এক্সপ্লোর

T20 World Cup 2024: নিয়মরক্ষার ম্যাচে শাহিনের দাপটে জয় পাকিস্তানের, নেদারল্যান্ডসকে হারাল শ্রীলঙ্কা

PAK vs IRE: আয়ারল্যান্ডের বিরুদ্ধে বল হাতে তিন উইকেট ও শেষের দিকে ব্যাটে নেমে ধুঁয়াধার ১৩ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হন শাহিন শাহ আফ্রিদি।

নয়াদিল্লি: দুই দলই চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের দৌড় থেকে ছিটকে গিয়েছিল। তবে শেষটা বেশ ভালভাবেই করল শ্রীলঙ্কা ও পাকিস্তান। নেদারল্যান্ডসকে (SL vs NED) ৭৩ রানের বিরাট ব্যবধানে পরাজিত করল লঙ্কান বাহিনী। অপরদিকে, নিয়মরক্ষার ম্যাচে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে তিন উইকেটে জয় পেল পাকিস্তান। আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে (PAK vs IRE) বল হাতে তিন উইকেট ও শেষের দিকে ব্যাটে নেমে ধুঁয়াধার ১৩ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হন শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi)।

শ্রীলঙ্কা আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল। সম্মানরক্ষার ম্যাচে ডাচদের বিরুদ্ধে ব্যাট হাতে তাদের শুরুটাও ভাল হয়নি। ইনিংসের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন পাথুম নিসাঙ্কা। কামিন্দু মেন্ডিস ১০০-র কম স্ট্রাইক রেটে ১৭ রান করেন। তবে লঙ্কানদের হয়ে তৃতীয় উইকেটে কুশল মেন্ডিস ও ধনঞ্জয় ডি সিলভা ৪৫ রান যোগ করে ইনিংসকে স্থিরতা প্রদান করেন। ইনিংসের শেষের দিকে অ্যাঞ্জেলো ম্যাথিউজ় ৩০ ও চরিথ আসালঙ্কা ৪৬ রানের ইনিংস খেলে লঙ্কান দলকে দু'শো রানের গণ্ডি পার করান। হাসারাঙ্গাও ২০ রানের ইনিংস খেলেন। জবাবে ডাচদের হয়ে ওপেনার মাইকেল লেভিট ও অধিনায়ক স্কট এডওয়ার্ডস বাদে আর কেউ তেমন রানই পাননি। উভয়েই ৩১ রানের ইনিংস খেলেন। দ্বীপরাষ্ট্রের হয়ে নুয়ান থুসারা তিন উইকেট নিয়ে সফলতম বোলার।

অপরদিকে, আইরিশদের বিরুদ্ধে পাকিস্তানের নিয়মরক্ষার ম্যাচে দলের নায়ক হয়ে উঠেন শাহিন আফ্রিদি। লো স্কোরিং ম্যাচে ব্যাটে বলে দুরন্ত পারফর্ম করেন শাহিন। আইরিশ টপ অর্ডারকে নাস্তানাবুদ করেন দুই বাঁ-হাতি পাক ফাস্ট বোলার মহম্মদ আমির ও শাহিন। পল স্টার্লিং, বালবার্নিরা কেউই দুই অঙ্কের রান করতে পারেননি। শুরুর দিকে যেখানে ফাস্ট বোলারদের দাপট দেখা যায়, সেখানে আইরিশ মিডল অর্ডারকে পর্যুদস্ত করেন ইমাদ ওয়াসিম। তিন উইকেট নেন পাক স্পিনার। আয়ার্ল্যান্ডের হয়ে গ্যারেথ ডিলেনি সর্বাধিক ৩১ রানের ইনিংস খেলেন। জশুয়া লিটল গুরুত্বপূর্ণ ২২ রানের অবদান রাখেন।     

জবাবে পাকিস্তানের হয়ে দুই ওপেনার ২৩ রান যোগ করেন। এদিন অবশ্য মহম্মদ রিজ়ওয়ানের সঙ্গে ওপেন করার সুযোগ দেওয়া হয় সাঈম আয়ুবকে। তাঁর সংগ্রহ ১৭ রান। রিজ়ওয়ানও ১৭ রানের ইনিংস খেলেন। অল্প রান তাড়া করত নেমে দলের মিডল অর্ডারের ব্যর্থতায় উদ্বেগ বাড়ে পাকিস্তানের। তবে তিনে নামা বাবর আজম এতদিক আগলে রেখেছিলেন। তিনি দারুণ পরিপক্কতা দেখিয়ে শেষ অবধি ক্রিজে টিকে থাকেন। ৩২ রান আসে তাঁর ব্যাট থেকে। তবে নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ অবধি লড়াইয়ে টিকে থাকার চেষ্টায় ছিল আয়ার্ল্যান্ড। শাহিন সেই আশায় জল ঢেলে দেন। নয় নম্বরে ব্যাটে নেমে যে পিচে সকলে রান করতে বিরাট বিপাকে পড়ছিলেন, সেখানে শাহিন পাঁচ বলে ১৩ রানের ইনিংসে দলকে জয়ের গণ্ডি পার করান। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget