এক্সপ্লোর

Rashid Khan: কথা দিয়েছিলেন বিশ্বকাপ না জিতে বিয়ে করবেন না, রশিদ নিজের দেওয়া কথা রাখবেন না?

Rashid Khan Update: আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান এর আগে একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে দেশ বিশ্বকাপ না জেতা পর্যন্ত বিয়ে করবেন না।

কাবুল: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup2024) দুর্দান্ত পারফর্ম করেছে আফগানিস্তান ক্রিকেট দল (Afganistan Cricket Team)। নিউজিল্য়ান্ড, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, বাংলাদেশের মত দলকে হারিয়ে চমকে দিয়েছিল রশিদ খানের নেতৃত্বাধীন দলটি। সেমিতে উঠে ইতিহাসও গড়েছিল। কিন্তু প্রোটিয়াদের বিরুদ্ধে হেরে স্বপ্নভঙ্গ হয় আফগানদের। বিশ্বকাপ জেতার একটা সুবর্ণ সুযোগ ছিল আফগানিস্তানের সামনে। কিন্তু অল্পের জন্য তীরে এসে তরী ডোবে। আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান এর আগে একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে দেশ বিশ্বকাপ না জেতা পর্যন্ত বিয়ে করবেন না। এবারই সবচেয়ে ভাল সুযোগ ছিল। যেই সুযোগ হাতছাড়া করেছে আফগানিস্তান ক্রিকেট দল। তাহলে কি রশিদ খান বিয়ে করবেন না?

সাল ২০২০। এক সাক্ষাৎকারে রশিদ খান জানিয়েছিলেন, ''আমি একমাত্র ইনগেজমেন্ট ও বিয়ে তখনই করব, যখন আফগানিস্তান বিশ্বকাপ জিততে পারবে। তার আগে আমি বিয়ে করব না।'' ২০২০ সালের পর চার বছর কেটে গিয়েছে। এর মাঝে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপ কেটে গিয়েছে। কিন্তু আফগানিস্তান বিশ্বজয় করতে পারেননি।

২০২০ সালেই নিজের মাকে হারিয়েছিলেন রশিদ। কেরিয়ারে ৫টি টেস্ট, ১০৩টি ওয়ান ডে ও ৯৩টি টি-টোয়েন্টি খেলেছেন। আইপিএলে ১২১ ম্য়াচ খেলেছেন এখনও পর্যন্ত রশিদ। 

প্রোটিয়াদের বিরুদ্ধে সেমিতে হারের পর রশিদ বলেছিলেন, ''আমাদের জন্য একটা কঠিন সময়, কঠিন রান ছিল। আমরা আরও ভাল কিছু করতেই পারতাম। কিন্তু এটাই টি-টোয়েন্টি ক্রিকেটের মজা। মানসিকভাবে যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকতে হয় এই ফর্ম্য়াটে। ওঁদের বোলিং অসাধারণ হয়েছে। এককথায় দুর্দান্ত। আমরা একেবারেই ভাল ব্যাটিং করতে পারিনি।'' গোটা টুর্নামেন্ট দাপট দেখিয়েছে আফগানিস্তানের বোলিং লাইন আপ। তারকা লেগস্পিনার সেই প্রসঙ্গে বলেছিলেন, ''বোলারদের প্রশংসা করতেই হবে আমাকে। দলের প্রতিটা বোলার দুর্দান্ত বোলিং করেছে গোটা টুর্নামেন্টে। মুজিব চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পর দায়িত্ব বেড়েছিল। আমাদের দুর্ভাগ্য যে মুজিব চোট পেয়ে বেরিয়ে গেল। কিন্তু আমাদের পেসাররা ও স্পিন ডিপার্টমেন্ট, বিশেষ করে নবি দুর্দান্ত পারফর্ম করেছেন। নতুন বলে ও দারুণ বল করেছে। এটা আমাদের স্পিনারদের কাজটাও সহজ করে দিয়েছিল। আমরা গোটা টুর্নামেন্টটা বেশ উপভোগ করলাম। সেমিফাইনাল খেলতে পেরেছি আমরা, আর একটা বিশ্বমানের দক্ষিণ আফ্রিকা দলের বিরুদ্ধে হার স্বীকার করে নিচ্ছি।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rohit Sharma: 'ব্যাট দিয়েই সব সমালোচনার জবাব দিয়েছে', রোহিতকে দরাজ সার্টিফিকেট প্রাক্তন পাক ক্রিকেটারের
'ব্যাট দিয়েই সব সমালোচনার জবাব দিয়েছে', রোহিতকে দরাজ সার্টিফিকেট প্রাক্তন পাক ক্রিকেটারের
Rohit Sharma: জুটি হিসেবে ৪০০ আন্তর্জাতিক ম্য়াচ, বিরাটের সঙ্গে পার্টনারশিপ নিয়ে কী বললেন রোহিত?
জুটি হিসেবে ৪০০ আন্তর্জাতিক ম্য়াচ, বিরাটের সঙ্গে পার্টনারশিপ নিয়ে কী বললেন রোহিত?
Rohit Sharma: চোখে জল, সেঞ্চুরির পর মাঠ থেকেই স্ত্রী রীতিকাকে বার্তা রোহিতের, কী করলেন?
চোখে জল, সেঞ্চুরির পর মাঠ থেকেই স্ত্রী রীতিকাকে বার্তা রোহিতের, কী করলেন?
Rohit Sharma: যেদিন থেকে ক্রিকেট খেলা শুরু করেছি... ঐতিহাসিক সেঞ্চুরির পর কাদের নিশানা করলেন রোহিত শর্মা?
যেদিন থেকে ক্রিকেট খেলা শুরু করেছি... ঐতিহাসিক সেঞ্চুরির পর কাদের নিশানা করলেন রোহিত শর্মা?

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget