এক্সপ্লোর

Ranji Trophy: শতরানকারী অভিমন্যু আউট হতেই ব্যাটিং ধস, ওড়িশার বিরুদ্ধে ৭ উইকেটে হারল বাংলা

Bengal Ranji Team: ঈশ্বরণ ও মনোজ তিওয়ারি বাদে প্রথম ইনিংসের মতোই ব্যর্থ গোটা বাংলা ব্যাটিং লাইন আপ। ঈশ্বরণ ১০১ রানের ইনিংস খেলেন।

কলকাতা: চলতি রঞ্জি মরসুমে বাংলার অপরাজিত থাকার রেকর্ড সমাপ্ত করল ওড়িশা। ম্যাচের শেষদিন বাংলারকে সাত উইকেটে পরাজিত করল ওড়িশা। দ্বিতীয় ইনিংস অভিমন্যু ঈশ্বরণের শতরানও বাংলার পরাজয় রুখতে পারল না। ঈশ্বরণ ও মনোজ তিওয়ারি বাদে প্রথম ইনিংসের মতোই ব্যর্থ গোটা বাংলা ব্যাটিং লাইন আপ। এই ইনিংসে ব্যাট করতে নামেননি অনুষ্টুপ মজুমদার। ঈশ্বরণ ১০১ রানের ইনিংস খেলেন।

ব্যাটিং ধস

প্রথম ইনিংসে ১০০ রানে অল আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে বাংলার দুই অভিজ্ঞ ব্যাটার মনোজ তিওয়ারি ও অভিমন্যু দুরন্তাবে বাংলাকে ম্যাচে ফেরান।  তৃতীয় দিনের শেষে বাংলার স্কোর ছিল ২২০/৩। তবে চতুর্থ দিনের শুরুতেই শতরান করার পর অভিমন্যু আউট হন। বাংলা অধিনায়ক মনোজ তিওয়ারি ৫২ রানে সাজঘরে ফেরেন। এরপরেই বাংলা মিডল অর্ডারে ধস নামে। ৪৭ রানে শেষ সাত উইকেট হারায় বাংলা। অভিষেক পোড়েল ৩৮ রান করেন। 

জয়ের জন্য ওড়িশার সামনে ১১২ রানের লক্ষ্য ছিল। সেই লক্ষ্যে খুব সহজেই মাত্র তিন উইকেট হারিয়ে পৌঁছে যায় ওড়িশা। অনুরাগ সারঙ্গি ৩৭ রান করেন। দ্বিতীয় ইনিংসে আকাশ ঘটক দুই উইকেট নেন। এই হারের ফলে বাংলার অপরাজিত থাকার রেকর্ড ভেঙে গেল। অবশ্য এই ম্যাচের আগেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিল বাংলা দল। 

বিরাট প্রসঙ্গে সৌরভ

বিরাট কোহলি (Virat Kohli) নতুন বছরের শুরুটা দারুণভাবে করেছেন। তবে হালে সীমিত ওভারের ক্রিকেটে কোহলি দারুণ পারফর্ম করলেও, লাল বলের ক্রিকেটে কিন্তু প্রাক্তন ভারতীয় অধিনায়কের ফর্ম নিয়ে যথেষ্ট প্রশ্নচিহ্ন রয়েছে। সামনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ (IND vs AUS)। ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে সেই সিরিজ। এই সিরিজের পারফরম্যান্সের ওপরেই ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর ভাগ্য নির্ভর করছে। স্বাভাবিকভাবেই সিরিজে ভারতের ভাল পারফরম্যান্সের জন্য কোহলির ফর্মে থাকাটা জরুরি।

প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) মতে দুই দলের মধ্যে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে ক্রিকেটবিশ্ব। ভারতের ভাল পারফরম্যান্সের জন্য বিরাট কোহলিকে এই সিরিজে ব্যাটিংয়ে সামান্য উন্নতি করতে হবে বলেই মনে করেন সৌরভ। তিনি বলেন, 'শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিরুদ্ধে ও (বিরাট) খুবই ভাল ব্যাটিং করেছে। তবে টেস্ট ক্রিকেটে ওর আরও উন্নতি করতে হবে, কারণ ভারতীয় দল ওর উপর নির্ভরশীল। আর কিছুদিনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক হাড্ডাহাড্ডি সিরিজ শুরু হবে। দুই দলই খুব ভাল এবং এই দুই দলেরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলারও পূর্ণ সম্ভাবনা রয়েছে।'

আরও পড়ুন: ধারাবাহিক পারফরম্যান্স সত্ত্বেও কেন ব্রাত্য সরফরাজ, কী বললেন জাতীয় নির্বাচক?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jemimah Rodrigues: বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
India vs Sri Lanka: কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget