এক্সপ্লোর

PSL: বাবরদের প্রীতি ম্যাচ চলাকালীন ধুন্ধুমার, বিস্ফোরণে বন্ধ হল খেলা

PSL Exhibition Match: ঘরের মাঠে পেশোয়ার জালমিকে হাড্ডাহাড্ডি ম্যাচে তিন রানে হারিয়ে জয়ী হয় কোয়েট্টা গ্ল্যাডিয়েটার্স।

কোয়েট্টা: পাকিস্তান সুপার লিগ (Pakistan Super League) শুরু হতে আর দিন কয়েক বাকি। তার আগে গোটা দেশব্যাপী খেলার প্রচার করার উদ্দেশ্যেই এক প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছিল পাকিস্তান বোর্ডের তরফে। কোয়েট্টা গ্ল্যাডিয়েটার্স ও পেশোয়ার জালমির সেই ম্যাচে বর্তমান পাকিস্তান অধিনায়ক বাবর আজম (Babar Azam), প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদির (Shahid Afridi) মতো তারকারা উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতেই ধুন্ধুমার কাণ্ড।

বন্ধ ম্যাচ

এই ম্যাচ ঘিরে টিকিটের প্রবল চাহিদা ছিলই। খবর অনুযায়ী স্টেডিয়ামের মোট লোকসংখ্যার থেকে অধিক টিকিট বিক্রি হওয়ায় বেশ কিছু সমর্থক মাঠেই প্রবেশ করতে পারেননি। এর ফলে ক্ষুব্ধ সমর্থকরা মাঠের বাইরেই আগুন ধরিয়ে বিক্ষোভ দেখান। সমর্থকদের একাংশ মাঠে উপস্থিত খেলোয়াড়দের দিকে পাথরও ছোড়েন বলে অভিযোগ। এখানেই শেষ নয়, খবর অনুযায়ী মাঠ থেকে মাত্র চার কিলোমিটার মতো এক বিস্ফোরণও ঘটে। সেই বিস্ফোরণে পাঁচ জন আহত হয়েছে বলেই খবর। এই ঘটনার পরেই দ্রুত খেলোয়াড়দের মাঠ থেকে সরিয়ে আনা হয়।

তবে গোটা বিষয়টিই সুরক্ষার খাতিরেই করা হয়েছিল বলে এক পুলিশ আধিকারিক জানান। পিটিআইের রিপোর্ট অনুযায়ী এই বিষয়ে কথা বলতে গিয়ে পুলিশ আধিকারিক বলেন, 'বিস্ফোরণ হওয়ার পরেই সুরক্ষার খাতিরে সঙ্গে সঙ্গেই ম্যাচ থামানো হয় এবং খেলোয়াড়দের কিছু সময়ের জন্য সাজঘরে সরিয়ে নিয়ে আসা হয়। তবে পরে সবকিছু নিয়ন্ত্রণে আসার পরেই তাঁরা আবার মাঠে ফেরেন।' এই বিস্ফোরণের পর আধ ঘণ্টা মতো ম্যাচ বন্ধ থাকে। তারপরে অনেক খেলোয়াড়রাই আর মাঠে নামতে চাননি। তবে শেষমেশ ম্যানেজমেন্টের অনুরোধে সকলেই মাঠে নামেন।

ভিন্ন রিপোর্ট

অবশ্য এই রিপোর্টের পাশাপাশি পড়শি দেশের মিডিয়ায় আরেকটি রিপোর্টও ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হচ্ছে ম্যাচটি বিস্ফোরণের জন্য নয়, বরং মাঠে উপস্থিত সমর্থকদের ঝামেলার জেরেই বন্ধ করা হয়। যদিও এই গোটা ঘটনার বিষয়ে সরকারিভাবে এখনও কিছুই জানানো হয়নি। প্রসঙ্গত, বালোচিস্তানের ক্রিকেট অনুরাগীদের অনুরোধেই পিসিবি এই ম্যাচের আয়োজন করেছিল। এইসব ঝামেলার মাঝেই এক রোমহর্ষক টি-টোয়েন্টি ম্যাচের সাক্ষী থাকেন মাঠে উপস্থিত দর্শকরা। ঘরের মাঠে পেশোয়ার জালমিকে হাড্ডাহাড্ডি ম্যাচে তিন রানে হারিয়ে জয়ী হয় কোয়েট্টা।

আরও পড়ুন: পাকভূমে এশিয়া কাপ না খেললে বিশ্বকাপ বয়কট করার হুঁশিয়ারি পিসিবি প্রধানের!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget