এক্সপ্লোর

Ranji Trophy: ১১ রানে রুদ্ধশ্বাস জয়, রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে উঠবে বাংলা? কী বলছে অঙ্ক?

Bengal vs MP: চারদিন টানটান লড়াইয়ের পর ইনদওররের হোলকার স্টেডিয়ামে মধ্য প্রদেশকে ১১ রানে হারিয়েছে বাংলা। ছিনিয়ে নিয়েছে ৬ পয়েন্ট।

কলকাতা: রুদ্ধশ্বাস ম্যাচ। নাটকীয় পরিস্থিতি। কখনও পাল্লা ভারি ছিল বাংলার। কখনও আবার জয় ছিনিয়ে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছিল মধ্য প্রদেশ।

চারদিন টানটান লড়াইয়ের পর ইনদওররের হোলকার স্টেডিয়ামে মধ্য প্রদেশকে ১১ রানে হারিয়েছে বাংলা (Bengal vs MP)। ছিনিয়ে নিয়েছে ৬ পয়েন্ট। সরাসরি ম্যাচ জেতার সুবাদে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলেও ওপরে উঠে এল বাংলা। ৫ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে বাংলা এখন গ্রুপ সি-র তিন নম্বরে। এখান থেকে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারবে বাংলা? কী বলছে অঙ্ক?

রঞ্জি ট্রফি খেলছে মোট ৩৮টি দল। তার মধ্যে এলিট বিভাগে চারটি গ্রুপে ৮টি করে মোট ৩২ দলকে রাখা হয়েছে। প্লেট গ্রুপে রয়েছে বাকি ৬ দল। এলিট গ্রুপের প্রত্যেকটি থেকে পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা দুটি করে দল সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে। সুযোগ পাবে সেমিফাইনাল ও ফাইনাল খেলে রঞ্জি চ্যাম্পিয়ন হওয়ার। আর চারটি গ্রুপ মিলিয়ে ৩২ দলের মধ্যে সবচেয়ে কম পয়েন্ট থাকা দুটি দল পরের মরশুমের জন্য নেমে যাবে প্লেট গ্রুপে। ঠিক সেরকমই প্লেট গ্রুপের সবচেয়ে বেশি পয়েন্ট থাকা দুটি দল খেলবে প্লেট ফাইনালে। সেই দুই ফাইনালিস্ট দল পরের মরশুমে এলিট গ্রুপে প্রোমোশন পাবে।

বাংলা রয়েছে এলিট গ্রুপ সি-তে। বাকি সাত দল হল হরিয়ানা, কেরল, কর্নাটক, পাঞ্জাব, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ ও বিহার। সব দলই পাঁচটি করে ম্যাচ খেলে ফেলেছে। পঞ্চম রাউন্ডের শেষে ১৪ পয়েন্ট নিয়ে বাংলা রয়েছে তিন নম্বরে। পঞ্চম রাউন্ডে মুখোমুখি হয়েছিল হরিয়ানা ও কেরল। সেই ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে। তবে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে কেরল পেয়েছে তিন পয়েন্ট। হরিয়ানা পেয়েছে ১ পয়েন্ট।

পঞ্চম রাউন্ডের শেষে গ্রুপ সি-তে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে হরিয়ানা। কেরল ১৮ পয়েন্ট নিয়ে রয়েছে গ্রুপের দুই নম্বরে। বাংলা তিনে। ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে কর্নাটক রয়েছে চারে। ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে পাঞ্জাব। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে মধ্য প্রদেশ রয়েছে ছয়ে। সাত ও আটে যথাক্রমে উত্তর প্রদেশ ও বিহার। ৫ ম্যাচে ৬ পয়েন্ট উত্তর প্রদেশের। ১ পয়েন্ট বিহারের।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বোলারদের দুঃস্বপ্ন উপহার সঞ্জু-তিলকের, জোড়া সেঞ্চুরিতে রেকর্ডের বন্যা

এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে উত্তর প্রদেশ ও বিহার খাতায় কলমে নক আউটে ওঠার দৌড় থেকে ছিটকে গিয়েছে। হরিয়ানা ও কেরল কোয়ার্টার ফাইনালে ওঠার বড় দাবিদার। তবে লড়াইয়ে উঠে এল বাংলাও। অনুষ্টুপ মজুমদারদের ম্যাচ বাকি হরিয়ানা ও পাঞ্জাবের সঙ্গে। দুটি ম্যাচ সরাসরি জিতলে বাংলা ২৬ পয়েন্টে শেষ করবে বাংলা। সেক্ষেত্রে হরিয়ানা বা কেরলের মতো দল বাকি ম্যাচ থেকে পুরো পয়েন্ট না পেলে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে বাংলা।

তবে বাকি দুই ম্যাচে পয়েন্ট নষ্ট করলে বাংলাকে তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলের দিকে। বাংলার সুবিধা বলতে, বাকি দুই ম্যাচই রয়েছে ঘরের মাঠে। ইডেন গার্ডেন্সে। সেই দুই ম্যাচ থেকেই সব হিসেব নিকেশ বদলে দিতে চাইবে বঙ্গ শিবির।

আরও পড়ুন: আচমকাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে অনিশ্চিত হয়ে পড়লেন শুভমন, কী হল তরুণ ব্যাটারের?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget