এক্সপ্লোর

Prithvi shaw: সঙ্গদোষ, ভুল বন্ধুত্ব, ক্রিকেট থেকে সরেই কেরিয়ার বর্বাদ হতে বসেছিল, পৃথ্বী কি ঠেকে শিখলেন?

Prithvi shaw Update: একটা সময় ভারতীয় ক্রিকেটের পরবর্তী বড় তারকা মনে করা হত তাঁকে। স্বপ্নের অভিষেক হয়েছিল পৃথ্বী শ’য়ের। কিন্তু পরের কয়েক বছরে ধীরে ধীরে ভারতীয় ক্রিকেটে নিজের জায়গা হারিয়েছেন পৃথ্বী।

মুম্বই: একটা সময় তাঁকে সচিন তেন্ডুলকরের সঙ্গে তুলনা করা হত। মুম্বইয়ের হয়ে, ঘরোয়া ক্রিকেটে, জাতীয় দলের জার্সিতে অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে যখন খেলেছিলেন, তখনও তাঁকে আগামীর তারকা মনে করা হত। পৃথ্বীর নেতৃত্বেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল। জাতীয় দলের জার্সিতে টেস্টে অভিষেকের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। কিন্তু ধীরে ধীরে ক্রিকেট থেকে সরে গিয়েছিলেন পৃথ্বী। একের পর এক ইনিংসে ব্যর্থতা, বিশৃঙ্খল জীবনযাত্রা ক্রিকেট থেকে অনেক দূরে ঠেলে দিয়েছিল তাঁকে। এবার নিজের মুখেই তা স্বীকার করে নিলেন তরুণ ওপেনার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পৃথ্বী বলেন, ''আমি জীবনে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি। ক্রিকেট থেকে মন সরে গিয়েছিলাম। কোথাও ক্রিকেটকে সময় কম দিতে চেয়েছিলাম আমরা। আমি ব্যাট করতে করতে কখনও ক্লান্ত হতাম না। দিনের অর্ধেক সময় মাঠেই কাটাতাম।''

পৃথ্বী আরও বলেন, ''ভুল বন্ধু বেছেছি। সেই সময় আমি তারকা। তাই অনেকেই বন্ধুত্ব করেছিল। তারা আমাকে এখানে, ওখানে নিয়ে যেত। সেটা করতে গিয়ে ক্রিকেট থেকেই সরে গেলাম। আগে টানা ৮ ঘণ্টা অনুশীলন করতাম। সেটা কমে ৪ ঘণ্টা হল। তাতে নিজেরই ক্ষতি হল।''

২০১৮ সালে টেস্ট অভিষেক হয়েছিল পৃথ্বীর। নিজের স্বল্প সময়ের কেরিয়ারে এখনও পর্যন্ত পাঁচটা টেস্ট ও ছয়টি ওয়ান ডে ম্য়াচ খেলেছিলেন পৃথ্বী। কঠিন সময়ে শুধুমাত্র নাকি ঋষভ পন্থই তাঁর খবর নিয়েছিলেন বলে জানিয়েছেন পৃথ্বী। 

নিজের কেরিয়ারকে নতুন দিশা দিতে এবার বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছেন পৃথ্বী শ? তিনি মুম্বই ছাড়তে চান। আসন্ন ঘরোয়া ক্রিকেট মরশুমের আগে তিনি মুম্বই ক্রিকেট সংস্থা থেকে নো অবজেকশন সার্টিফিকেট চেয়ে চিঠি দিয়েছেন। চিঠিতে পৃথ্বী লিখেছেন, 'মুম্বই ক্রিকেট সংস্থাকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাকে সুযোগ দেওয়ার জন্য এবং সমর্থন করার জন্য। যতদিন আমি এই সংস্থার প্রতিনিধিত্ব করেছি। এমসিএ-র অংশ হতে পারাটা সম্মানের। আমি এখান থেকে যে অভিজ্ঞতা পেয়েছি, তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ।' মুম্বই ক্রিকেট সংস্থার এক কর্তা সংবাদমাধ্যমের কাছে চিঠি পাওয়ার খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন।

কেন মুম্বই ছাড়তে চান পৃথ্বী শ? তিনি লিখেছেন, 'আমার কেরিয়ারের এই জায়গায় দাঁড়িয়ে আমি অন্য একটি রাজ্যের হয়ে পেশাদার ক্রিকেট খেলার প্রস্তাব পেয়েছি। আমি বিশ্বাস করি ক্রিকেটার হিসাবে আমার উন্নতির জন্য এই সুযোগ কার্যকরী হবে। সেই কারণে আমি এনওসি চাইছি। তাতে আসন্ন ঘরোয়া মরশুমে আমি অন্য রাজ্য সংস্থাটির হয়ে খেলতে পারব।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda
Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget