এক্সপ্লোর

Virat Kohli: কোহলির ত্রুটি শুধরে দেওয়ার চেষ্টা করতেও ভয়! অতীত ঘটনার উল্লেখ করে বিস্ফোরক প্রাক্তন ভারতীয় কোচ

Indian Cricket Team: ভারতের এই প্রাক্তন কোচ ভারতের অস্ট্রেলিয়া সফরের এক ঘটনার স্মৃতিচারণ করে গোটা বিষয়টি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান।

লন্ডন: এই প্রজন্মের সর্বসেরা আন্তর্জাতিক ব্যাটার কে? সিংহভাগ ক্ষেত্রেই উত্তরটা সম্ভবত বিরাট কোহলিই (Virat Kohli) হবেন। তবে সেই সেরা ব্যাটাররাও অনেক ক্ষেত্রেই কঠিন সময়ের মধ্যে দিয়ে যান, ভুল ত্রুটি করেন। কিন্তু বর্তমান ক্রিকেটে খেলোয়াড়দের আধিপত্য এবং কোহলির মাপকাঠির কথা মাথায় রেখে তাঁর ভুলটা ধরিয়ে দিতেও অনেক কোচ ভয় পান বলে দাবি করলেন প্রাক্তন ভারতীয় কোচ।

দিনকয়েক আগে পর্যন্ত রায়ান টেন দুশখাতে (Ryan Ten Doeschate) ভারতের সহকারী কোচ ছিলেন। তিনি অতীতের স্মৃতিচারণ করে কোহলির অস্ট্রেলিয়ায় শেষ টেস্ট সফরের একটি ঘটনার কথা জানান। সেখানে বারংবার কোহলি অফস্টাম্পের বাইরের বল মারতে গিয়ে আউট হচ্ছিলেন। একই ভুল বারংবার হচ্ছে দেখে সিরিজ়ের চতুর্থ টেস্টে শেষমেশ টেন দুশখাতে কোহলির সঙ্গে কথা বলেন। তাঁর মতে একজন শীর্ষস্তরের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেটারের সঙ্গে তাঁর টেকনিকে খামতির বিষয়ে কথা বলাটা সহজ নয়। পাশাপাশি ক্রিকেটে খেলোয়াড়দের দাপটের জেরেও অনেক সময় সিনিয়র ক্রিকেটাররা ভুল করলে কেউ তাঁদের কিছু বলেন না। 

আরও পড়ুন:- শীঘ্রই রওনা দেবেন নিউজ়িল্যান্ডে, কিউয়িদের বিরুদ্ধে প্রথম টেস্টের আগেই ফিট হয়ে যাবেন পন্থ? 

টেন দুশখাতে সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, 'অনেক কোচই এমন জায়গায় এগিয়ে আসতে ইতস্তত বোধ করেন কারণ এক্ষেত্রে মনে হতেই পারে যে তুমি নিজের স্থানের মাহাত্ম্য বোঝাতে জোর করে জিনিসপত্র বলার চেষ্টা করছ বা তাতে ব্যাঘাত ঘটাচ্ছ। তাই সবসময় কোনও ভুল শুধরানোর হলে বিষয়টা বুঝেশুনে করতে হয়, একটা ভারসাম্য বজায় রাখতে হয়, যাতে হীতের বিপরীত না হয় বা খেলোয়াড়রা যেন কনফিউজ় না হয়ে যায়।' 

টেন দুশখাতের দাবি তিনি সত্যি বলতে ভয় পাওয়া কোচেদের মতো একেবারেই নয় এবং তাঁর পরামর্শ পেয়ে কোহলি বরং খুশিই হয়েছিলেন। 'নিজের সঠিক মতামত জানালে অপরে কী ভাববে, সেই ভাবনাচিন্তা করে চুপ থাকার ব্যক্তি আমি নই। অস্ট্রেলিয়ায় কোহলি ড্রাইভ মারতে গিয়ে সমস্যায় পড়ছিল, ব্যাটের কাণায় বল লাগিয়ে আউট হচ্ছিল। শেষমেশ আমি চতুর্থ টেস্টের সময় ওঁর সঙ্গে কথা বলি। ওঁ গোটা বিষয়টা দারুণভাবে নেয়। মনে হয় ওঁ কাউকে এ বিষয়ে কথা বলবে বলে খুঁজছিলই। বিরাট কোহলির মতো খেলোয়াড়ের ভুল ধরিয়ে দেওয়াটা অনেক সময়ই কোচ হিসাবে ভয়ঙ্কর হতে পারে। তবে আমার মনে হয় সঠিক তথ্য় দেওয়া এবং কীভাবে তুমি বিষয়টা বোঝাচ্ছ বা বলছ, সেটার উপর অনেক কিছু নির্ভরশীল।' দাবি প্রাক্তন কোচের।

Advertisement

সেরা শিরোনাম

Yuzvendra Chahal: অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
Rishabh Pant: পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই
পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই
Praful Hinge: আইপিএলে প্রথম ওভারেই তছনছ করেছিলেন বৈভবদের, বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করে আরও ভয়ঙ্কর হিঙ্গে!
আইপিএলে প্রথম ওভারেই তছনছ করেছিলেন বৈভবদের, বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করে আরও ভয়ঙ্কর হিঙ্গে!
India vs Pakistan: নেপালকে দুরমুশ করার পর কাল পাকিস্তানের বিরুদ্ধে নামছেন তিলক-বৈভবরা, কখন-কোথায় দেখবেন ম্যাচ?
নেপালকে দুরমুশ করার পর কাল পাকিস্তানের বিরুদ্ধে নামছেন তিলক-বৈভবরা, কখন-কোথায় দেখবেন ম্যাচ?
Advertisement

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget