এক্সপ্লোর

Shubman Gill: আচমকাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে অনিশ্চিত হয়ে পড়লেন শুভমন, কী হল তরুণ ব্যাটারের?

Shubman Gill Injury: শুভমনের চোট ঠিক কতটা গুরুতর, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। প্রথম টেস্টে তিনি আদৌ খেলতে পারবেন কি না, নিশ্চিত নয়। তবে ভারতীয় শিবির যে স্বস্তিতে নেই, তা বলার অপেক্ষা রাখে না।

পারথ: অস্ট্রেলিয়া পৌঁছনো ইস্তক যেন উদ্বেগে জেরবার ভারতীয় শিবির। এমনিতেই টেস্ট সিরিজের শুরুর দিকে রোহিত শর্মা খেলতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা ছিল। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে দলের সঙ্গে অস্ট্রেলিয়া যাননি হিটম্যান। তবে শুক্রবার, ১৬ নভেম্বর রাতের দিকেই জানাজানি হয় যে, রোহিতের পুত্রসন্তান হয়েছে। তারপর প্রথম টেস্টের আগে তিনি অস্ট্রেলিয়ায় পৌঁছে যান কি না, তা নিয়ে কৌতূহলী সকলেই।

তবে তার মাঝেই চোট পেয়ে ভারতীয় শিবিরে উদ্বেগ তৈরি করেছিলেন কে এল রাহুল। তবে এখানেই শেষ নয়। এবার আঙুলে চোট পেলেন শুভমন গিল (Shubman Gill)। সেই চোট এমনই গুরুতর যে, পারথ টেস্টে পাঞ্জাবের তরুণের খেলা নিয়েই সংশয় তৈরি হয়ে গিয়েছে।

২২ নভেম্বর পারথে ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট শুরু। তার আগে হাতে মাত্র দিন পাঁচেক সময়। প্রথম টেস্টের আগে কোনও অস্ট্রেলীয় দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলছে না ভারত। তবে নিজেদের মধ্যে দুটি দল গড়ে ম্যাচ পরিস্থিতিতে প্র্যাক্টিস করছে। আর সেই প্র্যাক্টিসের মাঝেই বিপত্তি। ভারত এ বনাম ভারত প্রস্তুতির মাঝেই ঘটেছে দুর্ঘটনা।

কী হয়েছে শুভমনের? ওয়াকা মাঠে (WACA Ground in Perth) স্লিপে ফিল্ডিং করার সময় আঙুলে চোট পেয়েছেন শুভমন। এমনিতেই ওয়াকা বিশ্বের অন্যতম দ্রুত গতিসম্পন্ন পিচ বলেই পরিচিত। বল পড়ে দ্রুত গতিতে ব্যাটারের দিকে যায়। বল ব্যাটের কানা ছুঁলেই পলক ফেলার আগেই তা স্লিপ কর্ডনে পৌঁছে যায়। সেরমকই একটি বল তালুবন্দি করতে গিয়ে চোট পেয়েছেন শুভমন।

টেস্টে ভারতীয় ব্যাটিং অর্ডারে তিন নম্বরে মোটামুটি নিজের জায়গা পাকা করে ফেলেছেন শুভমন। রোহিত ও যশস্বী জয়সওয়াল ইনিংস ওপেন করেন। তিনে গিল ভারতের ভরসা। তবে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন ফিল্ডিং করার সময় চোট পান গিল। বাঁহাতের আঙুলে চোট পেয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন গিল। বাকি দিন তিনি আর মাঠে ফিরতে পারেননি।

শুভমনের চোট ঠিক কতটা গুরুতর, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। প্রথম টেস্টে তিনি আদৌ খেলতে পারবেন কি না, নিশ্চিত নয়। তবে ভারতীয় শিবির যে স্বস্তিতে নেই, তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বোলারদের দুঃস্বপ্ন উপহার সঞ্জু-তিলকের, জোড়া সেঞ্চুরিতে রেকর্ডের বন্যা

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget