এক্সপ্লোর

Prithvi Shaw: আচরণ নিয়ে ক্ষোভ, ফর্ম, ফিটনেস নিয়েও সংশয়, শাস্তি দিতে পৃথ্বী শ-কে রঞ্জির দল থেকে ছাঁটল মুম্বই!

Prithvi Shaw dropped from Ranji: শোনা যাচ্ছে পৃথ্বী শ-কে বাদ দেওয়ার সিদ্ধান্তটা কেবলমাত্র ম্যানেজমেন্ট বা নির্বাচকদের নয়, মুম্বই অধিনায়ক, দলের কোচেরাও এই বিষয়ে সহমত।

নয়াদিল্লি: ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বজয়ী দলের অধিনায়ক তিনি। দেশের জার্সিতে প্রথম টেস্ট ম্যাচেই খেলেছিলেন শতরানের ইনিংস। ভারতীয় ক্রিকেটের পরবর্তী প্রজন্মের সবথেকে সম্ভাবনাময় ক্রিকেটারদের তালিকায় পৃথ্বী শয়ের (Prithvi Shaw) নাম ছিল। তবে বর্তমানে পরিস্থিতি এমনই যে তাঁকে মুম্বইয়ের রঞ্জি দল (Mumbai Ranji Team) থেকেও বাদ পড়তে হল।

ব্যাট হাতে ২২ গজ শাসন করার ক্ষমতা রাখেন পৃথ্বী। তবে বিতর্কের সঙ্গে তাঁর বেশ গভীর সম্পর্ক। বারংবার না না কারণে বিতর্কে জড়িয়েছেন তরুণ টপ অর্ডার ব্য়াটার। এবার তাঁকে মুম্বইয়ের রঞ্জি ট্রফি দল থেকেই বাদ দেওয়া হল। বাদ দেওয়ার কারণ স্পষ্টভাবে না জানানো হলেও, মনে করা হচ্ছে মুম্বই দলের কোচেরা ফিটনেস এবং নিয়মানুবর্তিতার প্রতি তাঁর যে হাবভাব, তাতে বিরক্ত। সেই কারণেই রিপোর্ট অনুযায়ী অন্তত এক ম্যাচের জন্য পৃথ্বীকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুম্বই দলের নির্বাচকরা।

রিপোর্ট অনুযায়ী, মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন পৃথ্বী শয়ের আচার আচরণে বিরক্ত এবং তাঁকে উচিত শিক্ষা দিতে তৎপর। শয়ের ক্ষেত্রে দলের নেট সেশনে দেরি করে আসাটা এক বিরাট চিন্তার কারণ বলে মনে করা হচ্ছে। রিপোর্টে দাবি করা হচ্ছে শ নাকি নেট সেশনকে গুরুত্ব দেন না এবং তিনি প্রায়শই সেশনে অনুপস্থিতও থাকেন। যেখানে শ্রেয়স আইয়ার, শার্দুল ঠাকুর, অধিনায়ক অজিঙ্ক রাহানেরা নেটে নিয়মিত সময়ে এসে অনুশীলন করেন, সেখানে অল্প রানে একাধিক ইনিংসে আউট হওয়ার পরেও, নেটে অনুপস্থিতি অনেকেরই চোখে লেগেছে। অনেকে তাঁর ওজন, ফিটনেস নিয়েও উদ্বিগ্ন, যা তিনি যে পেশার সঙ্গ যুক্ত তার জন্য একেবারেই মানানসই নয়।     

শোনা যাচ্ছে পৃথ্বী শ-কে বাদ দেওয়ার সিদ্ধান্তটা কেবলমাত্র ম্যানেজমেন্ট বা নির্বাচকদের নয়, অধিনায়ক, দলের কোচেরাও এই বিষয়ে সহমত। তিনি ফর্মেও নেই। এ মরশুমের দুই রঞ্জি ট্রফির (Ranji Trophy 2024) ম্যাচের চার ইনিংসে পৃথ্বীর সংগ্রহ যথাক্রমে ৭, ১২, ১ ও ৩৯ নট আউট। ফর্ম, ফিটনেস, আচার আচরণ, সব বিষয়েই প্রশ্ন পৃথ্বী যে আপাতত ভারতীয় দলের আশেপাশেও নেই, তা বলাই বাহুল্য।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ভারতের পদকের আশায় বড় ধাক্কা, ২০২৬ সালের কমনওয়েলথ গেমস থেকে বাদ ক্রিকেট, ব্যাডমিন্টন, হকি 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
IND vs SL Live: গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget