এক্সপ্লোর

Rahul Dravid: সতীর্থ সাপোর্ট স্টাফরা যা পাবেন, সেই বোনাসই নেবেন, বাড়তি টাকা বোর্ডকে ফেরালেন দ্রাবিড়

Rahul Dravid rejects extra prize money: বোর্ডের তরফে বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় দলের জন্য ১২৫ কোটি আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে। সেখানে রোহিতরাও আর্থিক পুরস্কার পাবেন।

মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) জিতেছেন। রোহিত শর্মার নেতৃত্বে গত ২৯ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে ৭ রানে জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরই কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন রাহুল দ্রাবিড়। রোহিতের ট্রফি জয়ের মঞ্চেও বার দুয়েক ছাড়া বেশ নির্লিপ্ত লেগেছিল তাঁকে। অতিরিক্ত উচ্ছ্বাসে গা ভাসানো, নিজেকে বারবার আলোচনার কেন্দ্রে নিয়ে আসা কখনওই পছন্দ করতেন না। এবার আরও একবার খবরে রাহুল দ্রাবিড়। নিজের মহানুভবতার পরিচয় দিলেন বিরাট, হার্দিকদের প্রাক্তন হেডকোচ।

বোর্ডের তরফে বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় দলের জন্য ১২৫ কোটি আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে। সেখানে রোহিতরাও আর্থিক পুরস্কার পাবেন। কোচ , সাপোর্ট স্টাফরাও পাবেন আবার রিজার্ভে থাকা রিঙ্কু, গিলরাও আর্থিক পুরস্কার পাবেন। কোচ রাহুল দ্রাবিড় হেডকোচের পদে ছিলেন, তাই তাঁর জন্য বরাদ্দ আর্থিক পুরস্কারের পরিমাণ ছিল ৫ কোটি টাকা। অন্য়দিকে অন্যান্য কোচিং স্টাফদের জন্য ২.৫ কোটি টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছিল। কিন্তু এখানেই পিছিয়ে এসেছেন রাহুল দ্রাবিড়।

সূত্র অনুযায়ী, রাহুল নাকি হেডকোচের জন্য পাঁচ কোটি টাকা নিতে রাজি হননি। ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, ফিল্ডিং কোচ টি দিলীপ, বোলিং কোচ পারস মামব্রের জন্য বরাদ্দ যেমন ২.৫ কোটি। ঠিক সেই সমপরিমাণ অর্থই নিতে চেয়েছেন দ্রাবিড়। বাকি আড়াই কোটি নাকি বোর্ডকে ফিরিয়ে দিয়েছেন বিশ্বকাপজয়ী কোচ। এর আগে অনূর্ধ্ব ১৮ বিশ্বকাপে জয়ের পর কোচ থাকায় তিনি ৫০ লক্ষ টাকা আর্থিক পুরস্কার পেয়েছিলেন। বাকি সাপোর্ট স্টাফরা ২০ লক্ষ টাকা করে পেয়েছিলেন। প্লেয়াররা প্রত্যেকে ৩০ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার পেয়েছিলেন। 

উল্লেখ্য, বোর্ডের তরফে জানানো হয়েছে যে মূল ১৫ জনের যে দল, সেই দলের প্রত্যেক সদস্যই পাঁচ কোটি টাকা করে পুরস্কার পাবেন। স্যামসন, চাহালরা কোনও ম্য়াচ না খেললেও রোহিত, বিরাটদের মতই সমান অর্থ পুরস্কার পাবেন। বাকি স্টাফেরা পাবেন মাথা পিছু ২ কোটি টাকা করে। যাঁদের মধ্যে রয়েছেন ৩ জন ফিজিওথেরাপিস্ট, ৩ জন থ্রো ডাউন স্পেশালিস্ট, ২ জন ম্যাসিওর আর স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ সোহম দেশাই। খালি হাতে ফিরতে হচ্ছে না দলের তিন স্ট্যান্ড বাই ক্রিকেটার রিঙ্কু সিংহ, শুভমন গিল ও খলিল আমেদকেও। তাঁরা প্রত্যেকে ১ কোটি টাকা করে পাচ্ছেন। ১ কোটি টাকা করে পাচ্ছেন নির্বাচকদের প্রত্যেকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
Australia vs Bangladesh: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget