এক্সপ্লোর

Ravindra Jadeja: লাল বলের ফর্ম্য়াটে ফর্মে ফেরার লড়াইয়ে রঞ্জিতে দিল্লি ম্য়াচে খেলবেন জাডেজা

Ravindra Jadeja: ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাও জানিয়ে দিয়েছেন যে তিনি খেলবেন রঞ্জিতে মুম্বইয়ের হয়ে। জাডেজা দিল্লির বিরুদ্ধে খেলতে নামবেন। 

সৌরাষ্ট্র: অস্ট্রেলিয়ার মাটিতে চূড়ান্ত ব্যর্থতা। কোচ গৌতম গম্ভীর নির্দেশ দিয়েছিলেন যে দলের সিনিয়র থেকে জুনিয়র প্রত্যেক প্লেয়ারকেই ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। সেই মতই রঞ্জি ট্রফিতে খেলতে নামছেন ভারতীয় দলের অনেক তারকা ক্রিকেটারই। সেই তালিকায় রয়েছেন রবীন্দ্র জাডেজা। সৌরাষ্ট্রের হয়ে দিল্লির বিরুদ্ধে ম্য়াচে খেলতে নামবেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রয়েছেন জাডেজা। এছাড়াও জুনে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ রয়েছে। সেই সিরিজের আগে রঞ্জি ম্য়াচ খেলে লাল বলের ফর্ম্য়াটে অনুশীলন সেরে নিতে চান জাডেজা।

ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাও জানিয়ে দিয়েছেন যে তিনি খেলবেন রঞ্জিতে মুম্বইয়ের হয়ে। জাডেজা দিল্লির বিরুদ্ধে খেলতে নামবেন। সৌরাষ্ট্র ক্রিকেট অ্য়াসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, ''জাডেজা অনুশীলন শুরু করেছে সোমবার। দিল্লির বিরুদ্ধে রঞ্জিতে পরবর্তী ম্য়াচে ওঁ খেলবে বলে জানিয়েছেন।'' দিল্লির হয়ে খেলবেন ঋষভ পন্থ। যদিও চোটের জন্য বিরাট কোহলি খেলবেন না। রঞ্জি ট্রফিতে খেলবেন শুভমন গিলও।

২৩ জানুয়ারি থেকে চিন্নাস্বামী স্টেডিয়ামে কর্ণাটকের বিরুদ্ধে ম্য়াচ দিয়ে রঞ্জি ট্রফির দ্বিতীয় লেগ শুরু করবে পাঞ্জাব। গিল ইতিমধ্যেই সেই ম্যাচে খেলার কথা পাঞ্জাব সংস্থাকে জানিয়ে দিয়েছেন। বর্ডার-গাওস্কর ট্রফিতে ভারতীয় ব্যাটিং লাইন আপ চূড়ান্ত হতাশা করেন। শুভমন গিলের পারফরম্যান্সও ছিল অত্যন্ত হতাশাজনক। মাত্র ১৮.৬০ গড়ে ৯৩ রান করেছিলেন গিল। সর্বোচ্চ স্কোর ৩১। একাধিক ইনিংসে শুরুটা ভাল করেও ইনিংস এগিয়ে নিয়ে যেতে ব্যর্থ হয়েছেন তিনি।

এশিয়ার বাইরে অস্ট্রেলিয়ায় শুরুটা ভাল করলেও দিন যত এগিয়েছে গিলের পারফরম্যান্স ততই পড়েছে। ২০২১ সালের পর থেকে গিল এশিয়ার বাইরে মাত্র ১৭.৬৪ গড়ে ৩০০ রান করেছেন। ৩৬ রান তাঁর সর্বোচ্চ সংগ্রহ। যেহেতু ভারতীয় দলের পরবর্তী টেস্ট সিরিজ় ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁদেরই ঘরের মাটিতে, তাই নিঃসন্দেহে গিলের সামনে নিজের সমালোচকদের ভুল প্রমাণ করার বড় চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে। তার আগে নিজের ভুলত্রুটি শুধরে ছন্দ ফিরে পেতে সেই রঞ্জি ট্রফিতেই নামছেন ভারতের তরুণ টপ অর্ডার ব্যাটার। ২০২২ সালে শেষবার রঞ্জিতে খেলেছিলেন তিনি। তিন বছর পর আবারও পাঞ্জাবের জার্সিতে লাল বলের ঘরোয়া ক্রিকেট খেলতে দেখা যাবে ভারতীয় দলের তারকা ক্রিকেটারকে।

আরও পড়ুন: প্রিয়া সরোজের সঙ্গেই কি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রিঙ্কু সিংহ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget