয়ামে হয়েছিল। আমার প্রচণ্ড মাথা ধরে গিয়েছিল। চোখ সইয়ে নিতে সময় লেগেছিল বেশ।'
 
গত ২৮ তারিখ শেষ ম্য়াচ খেলেছিল অস্ট্রেলিয়া। এরপর আগামী ৪ নভেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে অজি বাহিনী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget