এক্সপ্লোর

Pakistan vs Bangladesh: বাংলাদেশের বিরুদ্ধেও নড়বড়ে, শূন্য রানে আউট হতেই চরম বিদ্রুপের শিকার বাবর

Babar Azam in Pakistan vs Bangladesh 1st Test: ইনিংসের অষ্টম ওভারে বাবরের উইকেট হারায় পাকিস্তান। বাংলাদেশের শরিফুল ইসলামের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান বাবর।

রাওয়ালপিণ্ডি: ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নেমেছে পাকিস্তান। রাওয়ালিপিণ্ডিতে প্রথম টেস্টের প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান বোর্ডে তুলে নিল পাক শিবির। তবে ব্য়াট হাতে ব্যর্থ পাক অধিনায়ক বাবর আজম। খাতাই খুলতে পারলেন না। নিজের টেস্ট কেরিয়ারে অষ্টমবার শূন্য় রানে প্যাভিলিয়নে ফিরলেন পাকিস্তানের প্রাক্তন টেস্ট অধিনায়ক।

ইনিংসের অষ্টম ওভারে বাবরের উইকেট হারায় পাকিস্তান। বাংলাদেশের শরিফুল ইসলামের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান বাবর। একহাতে দুর্দান্ত ক্যাচ লুফে নিলেন বাংলাদেশের উইকেট কিপার ব্যাটার। বাবর ফিরে যাওয়ার পর ৮.২ ওভারের মধ্যে পাকিস্তানের স্কোরলাইন হয়ে যায় ১৬/৩। এরপর যদিও সৈয়ম আয়ুব ও সৌদ শাকিল মিলে দলের স্কোর ২২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮২ রান বোর্ডে তুলে নেয়। দিনের শেষে অর্ধশতরান করে ক্রিজে আছেন শাউদ শাকিল ও ২৪ রান করে অপরাজিত থেকে ক্রিজে আছেন মহম্মদ রিজওয়ান। 

 

এদিকে শূন্য রানে আউট হওয়ার পর বাবর আজমকে ট্রোলের শিকার হতে হল। 'জিম্বাবাবর' আখ্যা দিয়ে সোশ্য়াল মিডিয়ায় ট্রোল করা হল পাকিস্তানের প্রাক্তন টেস্ট অধিনায়ককে। আসলে এটা বলতে বোঝানো হয়েছে জিম্বাবোয়ের মত দুর্বল দলের বিরুদ্ধেই শুধুমাত্র বড় ইনিংস খেলতে পারেন বাবর। কিন্তু এমনিতে তাঁর ব্যাটে রানই নেই। 

 

 

পাকিস্তানের হয়ে এদিন ওপেনিংয়ে নেমেছিলেন আব্দুল শাফিক ও শায়িব আয়ুব। শাফিক মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফেরেন। অধিনায়ক শান মাসুদও ৬ রান করে ফিরে যান। শায়িম ৫৬ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ৪টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান পাক ওপেনার। বাংলাদেশের বোলারদের মধ্যে দুটো উইকেট উইকেট নেন শরিফুল ও হাসান মাহমুদ। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বেই এবার খেলতে নেমেছে বাংলাদেশ দল।

আরও পড়ুন: স্ত্রী-কন্যাকে পাশে নিয়ে জ্বালালেন মোমবাতি, আর জি কর কাণ্ডের প্রতিবাদে পথে নামলেন সৌরভ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget