এক্সপ্লোর

Ind vs Eng TV Timing: আজ বিশ্বকাপে ভারত-ইংল্যান্ড হাড্ডাহাড্ডি লড়াই, কখন-কোথায় দেখবেন ম্যাচ?

ICC World Cup 2023, IND vs ENG: টুর্নামেন্টে দলে থাকা ১৫ জন ক্রিকেটারকেই খেলিয়ে ফেলেছে ইংল্যান্ড। পাঁচ ম্য়াচের মধ্যে তিনটি ম্যাচে দলের সহ অধিনায়ককে বসিয়ে রাখার মতো দুঃসাহসী পদক্ষেপও নিয়েছে।

লখনউ: এক দল গতবারের বিশ্বচ্যাম্পিয়ন। অন্য দল ঘরের মাঠে অন্যতম ফেভারিট। বিশ্বকাপে (ODI World Cup) রবিবার লখনউয়ের অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে মুখোমুখি সেই ভারত ও ইংল্যান্ড (Ind vs Eng)।

পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে ইংল্যান্ড। ঝুলিতে মাত্র ২ পয়েন্ট। এখান থেকে শেষ চারে পৌঁছনো কার্যত অসম্ভব। রয়েছে জটিল অঙ্ক। যার মধ্যে অন্যতম, বাকি চার ম্যাচের চারটিই জিততে হবে। তবে পয়েন্ট দাঁড়াবে ১০। এবং সব ম্যাচই জিততে হবে বড় ব্যবধানে। যাতে নেট রান রেট ভাল জায়গায় থাকে। সেই সঙ্গে নির্ভর করতে হবে অন্য দলের ফলের ওপর।

টুর্নামেন্টে দলে থাকা ১৫ জন ক্রিকেটারকেই খেলিয়ে ফেলেছে ইংল্যান্ড। পাঁচ ম্য়াচের মধ্যে তিনটি ম্যাচে দলের সহ অধিনায়ককে বসিয়ে রাখার মতো দুঃসাহসী পদক্ষেপও নিয়েছে। কোনও লাভ হয়নি।

ভারত এই বিশ্বকাপে এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত দল। পাঁচ ম্য়াচ খেলে পাঁচ জয়। রোহিত শর্মাদের ঝুলিতে ১০ পয়েন্ট। এমনকী, বিশ্বকাপে বরাবরের গাঁট নিউজ়িল্যান্ডকে হেলায় হারিয়েছে টিম ইন্ডিয়া। দলের সেরা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যর অনুপস্থিতি যেন টেরই পাওয়া যায়নি গত দুই ম্যাচে।

একটা সময় ওয়ান ডে ক্রিকেটে ওপেনিং নিয়ে সমস্যায় ছিল ভারত। এখন শুরুতেই ঝড় তুলছেন রোহিত শর্মা। পাওয়ার প্লে-তে তাঁর স্ট্রাইক রেট ১৩৪.০১। নতুন বল হাতে একইরকম ভয়ঙ্কর শুরু করছেন যশপ্রীত বুমরা। প্রথম ১০ ওভারে যাঁর ইকনমি রেট? মাত্র ২.৯! ডেঙ্গি-মুক্ত হয়ে ফিরেই রানের মধ্যে শুভমন গিল। মিডল অর্ডারে দুরন্ত ছন্দে বিরাট কোহলি। রান তাড়া করতে নেমে অবিশ্বাস্য ইনিংস খেলছেন। রবীন্দ্র জাডেজা-কুলদীপ যাদবের স্পিন জুটিও ফর্মে।

রবিবার নবাবের শহরে ভারতের জয় মানে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাওয়া। সেই সঙ্গে ইংল্যান্ডের বিদায়ঘণ্টি বেজে যাওয়া। আত্মবিশ্বাসে টগবগ করছে ভারতীয় শিবির। একমাত্র কাঁটা হার্দিকের গোড়ালির চোট। যে কারণে পাঁচ বোলার নিয়ে ফের নামতে হতে পারে ভারতকে। যদি ষষ্ঠ বোলারের প্রয়োজন পড়ে? নেটে হাত ঘুরিয়ে তৈরি থাকছেন শুভমন গিল, বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব।

ভারতীয় দলে রবিবার কোনও পরিবর্তনের সম্ভাবনা কম। কোনও কোনও মহল থেকে আর অশ্বিনকে খেলানোর সম্ভাবনার কথা বলা হলেও, সেক্ষেত্রে হাতে পেসার বলতে পড়ে থাকবেন দু'জন। হার্দিকের অনুপস্থিতিতে একাদশের ভারসাম্য ঠিক রাখতে যেন নতুন গতিপথে নকশা সাজাতে হচ্ছে। তাই অশ্বিনের খেলার সম্ভাবনা কম বলেই মত বিশেষজ্ঞদের।

ভারতের একমাত্র চিন্তা মহম্মদ সিরাজ়ের ফিকে পারফরম্য়ান্স। ২০২৩ সালে ১৪টি ওয়ান ডে ম্য়াচে ৩০ উইকেট নিয়ে বিশ্বকাপে নেমেছিলেন হায়দরাবাদের পেসার। প্রত্যেক তিন ওভার ছাড়া উইকেট নিচ্ছিলেন। ওভার প্রতি খরচ করছিলেন মাত্র ৪.৯১ রান। কিন্তু বিশ্বকাপে ৫ ম্যাচে ৬টি মাত্র উইকেট নিয়েছেন। ওভার প্রতি প্রায় ৬ রান খরচ করছেন। মহম্মদ শামি আগের ম্যাচেই ৫ উইকেট নিয়েছেন। কোনও ম্যাচে স্পিনার বাড়াতে হলে চাপ বাড়বে সিরাজ়ের ওপর।

ইংল্যান্ড শিবিরের কাঁটা অধিনায়ক জস বাটলারের ফর্ম। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৪৩ করেছিলেন। তারপর থেকে চার ম্যাচে তাঁর রান ২০, ৯, ১৫ ও ৮। তার ওপর শামির বিরুদ্ধে হতশ্রী রেকর্ড। শামির ৬০ বলে খেলে পাঁচবার আউট হয়েছেন বাটলার।তাঁর নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠছে। বিশেষ করে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তের জন্য কাঠগড়ায় তোলা হচ্ছে। ভারতের বিরুদ্ধে অগ্নিপরীক্ষা ইংরেজ অধিনায়কেরও।

কাদের ম্যাচ

রবিবার বিশ্বকাপে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড

কোথায় খেলা

নবাবের শহর নামে বিখ্যাত লখনউয়ের অটল বিহারী বাজপেয়ী একানা স্পোর্টস সিটিতে

কখন শুরু

ম্যাচ শুরু দুপুর ২টোয়, তার ৩০ মিনিট আগে দুপুর ১.৩০-এ হবে টস

কোথায় দেখবেন

ভারত-ইংল্যান্ড ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে

অনলাইন স্ট্রিমিং

যাঁরা টিভির সামনে বসার সুযোগ পাবেন না, তাঁরাও দেখতে পাবেন ম্য়াচ। হাতের স্মার্টফোনে ডিজ়নি প্লাস হটস্টার অ্যাপে

সেরা শিরোনাম

India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?

ভিডিও

Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget