এক্সপ্লোর

Mohammed Amir: পাকিস্তানের দ্বিতীয় বোলার হিসেব টি-টোয়েন্টি ফর্ম্য়াটে এই নতুন রেকর্ড গড়লেন মহম্মদ আমির

Mohammed Amir Record: যদিও ফের ফিরে এসেছিলেন ২২ গজে। তবে বেশিদিন আন্তর্জাতিক ক্রিকেটে দাপট দেখাতে পারেননি। তবে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে এবার নতুন রেকর্ড গড়লেন প্রাক্তন এই পাক পেসার। 

করাচি: বিরাট কোহলি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে বিশ্ব ক্রিকেটে তাঁর যাঁর বল খেলতে কিছুটা সমস্যায় পড়তে হয়েছে, তিনি হলেন মহম্মদ আমির। আন্তর্জাতিক ক্রিকেটে ধূমকেতুর মত উত্থাণ হয়েও হারিয়ে গিয়েছিলেন অতলেই। ম্য়াচ ফিক্সিংয়ে জড়িয়েছিলেন। যদিও ফের ফিরে এসেছিলেন ২২ গজে। তবে বেশিদিন আন্তর্জাতিক ক্রিকেটে দাপট দেখাতে পারেননি। তবে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে এবার নতুন রেকর্ড গড়লেন প্রাক্তন এই পাক পেসার। 

টি-টোয়েন্টি ফর্ম্য়াটে পাকিস্তানের বোলারদের মধ্য়ে প্রথম চারশো বা তার বেশি উইকেট নিয়েছিলেন মহম্মদ রিজওয়ান। এবার দ্বিতীয় পাক পেসার হিসেবে কুড়ির ফর্ম্যাটে চারশো উইকেটের মালিক হলেন আমির। প্রাক্তন বাঁহাতি এই পেসার এই মুহূর্তে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলছেন। ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলছেন আমির এই মুহূর্তে। টুর্নামেন্টেই অ্য়ান্টিগা অ্য়ান্ড বার্বাডোজ ফ্যালকনের বিরুদ্ধে খেলে নজির গড়লেন আমির।

টি-টোয়েন্টি ফর্ম্য়াটে আমির ৩৪৩টি ম্য়াচ খেলেছেন। ম্য়াচে ফ্যাবিয়েন অ্য়ালেনকে আউট করার সঙ্গে সঙ্গেই কুড়ির ফর্ম্য়াটে চারশো উইকেটের মালিক হলেন আমির। পাকিস্তানের প্রাক্তন পেসার ওয়াহাব রিয়াজ ৩৪৮ ম্য়াচে ৪১৩ টি-টোয়েন্টি উইকেট নিয়েছেন। উল্লেখ্য, গত বছর ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন আমির। যদিও এই মুহূর্তে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন তারকা বাঁহাতি পেসার।

গিলের সমর্থনে কী বলছেন গাওস্কর?

কুড়ির ফর্ম্য়াটে দীর্ঘদিন পরে জাতীয় দলে ফিরেছেন শুভমন গিল। এই প্রসঙ্গে প্রাক্তন কিংবদন্তি ওপেনার বলেন, ''এই তো দুই সপ্তাহ আগে ও ৭৫০-র অধিক রান করেছে। এই ফর্মে থাকা এমন একজন খেলোয়াড়কে বাদ দেওয়া যায় না। ওকে সহ-অধিনায়ক করার সিদ্ধান্তটার মাধ্যমেও ওকে একপ্রকার বুঝিয়ে দেওয়া হচ্ছে যে ও ভবিষ্যতে টি-টোয়েন্টি দলের অধিনায়ক হতে পারে। আমার মতে এটা খুবই ভাল একটা সিদ্ধান্ত''

তিনি আরও যোগ করেন, ''ইংল্যান্ডে ও সকলকেই মুগ্ধ করেছে। প্রথমবার অধিনায়কত্বের দায়িত্ব পালন করে ৭৫০-র অধিক রান করাটা প্রমাণ করে দেয় ও কী দারুণভাবে চাপ সামলাতে পারে। ও যে ভবিষ্যতে ভারতকে (সব ফর্ম্যাটে) নেতৃত্ব দেবে, সেই বিষয়ে এই সহ-অধিনায়ক করার সিদ্ধান্তটা একটি নিশ্চিত ইঙ্গিত দেয়।''

গত বছর শ্রীলঙ্কার বিরুদ্দে টি-টোয়েন্টি সিরিজে শেষবার এই ফর্ময়্াটে জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন। বর্তমানে টেস্ট ফর্ম্যাটে ভারতের অধিনায়ক গিল। ওয়ান ডে ফর্ম্য়াটেও অটোমেটিক চয়েস তিনি। এবার কুড়ির ফর্ম্য়াটেও নিজের জায়গা পাকা করার লড়াই গিলের সামনে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget