এক্সপ্লোর

Border-Gavaskar Trohpy: 'নিজের সেরাটা দিতে চাইবেন বিরাট', অজিদের সতর্ক করছেন স্টোইনিস

Stoinis On Virat: নেতৃত্বের চাপ নেই তাঁর কাঁধে। তাই অনেকটা হালকাভাবেই সিরিজে নামতে পারবেন বিরাট। আর তাই অজি শিবিরকেও সতর্ক করেছন মার্কাস স্টোইনিস। 

নাগপুর: ২০১৯ সালের নভেম্বর মাসে শেষবার টেস্টে শতরান হাঁকিয়েছিলেন তিনি। এরপর থেকে টেস্টে আর সেঞ্চুরি (Century) নেই বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটে। আসন্ন বর্ডার-গাওস্কর ট্রফিতে (Border-Gavaskar Trohpy) কি সেই অপেক্ষার প্রহর গোনা শেষ হবে? প্রাক্তন ভারত অধিনায়ক এখন শুধুমাত্র দলের একজন সিনিয়র ব্য়াটার। নেতৃত্বের চাপ নেই তাঁর কাঁধে। তাই অনেকটা হালকাভাবেই সিরিজে নামতে পারবেন বিরাট। আর তাই অজি শিবিরকেও সতর্ক করেছন মার্কাস স্টোইনিস। 

কী বলছেন তারকা অলরাউন্ডার?

অস্ট্রেলিয়ার সীমিত ওভারের ক্রিকেটে একাদশের অন্য়তম তারকা অলরাউন্ডার মার্কাস স্টোইনিস মনে করেন আসন্ন সিরিজে বড় রান পাবেন বিরাট। তিনি বলেন, "বিরাট সবসময়ই সেরার সেরাদের একজন। এই মুহূর্তে তাঁর কেরিয়ারের যেই পর্যায়ে রয়েছেন, তাতে আসন্ন সিরিজকে পাখির চোখ করতে চাইবে বিরাট। কারণ বড় প্লেয়াররা সবসময় বড় সিরিজকেই নিজের পারফর্ম করার মঞ্চ হিসেবে বেছে নেয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় আমরা দেখেছি যে কীভাবে রানের জন্য ক্ষুধার্ত ছিলেন বিরাট। ওঁ এই বয়সে এসেও নিজেকে প্রমাণ করাতে চাই। আমার মনে হয় আসন্ন টেস্ট সিরিজে নিজের সেরাটা দিতে মরিয়া থাকবেন বিরাট।''

তিন রেকর্ড

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে রেকর্ড এমনিতেই ভাল বিরাটের। এখনও পর্যন্ত ব্যাগি গ্রিনদের বিরুদ্ধে মোট ৭টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। ২০১৮ সালে পারথ টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ শতরান হাঁকিয়েছিলেন বিরাট কোহলি। তিনি নতুন বছরেরর শুরুটাও দারুণভাবে করেছেন। আসন্ন সিরিজে বিরাট কোহলি যদি নিজের ফর্ম ধরে রেখে শতরান করতে পারেন, তাহলেই তিনি বর্ডার-গাওস্কর ট্রফিতে সর্বাধিক শতরান করা ব্যাটারদের তালিকায় যুগ্মভাবে দ্বিতীয় স্থানে পৌঁছে যাবেন ভারতের তারকা ব্যাটার। আপাতত তিনি সাতটি শতরান করেছেন। আরেকটি শতরান করলেই তিনি যুগ্মভাবে সুনীল গাওস্কর ও স্টিভ স্মিথ সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় সর্বোচ্চ আটটি শতরান করে ফেলবেন।

টেস্টে ৮১১৯ রান করা বিরাট কোহলি টেস্টে ভারতের সর্বকালের ষষ্ঠ সর্বোচ্চ রানসংগ্রাহক। তিনি চার টেস্ট ম্যাচে যদি অন্তত ৩৯১ রান করতে পারেন, তাহলেই তিনি বীরেন্দ্র সহবাগকে পিছনে ফেলে টেস্টে পঞ্চম সর্বোচ্চ ভারতীয় সংগ্রাহক হয়ে যাবেন। সহবাগ টেস্টে ভারতের হয়ে ৮৫০৩ রান করেছেন। এছাড়া কোহলি আর ৬৪ রান করলেই আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন। সচিন তেন্ডুলকরের পর মাত্র দ্বিতীয় ভারতীয় হিসাবে এই কৃতিত্ব গড়ার হাতছানি রয়েছে বিরাটের সামনে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget