এক্সপ্লোর

Ranji Trophy: রাহানের দুরন্ত শতরান, শার্দুলের ম্য়াচ জেতানো পারফরম্য়ান্সে রঞ্জির সেমিতে মুম্বই

Mumbai vs Haryana: এদিন যখন প্যাভিলিয়ন ফিরলেন, তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে ১৮০ বলে ১০৮ রান। ১৩ টি বাউন্ডারি হাঁকালেন তিনি। বল হাতে আরও একবার ম্য়াচ জেতানো স্পেল শার্দুল ঠাকুরের।

কলকাতা: রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে জয় ছিনিয়ে নিল মুম্বই। হরিয়ানার বিরুদ্ধে ১৫২ রানের বিশাল ব্যবধানে জিতে টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিল অজিঙ্ক রাহানের দল। অধিনায়কোচিত শতরান হাঁকালেন রাহানে। আগের দিনই ৮৮ রানে অপরাজিত ছিলেন। এদিন যখন প্যাভিলিয়ন ফিরলেন, তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে ১৮০ বলে ১০৮ রান। ১৩ টি বাউন্ডারি হাঁকালেন তিনি। বল হাতে আরও একবার ম্য়াচ জেতানো স্পেল শার্দুল ঠাকুরের। ম্য়াচের সেরাও নিরবাচিত হলেন তিনি।

এদিন ম্য়াচের চতুর্থ দিনের সকালেই নিজের প্রথম শ্রেণির ক্রিকেটে ৪১ তম শতরান পূরণ করে ফেলেন রাহানে। তাঁর সঙ্গে আগের দিন ক্রিজে ছিলেন শিবম দুবে। তিনি ৬৫ বলে ৪৮ রানের ইনিংস খেলে এদিন আউট হয়ে যান। দ্বিতীয় ইনিংসে মুম্বই ৩৩৯ রান বোর্ডে তুলে নেয়। হরিয়ানার সামনে লক্ষ্যমাত্রা ছিল ৩৫৪ রানের। কারণ প্রথম ইনিংসে ১৪ রানের লিড নিয়েছিল মুম্বই। 

কিন্তু রান তাড়া করতে নেমেই হরিয়ানার ইনিংসে ভাঙন ধরে। মুম্বইয়ের বোলিং লাইন আপের ২ জন শার্দুল ঠাকুর ও দিয়াস বিধ্বংসী হয়ে ওঠেন। দিয়াস ৩৯ রানের বিনিময়ে ৫ উইকেট নেন। আর শার্দুল ২৬ রানের বিনিময়ে ৩ উইকেট নেন। হরিয়ানার দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ২০১ রানে। 

দীর্ঘ সময় রানের ক্ষরার পর সোমবার রানে ফিরেছিলেন সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়ক তিনি। দল তাঁর নেতৃত্বে একের পর এক সিরিজও জিতে চলেছে। কিন্তু নিজে ব্যাট হাতে একেবারেই রানের মধ্য়ে নেই সূর্যকুমার যাদব। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পর রঞ্জিতে মুম্বইয়ের জার্সিতে কোয়ার্টার ফাইনালের ম্যাচে হরিয়ানার বিরুদ্ধে খেলতে নেমেছিলেন। প্রথম ইনিংসে ৯ রান করে আউট হয়ে যান। কিন্তু দ্বিতীয় ইনিংসে ৭০ রানের ইনিংস খেললেন সূর্য। মুম্বই অধিনায়ক অজিঙ্ক রাহানের সঙ্গে জুটি বেঁধে গুরুত্বপূর্ণ ১২৯ রানের পার্টনারশিও গড়ে তােলেন তিনি।

১১ হাজারি ক্লাবে ঢুকে পড়ার হাতছানি রোহিতের সামনে

আমদাবাদে ব্য়াট হাতে আর ১৩ রান করলেই ওয়ান ডে ফর্ম্য়াটে মোট ১১ হাজার রান পূরণ করে ফেলবেন তিনি। কটকে সেঞ্চুরি করার পথেই টেক্কা দিয়েছিলেন রাহুল দ্রাবিড়কে। ওয়ান ডে ফর্ম্য়াটে দ্য ওয়ালের রান সংখ্য়াকে ছাপিয়ে গিয়েছিলেন। এবার তৃতীয় ওয়ান ডে ম্য়াচে ১৩ রান করলেই ১২ হাজারি ক্লাবে যোগ দেবেন। যে ক্লাবে ভারতীয় ব্যাটারদের মধ্যে রয়েছেন সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি ও সৌরভ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Eden Gardens: আইপিএলের সেরা মাঠ, কোহলিদের চ্যাম্পিয়ন হওয়ার রাতে ইডেন গার্ডেন্স পেল ৫০ লক্ষ টাকা
আইপিএলের সেরা মাঠ, কোহলিদের চ্যাম্পিয়ন হওয়ার রাতে ইডেন গার্ডেন্স পেল ৫০ লক্ষ টাকা
Arjun Tendulkar: অর্জুনকে ঘিরে সমর্থকদের সেলফি তোলার আবদার, জবাবে জুনিয়র তেন্ডুলকরের কর্মকাণ্ডের ভিডিও হল ভাইরাল
অর্জুনকে ঘিরে সমর্থকদের সেলফি তোলার আবদার, জবাবে জুনিয়র তেন্ডুলকরের কর্মকাণ্ডের ভিডিও হল ভাইরাল
Harmanpreet Kaur: লর্ডসের ব্য়ালকনিতে ট্রফি হাতে তুলব, এটা স্বপ্নপূরণ হওয়ার মত হবে: হরমনপ্রীত
লর্ডসের ব্য়ালকনিতে ট্রফি হাতে তুলব, এটা স্বপ্নপূরণ হওয়ার মত হবে: হরমনপ্রীত
Bengal Cricket: কিংবদন্তি পঙ্কজ রায়ের জন্মদিন পালনে ছেলে প্রণব রায়কেই ডাকতে ভুলে গেল সিএবি! সমালোচনার ঝড়
কিংবদন্তি পঙ্কজ রায়ের জন্মদিন পালনে ছেলে প্রণব রায়কেই ডাকতে ভুলে গেল সিএবি! সমালোচনার ঝড়

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget