এক্সপ্লোর

Ashwin on Bumrah: ভারতীয় ক্রিকেটের 'কোহিনূর' বুমরাই সবথেকে ফিট ক্রিকেটার! যশপ্রীতের দাবি নিয়ে মুখ খুললেন অশ্বিন

Jasprit Bumrah: বুমরাই প্রত্যাবর্তনের পর থেকে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক। ৩৪টি ম্যাচে ১৫.৪৩ গড়ে মোট ৮৩টি উইকেট নিয়েছেন তিনি।

নয়াদিল্লি: বর্তমান বিশ্বের সেরা ফাস্ট বোলার কে? প্রশ্নটা করে হলে হয়তো সিংহভাগ ক্রিকেটপ্রেমীর মুখে যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) নাম শোনা যাবে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে বুমরার এক মন্তব্যকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বেশ খানিক শোরগোল শোনা যায়। বুমরার দাবি অনুযায়ী তিনিই সবথেকে ফিট ক্রিকেটার। কিন্ত সাম্প্রতিককালে তাঁর চোটআঘাতের দিকে ইঙ্গিত করে অনেকেই এই তাঁর এই মন্তব্য শুনে কটাক্ষ করতে ছাড়েননি। এবার বুমরার মন্তব্যের পরিপ্রেক্ষিতে নিজের মতামত জানালেন আর অশ্বিন (R Ashwin)। 

বুমরাকে ভারতীয় ক্রিকেট দলের 'কোহিনূর' বলে আখ্যা দেন অশ্বিন। তারকা ভারতীয় অলরাউন্ডার বলেন, 'যশপ্রীত বুমরা একজন ফাস্ট বোলার। নিয়মিত ১৪৫ কিমি প্রতি ঘণ্টায় বল করে ও। ও ভারতীয় ক্রিকেটের রত্ন। ভারতীয় ক্রিকেটের কোহিনূর হীরা। ও যা খুশি বলতে পারে। কপিল দেবের পরে ভারতবর্ষে বুমরার থেকে বড় আর কোনও বোলার এসেছেন কি?'

দীর্ঘ চোটআঘাত সমস্যার সমাধান ঘটিয়ে ২০২৩ সালের বিশ্বকাপের আগে জাতীয় দলে ফেরেন বুমরা। তারপর থেকে তিনি অনবদ্য ছন্দে রয়েছেন। বুমরাই প্রত্যাবর্তনের পর থেকে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক। ৩৪টি ম্যাচে ১৫.৪৩ গড়ে মোট ৮৩টি উইকেট নিয়েছেন বুমরা। দুই বিশ্বকাপে দুরন্ত বোলিংয়ে নজর কেড়েছেন। এমনকী টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টেও তিনি মোট পাঁচ উইকেট পান। 

অশ্বিনের মতে এত বড় চোটের পর জাতীয় দলে ফিরে নিজের বলের গতি ধরে রাখতে সক্ষম হয়েছেন বুমরা। তাই নিঃসন্দেহেই তাঁর বাহবা প্রাপ্য। 'ও তো চোটের কবলে পড়েছিল। তারপরও কীভাবে ও সব থেকে ফিট ক্রিকেটার হতে পারে? লোকজন এই যুক্তিই দিচ্ছেন। তবে একটা মার্সিডিজ-বেঞ্জ এবং একটি টিপার লরির মধ্যে তো পার্থক্য রয়েছে। মার্সিডিজটা দেখেশুনে চালানো যেতে পারে। তবে টিপার লরি প্রচুর পরিমাণে ভার নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যান। ফাস্ট বোলাররাও তেমনই। ওরা ভাঙবেই। কিন্তু স্ট্রেট ফ্র্যাকচার থেকে ফিরে এসে ১৪৫ কিমি প্রতি ঘণ্টায় বল করছে ও। ওর সেইজন্য বাহবা অবশ্যই প্রাপ্র্য। ' বলেন তারকা ভারতীয় ক্রিকেটার।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ভারত-অস্ট্রেলিয়া সিরিজ় ঘিরে তুমুল আগ্রহ, রেকর্ড টিকিট বিক্রির ঘোষণা ক্রিকেট অস্ট্রেলিয়ার 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে
ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে
Shubman Gill: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget