এক্সপ্লোর

Rohit Sharma: জুটি হিসেবে ৪০০ আন্তর্জাতিক ম্য়াচ, বিরাটের সঙ্গে পার্টনারশিপ নিয়ে কী বললেন রোহিত?

Rohit Sharma On Virat Kohli: এসবের মধ্য়েই একটি রেকর্ডও গড়ে ফেলেছেন এই জুটি। প্রথম ভারতীয় জুটি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ ম্য়াচ খেলার নজির গড়লেন বিরাট ও রোহিত।

লন্ডন: ইংল্যান্ডের(India Vs England) বিরুদ্ধে শেষ ওয়ান ডে ম্য়াচেও হেরে ভারতীয় দল(Indian Cricket Team) ওয়ান ডে সিরিজও খুইয়েছে। কিন্তু লর্ডসে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন ভারতীয় দলের ২ অভিজ্ঞ তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। প্রথমজন তাঁর কেরিয়ারের ৩৪ তম ওয়ান ডে শতরান হাঁকিয়েছেন ও দ্বিতীয়জনের ব্যাট থেকে এসেছে টানা দ্বিতীয় অর্ধশতরান সিরিজের। আর এসবের মধ্য়েই একটি রেকর্ডও গড়ে ফেলেছেন এই জুটি। প্রথম ভারতীয় জুটি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ ম্য়াচ খেলার নজির গড়লেন বিরাট ও রোহিত।

ম্য়াচে শতরান হাঁকানোর পর রোহিত বলছেন, 'আমি ও বিরাট আমাদের পুরো কেরিয়ারটা প্রায় একসঙ্গেই খেলেছি। তাই ও যখন ক্রিজে থাকে, তখন খুব ভালো লাগে। আমরা দুজনে মিলে প্রচুর পার্টনারশিপ গড়েছি ও একসঙ্গে ব্যাটিং করাটা সব সময়ই দারুণ মজার। বছরের পর বছর একসঙ্গে খেলার কারণে মাঠের মধ্যে অসাধারণ বোঝাপড়া তৈরি হয়েছে। ক্রিজে থাকার সময় আমরা নানা পরিকল্পনা নিয়ে আলোচনা করি ও নতুন নতুন পরিকল্পনা আদান-প্রদান করতে থাকি। ব্যাটিং করার সময় আমাদের মধ্যে সারাক্ষণ কোনও না কোনও কথোপকথন চলতেই থাকে।'

কিছুদিন আগেই রোহিতের অবসর নিয়ে ধোঁয়াশ তৈরি হয়েছিল। এমন রিপোর্টও উঠে এসেছিল যে লর্ডস ম্য়াচের পরই হয়ত আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুরোপুরি সরে দাঁড়াবেন হিটম্যান। কিন্তু দেবজিত সাইকিয়া জানিয়ে দিয়েছিলেন যে এটি পুরোটাই ভুয়ো তথ্য। আগামী বছরের বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দলের স্কিম অফ থিংসেও রোহিত আছেন বলে জানিয়ে দিয়েছিলেন সাইকিয়া। এরপরই লর্ডসে শতরান হাঁকালেন তৃতীয় ওয়ান ডে ম্য়াচে রোহিত। ম্য়াচের পর অবসর ইস্যুতে তাঁকে প্রশ্ন করা হলে প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, 'আমার কাজ হল ভাল ব্যাটিং করা। আমার দেশের প্রতিনিধিত্ব করা। যখন থেকে আমি অভিষেক ঘটিয়েছি, তখন থেকেই এই বাইরের কথাগুলো চলে আসছে। যতক্ষণ আমি এখানে আছি, এমন কথা চলতেই থাকবে। এই সব আমার কাছে কোনও গুরুত্ব রাখে না। যেটা গুরুত্ব রাখে তা হল আমি মাঠে কী করি। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি, আমার দলের সাফল্যে অবদান রাখার চেষ্টা করি। এবং এখন আমার শুধু এই দিকেই মনোযোগ। আর এই বাইরের কথাগুলো হতে দিন, কারণ এগুলো না হলে মজা হবে না। আমার কাজ মাঠের ভেতরে আর বাকিদের মাঠের বাইরে।'

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
Advertisement

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Embed widget