এক্সপ্লোর

Rahul Dravid: 'অভিশপ্ত' ক্যারিবয়ানেই 'শাপমোচন', কোহলির থেকে ট্রফি হাতে পেয়েই উচ্ছ্বাসে ভাসলেন কোচ দ্রাবিড়

T20 World Cup 2024: সকলকে সরিয়ে বিরাট কোহলি কোচ দ্রাবিড়ের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দিতেই শূন্যে প্রবল উচ্ছ্বাসের সঙ্গে সেটা তুলে ধরেন দ্রাবিড়।

বার্বাডোজ: ঠিক ১৭ বছর আগের কথা। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এক বিশ্বকাপে তিনিই ছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। তারকাখচিত দল বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে বিশ্বকাপের গ্রুপ স্টেজ থেকেই বিদায় নিয়েছিল। দেশে প্রবল জনরোষের সামনে পড়তে হয়েছিল তাঁকে। বাড়িতে কালি লেপে দেওয়া, ঢিল ছোড়া, কুশপুতল পোড়ানো, কতকিছুই না সইতে হয়েছিল। সেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই যেন শাপমুক্তি ঘটল রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid)। ১৭ বছর পর হাতে এল বিশ্বকাপ ট্রফি। 

টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) মাঝেই ঘোষণা করে দিয়েছিলেন এটাই ভারতীয় কোচ হিসাবে তাঁর শেষ টুর্নামেন্ট হতে চলেছে। তিনি আর কোচের পদের জন্য আবেদন করবেন না। টিম ইন্ডিয়ার কোচ হিসাবে নিজের শেষটা স্বপ্নের মতোই করলেন দ্রাবিড়। জিতলেন বিশ্বকাপ। সাধারনত শান্ত স্বভাবের রাহুল কোনওদিনই বেশি আবেগ প্রকাশ করেন না। কিন্তু তিনিও এবার আর নিজেকে চেপে রাখতে পারলেন না। সকলকে সরিয়ে বিরাট কোহলি কোচ দ্রাবিড়ের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দিতেই শূন্যে প্রবল উচ্ছ্বাসের সঙ্গে সেটা তুলে ধরলেন দ্রাবিড়। অনেকটা যেন অভিশপ্তভূমে শাপমোচনের আত্মতুষ্টির উচ্ছ্বাস।

 

 

বিগত ১৩ মাসে দুই দুইবার আইসিসি ট্রফি জয়ের কাছে এসেও ম্যাচশেষে খালি হাতেই মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। তবে যে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে চরম হতাশায় অধিনায়ক দ্রাবিড়কে ফিরে যেতে হয়েছিল। সেই দ্বীপপুঞ্জেই পেলেন বিশ্বজয়ের স্বাদ। 'পোয়েটিক জাস্টিস' হয়তো এটাকেই বলে। ট্রফি জয়ের পর গোটা ভারতীয় দল বিশেষ করে রোহিত শর্মা এবং বিরাট কোহলি, কোচ দ্রাবিড়কে কাঁধে তুলে নেন। তাঁকে ঘিরে উচ্ছ্বাসে ভাসে গোটা টিম ইন্ডিয়া।

রোহিত তো বিশ্বজয়ের পরেই রাহুল দ্রাবিড়ের প্রশংসায় পঞ্চমুখ। 'ওঁ বিগত ২০-২৫ বছর ধরে ভারতীয় দলের হয়ে যা করেছে, তারপর বাকি বলতে শুধু এই জয়টাই ছিল। গোটার দলের তরফে আমি বলছি যে ওঁকে এভাবে বিদায় জানাতে পেরে, আমি খুবই খুশি। ওঁর জন্য এটা করতে পারাটা বিশাল আনন্দদায়ক।' বলেন বিশ্বজয়ী ভারতীয় অধিনায়ক। খেলোয়াড় দ্রাবিড় বহুকাল আগেই লিখিয়েছিলেন। বিশ্বজয়ের পর যে এবার কোচ দ্রাবিড়ও ভারতীয় ক্রিকেটের ইতিহাসের পাতায় বিশেষ জায়গা করে নিলেন, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন: ফাইনালের শাপমুক্তি ভারতের, রুদ্ধশ্বাস ম্যাচে দক্ষিণ 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
WI vs PAK: ৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
Bengal Cricket: পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান

ভিডিও

AXIOM 2026: SNU এবং ন্যাশনাল হাই স্কুল ও সুপারট্রন ইলেকট্রনিক্স-এর যৌথ সহযোগিতায় আয়োজিত ‘AXIOM 2026'
Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget